জয়িতা ঢাকার একটি গার্মেন্টস এ কাজ করে, তার পরিবারের অন্যরা সুনামগঞ্জে একটি গ্রামে বাস করে। সে প্রতি মাসে তার বেতনের একটি অংশ গ্রামে অবস্থানরত পরিবার পরিজনের কাছে পাঠায়। কিছুদিন আগেও টাকা পাঠাতে অনেক কষ্ট করতে হতো, এখন জয়িতা অনেক সহজে এবং কম খরচে কোনো ব্যাংক হিসাব ছাড়াই টাকা পাঠাতে পারে। এতে তার পরিবার-পরিজন কোনো ঝামেলা ছাড়াই বাড়ির পাশের দোকান থেকে টাকা সংগ্রহ করতে পারে। 

Updated: 9 months ago
উত্তরঃ

এক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো 'বাংলাদেশ ব্যাংক'।

উত্তরঃ

অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান।
অর্থনীতিবিদ আরভিং ফিশারের মতে, অর্থের পরিমাণ বা যোগানের ওপরই অর্থের মূল্য নির্ভর করে এবং অর্থের যোগানের পরিবর্তন হলে অর্থের মূল্যেরও পরিবর্তন হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্য সমানুপাতিক এবং বিপরীতমুখী। অর্থের যোগান যে হারে বাড়ে অর্থের মূল্যও ওই একই হারে কমে। আর অর্থের যোগান যে হারে কমে অর্থের মূল্যও ওই একই হারে বাড়ে। অর্থাৎ অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হবে এবং অর্থের যোগান অর্ধেক হলে অর্থের মূল্য দ্বিগুণ হবে।

উত্তরঃ

উদ্দীপকে জয়িতার বর্তমানে বাড়িতে টাকা পাঠানোর বিষয়টি মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে নির্দেশ করে।
বর্তমান সময়ে সবচেয়ে সহজ ও জনপ্রিয় ব্যাংকিং ব্যবস্থা হলো মোবাইল ব্যাংকিং। মোবাইলের সাহায্যে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নামই মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেসব স্থানে কোনো ব্যাংকের শাখা নেই সেসব স্থানে ব্যাংকিং সেবা প্রদান করা যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রমটি অতি সহজ ও দ্রুত করেছে এ মোবাইল ব্যাংকিং। Short Message Services (SMS)-এর মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় বলে এটিকে SMS ব্যাংকিংও বলা হয়। মোবাইল ব্যাংকিং অনেক সময় M-Banking নামেও পরিচিত। 'bKash' (বিকাশ) মোবাইল ব্যাংকিং-এর একটি উদাহরণ। ডাচবাংলা ব্যাংক লি. সর্বপ্রথম এ ধরনের ব্যাংকিং চালু করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে জয়িতার কর্মকান্ডে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের ইঙ্গিত পাওয়া যায়।

উত্তরঃ

জয়িতা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে বাড়িতে টাকা পাঠায় ফলে তার পরিবার ব্যাংকে না গিয়ে বাড়িতে বসেই অর্থ গ্রহণ করতে পারছে।

নিচে মোবাইল ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করা হলো-

যেসব স্থানে ইন্টারনেটের সুবিধা নেই সেসব স্থানে মোবাইল ব্যাংকিং কার্যক্রম দ্বারা অতি সহজে ব্যাংকিং সেবা পাওয়া যায়। মোবাইল ব ব্যাংকিংয়ে মোবাইলের মাধ্যমে একাউন্টের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়। এছাড়া হিসাব স্থানান্তর, লেনদেন, ঋণ চাওয়া প্রভৃতি কাজ করা 'যায়। মোবাইল ব্যাংকিং একটি অত্যন্ত সহজ এবং আধুনিক পদ্ধতি।

মোবাইল ব্যাংকিং হলো শাখাবিহীন ব্যাংকিং। যে স্থানে কোনো ব্যাংকের শাখা নেই, এ ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে ঐ ব্যাংকের নির্ধারিত এজেন্টের মাধ্যমে একাউন্ট খোলা ও টাকা উত্তোলন করা যায়। মোবাইল ব্যাংকিং-এর কার্যক্রম হতে জনসাধারণ সহজেই হিসাবের স্থিতি যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে জানতে পারে। এ ব্যাংকিং-এ খরচ খুব কম হয়। ফলে সকলে এ ব্যাংকিং কার্যক্রমের সেবা গ্রহণ করতে পারে।

মোবাইল ব্যাংকিং কার্যক্রমটি অনলাইন ব্যাংকিং কার্যক্রমের চেয়েও বেশি সহজ। এ ধরনের ব্যাংকিং আমানতকারীর পক্ষে সুবিধাজনক। এক্ষেত্রে আমানতকারীকে কিছু সহজ নির্দেশনা অনুসরণ করতে হয়। এ ধরনের 'ব্যাংকিং খুব নিরাপদ এবং জালিয়াতির সম্ভাবনা খুব কম থাকে। এ পদ্ধতিতে যখনই কোনো লেনদেন হয় তখন SMS এর মাধ্যমে আমানতকারীকে জানানো হয়।

100
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

যা বিনিময়ের সাধারণ মাধ্যম, মূল্যের পরিমাপ ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয়, তাকে মুদ্রা বলে।

942
উত্তরঃ

মুদ্রার মূল্য বলতে তার ক্রয় ক্ষমতাকে বোঝায়।
একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা ক্রয় করা যায় তাই হলো অর্থের মূল্য। অর্থের এ ক্রয়ক্ষমতা তথা অর্থের মূল্য দুটি দিক থেকে বিবেচনা করা হয়। যথা-অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্রয়ক্ষমতা। অর্থের অভ্যন্তরীণ মূল্য বলতে দেশের অভ্যন্তরীণ অর্থের ক্রয়ক্ষমতাকে বোঝায়। অন্যদিকে, অর্থের বৈদেশিক মূল্য বলতে আন্তর্জাতিক বাজারে তার ক্রয়ক্ষমতাকে বোঝায়। এটি বৈদেশিক বিনিময় হারের মাধ্যমে প্রকাশ পায়। অর্থের মূল্য             ১                  বা Vm1Pযেখানে, Vm = অর্থের মূল্য ও P = দামস্তর।

                           দামস্তর

691
উত্তরঃ

জাউদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে ফিশারের অর্থের বিনিময় সমীকরণ ব্যবহার করে নিচে দেশটির দামস্তর নির্ণয় করা হলো:
ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব অনুসারে ভারসাম্য অবস্থায় অর্থের চাহিদা ও যোগান সমান হয়। অর্থাৎ, PT = MV + M'V' হয়, যা ফিশারের বিনিময় সমীকরণ নামে পরিচিত। এক্ষেত্রে PT হলো অর্থের চাহিদা এবং MV + M'V' হলো অর্থের যোগান।

এখন,

বা,PT = MV + M' V'

P=MV + M' V'

T

বা,

বা P=20000+12000500

বা P=32000500

বা P=64

এটিই হলো দেশটির নির্ণেয় দামস্তর।

297
উত্তরঃ

ফিশারের বিনিময় সমীকরণ,

বা,P=MV + M'VTPT = MV + M' * V' 

বা, P=1000×20+1000×151500

বা,P=2000+150001500

বা,P350001500

বা, P = 23.33

... নতুন দামস্তর, overline P1= 23.33 টাকা। দামস্তরের সাথে অর্থের মূল্য (Vm) এর বিপরীত সম্পর্ক হওয়ায় দামস্তর কমলে অর্থের মূল্য বাড়ে। যেমন- উদ্দীপকের তথ্য অনুযায়ী দামস্তর P

= 64 টাকা হতে P1 = 23.33 টাকা হলে অর্থের মূল্য Vm=1P=164=0.0156থেকে বেড়ে Vm1=1P1=123.33= 0.0428 হয়। সুতরাং বলা যায়, প্রদত্ত তথ্য অনুযায়ী উল্লিখিত দেশটির ক্ষেত্রে অর্থের মূল্যের ধনাত্মক পরিবর্তন হবে তথা অর্থের মূল্য বাড়বে।

246
উত্তরঃ

যে ব্যাংক দেশের মুদ্রা ব্যবসায় ও সমগ্র ব্যাংক ব্যবসায়কে নিয়ন্ত্রণ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে

289
উত্তরঃ

ব্যাংকিং সুবিধা ও গঠন প্রক্রিয়ার দিক থেকে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং থেকে ভিন্ন।
অনলাইন ব্যাংকিং বলতে এমন একটি ব্যাংকিং ব্যবস্থাকে বোঝায়, যার মাধ্যমে পূর্বে প্রচলিত ব্যাংকিং সার্ভিস দ্রুত এবং ব্র্যাঞ্চ নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়। যেমন- অ্যাকাউন্ট থেকে যেকোনো ব্র্যাঞ্চের মাধ্যমে টাকা জমা দেওয়া বা উত্তোলন, ইন্টারনেটের মাধ্যমে অ্যাকাউন্টের তথ্য জানা বা লেনদেন। অপরপক্ষে মোবাইল ব্যাংকিং একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থা যার মাধ্যমে মোবাইল নম্বরভিত্তিক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থের লেনদেন করা যায়। অনলাইন ব্যাংকিং-এ ইন্টারনেট ও কম্পিউটার থাকা আবশ্যক। কিন্তু মোবাইল ব্যাংকিং-এ গ্রাহকের কাছে ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই। তাই বলা হয়, অনলাইন ব্যাংকিং এর গঠন প্রক্রিয়া, মোবাইল ব্যাংকিং এর গঠন প্রক্রিয়ার থেকে ভিন্ন।

362
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews