প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াই প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত।
BSTI বিভিন্ন ধরনের কাজ করে। প্রয়োজনীয় ক্ষেত্রে পণ্য ও সেবার মান নির্দিষ্টপূর্বক তার যথার্থতা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে BSTI বলে। পণ্য ও সেবার বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের বিষয়টি সামনে রেখে বাংলাদেশি মান নির্ধারণ করা এবং উন্নয়ন সাধন করাই হলো এর প্রধান কাজ।
বকেয়া অর্থ সময়মতো পরিশোধ করে আব্দুল আলিম ব্যবসায়ী হিসেবে বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব পালন করে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করে।
বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্বপালন ব্যবসায়ের অন্যতম সামাজিক দায়িত্ব হিসেবে গণ্য হয়। বিনিয়োগকারীরা তাদের কষ্টের সঞ্চয়কে লভ্যাংশের বা মুনাফার প্রত্যাশায় ব্যবসায়ে বিনিয়োগ করে। ঋণ ও মালামাল যারা সরবরাহ করে তারাও যথাসময়ে তাদের পাওনা প্রাপ্তির প্রত্যাশা করে। তাই পাওনাদারদের পাওনা যথাসময়ের পরিশোধ করা বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্বের আওতাভুক্ত।
উদ্দীপকে দেখা যায়, ব্যবসায়ী আব্দুল আলিম ১ম শ্রেণির কৃষক থেকে বাকিতে সবজি ক্রয় করে ঢাকার বাজারে বিক্রি করে। বিক্রয় শেষে যথাসম্ভব তাড়াতাড়ি সে কৃষকদের বকেয়া পাওনা পরিশোধ করে দেয়। যেহেতু ব্যবসায়ী আব্দুল আলিম বিনিয়োগকারী ও সরবরাহকারী কৃষক এর পাওনা অর্থ সময়মতো পরিশোধ করে। তাই বলা যায়, বকেয়া অর্থ সময়মতো পরিশোধ করে আব্দুল আলিম ব্যবসায়ী হিসেবে বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব পালন করে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করে।
উদ্দীপকের আব্দুল আলিমের কীটনাশকমুক্ত সবজি বিক্রয়ের কার্যক্রমটি নৈতিকতার মানদণ্ডে নিঃসন্দেহে নৈতিক কাজ বলে গণ্য অর্থাৎ তিনি ব্যবসায়ে নৈতিকতা বজায় রেখে ব্যবসা করছেন।
নৈতিকতা বলতে মানুষের আচার-আচরণ ও রীতিনীতি সম্পর্কিত ব্যবহার বোঝায়। উচিত-অনুচিত বিচারের সাথে নৈতিকতা বিশেষভাবে সম্পর্কযুক্ত। আর ব্যবসায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে একটি নির্দিষ্ট আদর্শ বজায় রেখে নৈতিক আচরণ করাকেই ব্যবসায়িক নৈতিকতা বলা হয়।
উদ্দীপকে দেখা সবজি ব্যবসায়ী আব্দুল আলিম লাভ কম হওয়া সত্ত্বেও কীটনাশকমুক্ত সবজি ক্রয় করে তা বিক্রয় করেন। তিনি ইচ্ছা করলে অধিক লাভের জন্য কীটনাশকযুক্ত সবজিও বিক্রয় করতে পারতেন। কিন্তু তিনি তার ব্যবসায়ে নৈতিকতা বজায় রেখে লাভ কম হওয়া সত্ত্বেও জনগণের কল্যাণের দিক বিচার করে কীটনাশকযুক্ত সবজি বিক্রয় করেন। আর আলিমের কীটনাশকমুক্ত সবজি বিক্রয়ের কার্যক্রমটি নৈতিকতার মানদণ্ডে ব্যবসায়িক নৈতিকতা।
Related Question
View Allযে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!