স্টারলিংক
স্টারলিংক হলো একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রকল্প, যা যুক্তরাষ্ট্রের বিখ্যাত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করে। এর মালিক ও প্রতিষ্ঠাতা হলেন এলন মাস্ক (Elon Musk)। স্টারলিংকের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ২০১৯ সালের মে মাসে। স্টারলিংকের লক্ষ্য হলো পৃথিবীর প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া। এটি পৃথিবীর কক্ষপথে হাজার হাজার ছোট উপগ্রহ স্থাপন করে একটি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করছে। স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০ মে, ২০২৫ তারিখে।
জুলাই বিপ্লব
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪, যা 'জুলাই বিপ্লব' হিসেবেও পরিচিত, বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। এই আন্দোলন ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলেছিল এবং এর মাধ্যমে ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। আন্দোলনের সূচনা হয় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে। সরকারের কঠোর অবস্থানের কারণে আন্দোলন তীব্রতর হয় এবং ৫ আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। এই সময়ে প্রায় ১,৫০০ মানুষ প্রাণ হারায়। পরবর্তীতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। হাসিনা সরকারের পতনের তিন দিন পর, ৮৪ বছর বয়সী নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ বাংলাদেশের জনগণের সাহস, ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।
Related Question
View Allসেবার ধরন অনুসারে Cloud Computing কে তিনভাগে ভাগ করা যায়ঃ
ক. অবকাঠামোগত সেবা বা Infrastructure as a Services - LaaS: ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ এবং অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়; যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার চালাতে পারেন।
খ. প্ল্যাটফর্মভিত্তিক সেবা বা Platform as a Service Paas: এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে। অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন ।
গ. সফটওয়্যার সেবা বা Software application as a Services - Saas: এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
স্টারলিংক
স্টারলিংক হলো একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রকল্প, যা যুক্তরাষ্ট্রের বিখ্যাত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করে। এর মালিক ও প্রতিষ্ঠাতা হলেন এলন মাস্ক (Elon Musk)। স্টারলিংকের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ২০১৯ সালের মে মাসে। স্টারলিংকের লক্ষ্য হলো পৃথিবীর প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া। এটি পৃথিবীর কক্ষপথে হাজার হাজার ছোট উপগ্রহ স্থাপন করে একটি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করছে। স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০ মে, ২০২৫ তারিখে।
ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক একটি কম্পিউটিং ব্যবস্থা যেখানে কম্পিউটারের সমস্ত ডেটা এবং সফটওয়্যার নিজের কম্পিউটারে না রেখে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ অথবা নেটওয়ার্কে জমা করে রাখা হয়। ক্লাউড কম্পিউটিং সিস্টেম শুধু ডেটা জমা করে রাখার সুবিধা দেয় না, বরং ইন্টারনেটের সাহায্যে এসব ডেটা ম্যানেজ, প্রসেস এবং অ্যাক্সেস করার সুবিধাও দিয়ে থাকে। ডেটা স্টোরেজ, সার্ভার, ডেটাবেস, নেটওয়ার্কিং এবং সফটওয়্যার এর মত টুলস এবং অ্যাপ্লিকেশন ক্লাউড কম্পিউটিং এর পরিষেবার অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে, ক্লাউড ভিত্তিক স্টোরেজ ব্যবহারকারীদের ডেটা এবং ফাইল সমূহ রিমোট সার্ভারে সংরক্ষণ করে রাখে। ফলে, ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী যেকোনো স্থানে বসে যেকোনো ডিভাইসের সাহায্যে সার্ভারে সঞ্চিত ফাইল অথবা অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!