উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাওয়ার সঙ্গে যে ব্যয় পরিবর্তিত হয় না তাকে স্থায়ী ব্যয় বলে।
যে বিন্দুতে পণ্যের বিক্রয়লব্ধ আয় মোট ব্যয়ের সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলে।
উৎপাদন খরচ সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে। কারণ অন্যান্য অবস্থা স্থির থেকে উৎপাদন খরচ বাড়লে সমচ্ছেদ বিন্দু বাড়বে অর্থাৎ সমচ্ছেদ বিন্দুতে পৌছাতে পূর্বের তুলনায় বেশি পরিমাণ বিক্রয় করতে হবে। অনুরূপভাবে উৎপাদন খরচ কমলে সমচ্ছেদ বিন্দু কমবে
জেসমিন এন্টারপ্রাইজের সমচ্ছেদ বিন্দু (এককে) নির্ণয় :
এখানে
স্থায়ী ব্যয় = যন্ত্রপাতির মূল্য + সংস্থাপন ব্যয়
= ৮০,০০০ + ২০,০০০
= ১,০০,০০০ টাকা
এককপ্রতি বিক্রয়মূল্য = ৫০০ টাকা
এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় = ৪৫০ টাকা
আমরা জানি,
সমচ্ছেদ বিন্দু (একক)
= স্থায়ী ব্যয় /এককপ্রতি বিক্রয়মূল্য- এককপ্রতি পরিবর্তনশীল ব্যয়
= ২,০০০ একক
সুতরাং ২,০০০ একক পণ্য বিক্রয় করলে জেসমিন এন্টারপ্রাইজের লাভ বা ক্ষতি কোনোটিই হবে না।
এখানে
স্থায়ী ব্যয় = ১,০০,০০০ টাকা
১০% হ্রাসে বিক্রয়মূল্য হবে = ৫০০ (৫০০ x ১০%)
= ৫০০ - ৫০
= ৪৫০ টাকা
১০% হ্রাসে উৎপাদন ব্যয় হবে =৪৫০- (৪৫০ × ১০%)
= ৪৫০ - ৪৫
= ৪০৫ টাকা
পরবর্তিত অবস্থায় সমচ্ছেদ বিন্দু (এককে) নির্ণয় :
আমরা জানি
সমচ্ছেদ বিন্দু (এককে)
= স্থায়ী ব্যয়/ এককপ্রতি বিক্রয়মূল্য- এককপ্রতি পরিবর্তনশীল ব্যয়
একক (প্রায়)
লক্ষণীয় যে, অপরবর্তিত অবস্থায় সমচ্ছেদ বিন্দু ২,০০০ একক ('গ' নং থেকে প্রাপ্ত) এবং পরবর্তিত অবস্থায় সমচ্ছেদ বিন্দু ২,২২২ একক। এমতাবস্থায় বলা যায়, বিক্রয়মূল্য ও উৎপাদন ব্যয় ১০% হ্রাস পেলে জেসমিন এন্টারপ্রাইজের সমচ্ছেদ বিন্দু পূর্বের তুলনায় (২,২২২ - ২,০০০) = ২২২ একক বৃদ্ধি পাবে।
Related Question
View Allযে বিন্দুতে প্রতিষ্ঠানের মোট বিক্রয়লব্ধ আয় মোট ব্যয়ের সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলে।
নগদ প্রবাহ বলতে নগদ অর্থের আগমন ও নির্গমনকে বোঝায়।
একটি ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন কাজের মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ ঘটে। নগদ অর্থের পরিমাণ নগদ আন্তঃপ্রবাহের মাধ্যমে বৃদ্ধি পায় এবং নগদ বহিঃপ্রবাহের মাধ্যমে হ্রাস পায়।
রুবেল লি.-এর পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় :
| বিবরণ | টাকা | টাকা |
পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ: নিট মুনাফা অবচয় খরচ দেনাদার হ্রাস পাওনাদার বৃদ্ধি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ | ৮,০০০ ১২,০০০ (১৫,০০০) ৭,০০০ | ৬৫,০০০
১২,০০০ ৭৭,০০০ |
রুবেল লি.
নগদ প্রবাহ বিবরণী
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ | টাকা | টাকা |
পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ : বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ: অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ শেয়ার বিক্রি লভ্যাংশ প্রদান | (৬০,০০০)
৫০,০০০ (২২,০০০) | ৭৭,০০০
(৬০,০০০) ২৮,০০০ |
অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ : নিট নগদ বৃদ্ধি যোগ: প্রারম্ভিক নগদ সমাপনী নগদ |
| ৪৫,০০০ ৪৭,০০০ ৯২,০০০ |
মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হচ্ছে এমন এক ফরমায়েশ পরিমাণ যেখানে পণ্যের বহন ও ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয়।
উৎপাদন বা বিক্রয়ের পরিবর্তনের ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলে।
স্থায়ী ব্যয় উৎপাদনের পরিমাণের ওপর নির্ভরশীল হয়ে নির্দিষ্ট মাত্রায় স্থির থাকে। এ জাতীয় ব্যয়ের উদাহরণ হলো দালানকোঠা ভাড়া, যন্ত্রপাতি ও আসবাবপত্রের অবচয়, কর্মচারীদের বেতন, অগ্নি বিমা প্রিমিয়াম ইত্যাদি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!