জুলফিকার রাজশাহীর সপুরায় একটি সিল্ক শাড়ির কারখানা স্থাপন করেন। সিল্ক শিল্পের সহায়ক কাঁচামাল রেশম সুতা ও দক্ষ শ্রমিক রাজশাহীতে সহজলভ্য বলে তিনি ব্যবসায়ে বেশ সফলতা পান। সরকারের নীতিগত সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতে দেশের ঐতিহ্য রক্ষায় বৃহৎ পরিসরে সিল্ক শাড়ি তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করবেন। 

Updated: 10 months ago
উত্তরঃ

সাধারণভাবে যে বা যারা সেবা ক্রয় করেন তাদেরকেই গ্রাহক বলে।

উত্তরঃ

বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি প্রযুক্তিগত দিকের সমন্বয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।
প্রযুক্তিগত পরিবেশ হলো সামষ্টিক পরিবেশের একটি অনিয়ন্ত্রণযোগা উপাদান। প্রযুক্তিগত পরিবেশ বিপণন পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করে। নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে পণ্যের নতুন বাজার ও সুযোগের সৃষ্টি হয়। উন্নত প্রযুক্তির মেশিন পূর্বের তুলনায় উৎপাদন ক্ষমতা এবং পণ্যের মান বৃদ্ধি করে। এতে বাজার দখলের সুযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ সৃষ্টি করে।

উত্তরঃ

ব্যষ্টিক পরিবেশের 'সরবরাহকারী' ও 'অভ্যন্তরীণ জনগোষ্ঠী' উপাদানের প্রভাবে জুলফিকার রাজশাহীর সপুরায় সিল্ক শাড়ি তৈরির কারখানা স্থাপন করেন।
সরবরাহকারী উৎপাদক প্রতিষ্ঠানের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণের সরবরাহ করে থাকে। উৎপাদনের জন্য কাঁচামাল, যন্ত্রপাতি ইত্যাদি সরবরাহ করাই সরবরাহকারীর কাজ। অন্যদিকে প্রতিষ্ঠানের অভ্যন্তরের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের নিয়ে অভ্যন্তরীণ জনগোষ্ঠী গঠিত হয়।

উদ্দীপকে জুলফিকার রাজশাহীর সুপরায় সিল্ক শাড়ি তৈরির একটি কারখানা স্থাপন করেন। সিল্ক শাড়ি তৈরির প্রয়োজনীয় উপাদান যেমন: বেশম সুতা, দক্ষ শ্রমিক ইত্যাদি রাজশাহীতে খুব সহজে পাওয়া যায়। এখানে রেশম সুতা হলো কাঁচামাল যা সরবরাহকারীরা সরবরাহ করে থাকে। আর শ্রমিক হলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জনগোষ্ঠী যারা উৎপাদনের চাকা সচল রাখে। এসব প্রয়োজনীয় উপকরণ না পেলে তার জন্য সফলতা অর্জন করা কঠিন হতো। এ অর্থে বলা যায়, জুলফিকারের সফলতা অর্জনের পেছনে ব্যষ্টিক পরিবেশের 'সরবরাহকারী' ও 'অভ্যন্তরীণ জনগোষ্ঠী' উপাদানের প্রভাব রয়েছে।

উত্তরঃ

সরকারের সহযোগিতার ওপর ভিত্তি করে জুলফিকারের সিদ্ধ শাড়ি তৈরির কারখানা বৃহৎ পরিসরে স্থাপনের সিন্ধান্ত সম্পূর্ণ বাস্তবসম্মত। কিছু কিছু পণ্য

একটি জাতির ঐতিহ্যকে তুলে ধরে। দেশের সরকার এসব পণ্য বাঁচিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। অনেক দেশপ্রেমিক ব্যবসায়ী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে এখন পণ্য উৎপাদন ও বিপণনে উৎসাহ বোধ করে।
উদ্দীপকে জুলফিকার রাজশাহীর সপুরায় সিল্ক শাড়ি তৈরির একটি কারখানা স্থাপন করেন। সেখানে প্রয়োজনীয় উপকরণসমূহ সহজলভ্য বলে তিনি বেশ সফলতা অর্জন করেন। সরকারের নীতিগত সহযোগিতাও তিনি আশা করেন। এ সহযোগিতা পেলে দেশের ঐতিহ্য রক্ষায় তিনি বৃহৎ পরিসরে সিল্ক শাড়ি উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করবেন। উল্লেখ্য, দেশের ঐতিহ্য রক্ষায় সরকার এবং ব্যক্তিপর্যায়ের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। সরকার সহযোগিতা করলে

জুলফিকার উৎপাদন বৃদ্ধি করে দেশের ঐতিহ্য রক্ষায় সহায়তা করতে পারবেন। তাছাড়া উৎপাদন বৃদ্ধি করলে দেশীয় সুতা, রেশম এবং শ্রমিকের সদ্ব্যবহার করা সম্ভব হবে। আবার জুলফিকারের উৎপাদিত শাড়ি বিদেশে রপ্তানি করে দেশের সংস্কৃতি বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
সুতরাং বলা যায়, সরকারের সহযোগিতার ওপর ভিত্তি করে জুলফিকারের কারখানা বৃহৎ পরিসরে স্থাপনের সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবসম্মত ও সময়োপযোগী একটি সিদ্ধান্ত।

171

Related Question

View All
উত্তরঃ

যে সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক অবস্থা প্রতিষ্ঠানের বিপণন কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলে।

334
উত্তরঃ

যে সকল পক্ষ, শক্তি অথবা উপাদান বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে।

বিপণনের ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো- কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী ও জনগোষ্ঠী। ব্যষ্টিক পরিবেশের এ উপাদানগুলো বিপণন কার্যক্রমে সরাসরি প্রভাববিস্তার করে। এসকল উপাদান সাধারণত নিয়ন্ত্রণযোগ্য। যেমন- একটি কোম্পানির প্রতিটি বিভাগ ও উপবিভাগের ওপর কোম্পানির সরাসরি নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে।
এমনিভাবে অন্যান্য উপাদানগুলোও নিয়ন্ত্রণযোগ্য। তাই বলা যায়, বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য।

480
উত্তরঃ

সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদানের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
পরিবেশের যে সকল শক্তি, পক্ষ বা উপাদানসমূহ ভোক্তার ক্রয় ক্ষমতা ও বায়ের ধরনকে প্রভাবিত করে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

সাধারণত ভোক্তার আয়ের পরিবর্তনসমূহ, ব্যয়ধাঁচের পরিবর্তনশীলতা এবং সঞ্চয়ের হার ও ঋণের পরিমাণ অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে গণ্য হয়।

উদ্দীপকের 'লিলি কেমিক্যালস লিমিটেড' একটি রং ফর্সাকারী ক্রিমের বাজারজাতকারী প্রতিষ্ঠান। তাদের পণ্যের মান ভালো হওয়ায় এবং দাম কম হওয়ায় বেশ সুনাম অর্জন করেছে। কিন্তু সম্প্রতি দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় তাদের ভোগের ধরনে পরিবর্তন এসেছে। অর্থাৎ ভোক্তারা আরও মানসম্মত ও বেশি মূলোর পণ্য ভোগ করতে চাচ্ছে। কেননা মানুষের আয় যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই বাড়তি ব্যয়ের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব ও মর্যাদাকে ফুটিয়ে তুলতে চায়। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায়, সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদানের অন্তর্গত ভোক্তাদের আয় ও ব্যয়ধাঁচের পরিবর্তনের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

205
উত্তরঃ

উদ্দীপকে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে
পণ্যমান উন্নত করার চিন্তা-ভাবনা যৌক্তিক বলে আমি মনে করি।
পণ্যমান উন্নয়নের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ অবদান
রাখে। বর্তমানে আধুনিক ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে পণ্যের মান
উন্নয়ন ও উৎকৃষ্ট সাধনে অবিরাম চেষ্টা চালাচ্ছে। কারণ এর মাধ্যমে
প্রতিযোগিতা মোকাবিলা ও ক্রেতাসন্তুষ্টি অর্জন অনেকটাই সহজ হয়।

উদ্দীপকের 'লিলি ক্যামিক্যালস লিমিটেড' একটি রং ফর্সাকারী প্রতিষ্ঠান। তাদের পণ্যের মান ভালো এবং দাম কম হওয়ার কারণে প্রথম দিকে বেশ মুনাফা ও সুনাম অর্জন করে। কিন্তু দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে তাদের ক্রয় ধাঁচের মধ্যে পরিবর্তন দেখা দেয়। তারা আলাদা রং, ডিজাইন, বৈশিষ্ট্য ও ভ্যালুকে গুরুত্ব দিতে থাকে। এক্ষেত্রে পণ্যের মূল্য বেশি হলেও তাদের কোনো আপত্তি নেই। এমতাবস্থায় 'লিলি কেমিক্যালস লিমিটেড' তাদের বর্তমান পণ্যের আরও মানোন্নয়ন এবং নতুন নতুন বৈশিষ্টা যুক্ত করে পণ্য উৎপাদনের লক্ষ্যে স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি ব্যবহারের চিন্তা-ভাবনা করে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত সমস্যা সমাধানের পদ্ধতিটি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।

226
উত্তরঃ

কোনো পণ্য বা সেবা বিপণনে যে সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক উপাদানসমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাববিস্তার করে তাকে বিপণন পরিবেশ বলে।

236
উত্তরঃ

বিপণন পরিবেশের সামষ্টিক উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য।

যে সকল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাববিস্তার করে সেগুলোর সম্মিলিত প্রভাবকে সামাষ্টিক পরিবেশ বলে। সামষ্টিক পরিবেশের প্রধান উপাদানগুলো হলো- জনসংখ্যাগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক ও সামাজিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। এই বাহ্যিক উপাদানগুলো বৃহত্তর সামাজিক শক্তিসমূহের সমন্বয়ে গঠিত হওয়ায় কোম্পানির কার্যক্রমে প্রভাববিস্তার করে; যা কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাই সামষ্টিক পরিবেশের উপাদানগুলোকে অনিয়ন্ত্রণযোগ্য হিসেবে গণ্য করা হয়।

301
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews