ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বড়ো ভাইকে একটি চিঠি লেখো।

Updated: 11 months ago
উত্তরঃ

রামপুরা, ঢাকা
১০ এপ্রিল ২০২৫

শ্রদ্ধেয় ভাইয়া

সালাম নিয়ো। আশা করি ভালো আছ। কিছুক্ষণ আগেই তোমার চিঠি পেলাম। গত ২০ মার্চ ট্রেনে চেপে আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। আজ আমি সে ভ্রমণের কথাই তোমাকে জানাচ্ছি।

আমার বন্ধু দীপনের বোনের বিয়ে ছিল ২১ মার্চ। দীপনের অনুরোধে আমি তার বোনের বিয়েতে যেতে রাজি হই। দীপন আগে থেকেই ট্রেনের দুইটি টিকিট সংগ্রহ করে রেখেছিল। সে অনুযায়ী সময়মতো আমরা কমলাপুর রেলস্টেশনে উপস্থিত হই। ১০টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও যান্ত্রিক গোলযোগের কারণে আরও ২০ মিনিট পর যাত্রা শুরু হয়। এটাই আমার প্রথম ট্রেন ভ্রমণ। আমার সিটটি ছিল জানালার পাশে। ট্রেনের গতিময় দোলার সঙ্গে বাতাসের ধাক্কা শরীর ও মনকে শীতল করে দিচ্ছিল। চারপাশের বাড়িঘর, মাঠঘাটগুলো যেন ছুটে চলছিল উলটা দিকে।

চারপাশের নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর আমার দেশ। অবশেষে দুপুর ১২টা ৫০ মিনিটে আমরা গাজীপুর পৌছালাম। এ এক ভিন্ন অভিজ্ঞতা। এ ভ্রমণের কথা আমার অনেক দিন মনে থাকবে।

আজ এখানেই শেষ করছি। আব্বু-আম্মুকে আমার সালাম জানিয়ো।

ইতি
তোমার স্নেহধন্য
রাজীব

[এখানে প্রাপক ও প্রেরকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]

192
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews