জুবলী নিটওয়্যার বিদেশে তৈরি পোশাক রপ্তানি করে। জনাব সাজিদ উক্ত প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও নীতি প্রণয়নের সাথে জড়িত। প্রতিষ্ঠানটির উৎপাদন বৃদ্ধির জন্য তিনি কর্মীদের কার্যঘণ্টা পূর্বের চেয়ে ২ ঘণ্টা বাড়িয়ে দেন। তবে এজন্য কর্মীদেরকে কোনো অতিরিক্ত সুবিধা প্রদান করেন না । 

Updated: 9 months ago
উত্তরঃ

ব্যবস্থাপনার ক্ষেত্রে গতানুগতিকতা পরিহার করে বিজ্ঞান বা পরীক্ষা-নিরীক্ষা ও বিচার বিশ্লেষণের আলোকে সংঘবদ্ধ জ্ঞানের প্রয়োগকেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে।

উত্তরঃ

আদেশের ঐক্য নীতির মূলকথা হলো একজন অধস্তন কর্মীকে শুধু একজন নির্বাহী কার্যাদেশ দিবে।

আদেশের ঐক্য নীতি অনুযায়ী একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে আদেশ গ্রহণ করবে এবং কাজের রিপোর্ট ঐ ঊর্ধ্বতনের কাছেই প্রদান করতে বাধ্য থাকবে। নির্দেশ সর্বদা উপর স্তর হতে নিম্ন স্তরের দিকে নেমে আসে। এ নীতিকে 'আদেশের ঐক্য' বলা হয়। ফেয়লের এ নীতির ফলে কর্মীদের দ্বৈত - আদেশ দেওয়ার সুযোগ থাকে না। ফলে কর্মীদেরকে একটি কাজের জন্য একাধিক ঊর্ধ্বতন নির্বাহীর আদেশ পালন করতে হয় না। ঊর্ধ্বতন বা আদেশদাতা একাধিক হলে কর্মীর পক্ষে সকলের আদেশ অনুসরণে সমস্যা হয় এবং প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ নীতির বক্তব্য হলো একজন কর্মী একটি নির্দিষ্ট কাজের জন্য মাত্র একজন ঊর্ধ্বতন থেকে আদেশ গ্রহণ করবেন। একজন অধস্তন কর্মীর কাছে একাধিক ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ এলে কর্মী কোন আদেশ পালন করবে তা স্থির করতে পারে না।

উত্তরঃ

উদ্দীপকে জুবলী নিটওয়ারের ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতিটির ব্যত্যয় ঘটেছে।

প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকে ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলে।

উদ্দীপকে জুবলী নিটওয়ারের লক্ষ্য ও নীতি প্রণয়নের সাথে জড়িত। তার কাজে জুবলী নিটওয়ারের মালিকপক্ষও অত্যন্ত খুশি। কারণ তিনি অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে কর্মীদের কার্যঘণ্টা পূর্বের চেয়ে ২ ঘণ্টা বৃদ্ধি করলেন। এক্ষেত্রে ২ ঘণ্টা অতিরিক্ত সময় কাজ করায় কর্মীরা কোনো সুবিধা পাবে না যা পারিশ্রমিকের নীতির পরিপন্থি। পারিশ্রমিকের নীতি অনুযায়ী কর্মীদের কার্যের প্রকৃতি ও ধরন, সংখ্যা ও পরিমাণ, কর্মীদের যোগ্যতা ইত্যাদি বিবেচনায় এনে ন্যায্য পারিশ্রমিক প্রদান করতে হয়। পারিশ্রমিক প্রদান পদ্ধতি ও পরিমাণ সন্তোষজনক ও স্বচ্ছ হলে কর্মীরা কাজে উৎসাহ বোধ করে। তাই বলা যায়, জুবলী নিটওয়ারের ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতিটির ব্যত্যয় ঘটেছে।

উত্তরঃ

উদ্দীপকে সাজিদ একজন প্রশাসক। তাঁর সাথে আমি একমত। ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রশাসক বলে। আর তাদের কর্মপ্রয়াস বা প্রচেষ্টাকে প্রশাসন বলে।

উদ্দীপকে সাজিদ জুবলী নিটওয়ারের একজন কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও নীতি প্রণয়নের সাথে জড়িত এবং প্রতিষ্ঠানের মালিক বা শেয়ারহোল্ডারদের নিকট জবাবদিহি করেন। তিনি প্রতিষ্ঠানের অধিক মুনাফার লক্ষ্যে কর্মীদের কার্যঘণ্টা পূর্বের চেয়ে ২ ঘণ্টা বৃদ্ধি করেছেন। তার কাজে জুবলী নিটওয়ারের মালিকপক্ষও অত্যন্ত খুশি। অর্থাৎ তিনি প্রতিষ্ঠানটিতে শুধু মানসিক শ্রম ব্যয় করে যা প্রশাসকের কাজের সাথে সংগতিপূর্ণ। এরা শুধু মালিক বা শেয়ারহোল্ডারদের নিকট জবাবদিহি করেন এবং অধিক চিন্তাশীল হন। এরা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে অবস্থান করে প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন।

পরিশেষে বলা যায়, প্রশাসন প্রতিষ্ঠানের উচ্চস্তরে অবস্থান করে। প্রশাসনে যারা নিয়োজিত থাকেন তাদের প্রশাসক বলা হয়। প্রশাসনে নিয়োজিত থেকে প্রশাসক সর্বোচ্চ ক্ষমতা ভোগ করেন। সুতরাং উদ্দীপকের সাজিদ একজন প্রশাসক।

156

“নীতি-নৈতিকতা মেনে চলা উচিত'- এ আপ্তবাক্য সকল সমাজেই প্রচলিত । তাই নিঃসন্দেহে নীতি এমন ইতিবাচক বিষয় যা মেনে চললে এর দ্বারা সংশ্লিষ্ট সবাই উপকৃত হতে পারে । নীতি হলো কাজের সাধারণ নির্দেশিকা । প্রতিটা ক্ষেত্রে কিভাবে করলে কাজটা সুন্দরভাবে সম্পাদন করা যাবে দীর্ঘদিনে এ ধরনের প্রতিষ্ঠিত সত্য হিসেবে কিছু উপায়-পদ্ধতি বেরিয়ে এসেছে যাকে নীতি হিসেবে দেখা হয়ে থাকে । ব্যবস্থাপনার নীতিগুলো কী হতে পারে অনেকেই এ নিয়ে দীর্ঘদিনে প্রতিষ্ঠিত সত্যগুলো তুলে ধরার প্রয়াস পেয়েছেন । হেনরি ফেওল প্রদত্ত ১৪টি মূলনীতি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ । একজন আদর্শ ব্যবস্থাপকের কী কী গুণ থাকা উচিত তাও ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আগামী দিনে যারা যোগ্য ব্যবস্থাপক হিসেবে নিজেদের গড়ে তুলতে চায় নিঃসন্দেহে এ সকল জ্ঞান তাদের যোগ্য ব্যবস্থাপক হতে সহায়তা করবে ।

চিত্র : ব্যবস্থাপনার উন্নয়নের দু'জন প্রধান দিকপাল হেনরি ফেয়ল (বামে) ও এফ.ডব্লিউ. টেলর (ডানে)

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবস্থাপনা নীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

২. ব্যবস্থাপনার নীতি বা আদর্শসমূহ বর্ণনা করতে পারবে ।

৩. এফ. ডব্লিউ, টেলর ও হেনরি ফেয়লের অবদান ব্যাখ্যা করতে পারবে।

৪. আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা ও গুণাবলি বর্ণনা করতে পারবে ।

৫. আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে।

৬. ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে ।

৭. সংগঠন, ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে।

৮. বাংলাদেশে ব্যবস্থাপনা ক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে ।

Related Question

View All

ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)

উত্তরঃ

ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)

Pritom Debnath
Pritom Debnath
6 months ago
574
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews