কোনো বস্তুর মধ্যে যদি স্পর্শনীয় বা অস্পর্শনীয় উপলব্ধিযোগ্য গুণ থাকে ও তা মানুষের অভাব পূরণ বা সন্তুষ্টি বিধানে সমর্থ হয় এবং বিক্রেতা কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে তা ক্রেতাদের নিকট বিক্রয়ের নিমিত্তে উপস্থাপন করা যায় তবে তাকে পণ্য বলে।
সকল দিক বিবেচনায় যে দ্রব্য ক্রেতারা সানন্দে গ্রহণ করে তাকে মানসম্পন্ন দ্রব্য বলে।
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। বাজারে বিক্রেতার সংখ্যা বেশি হওয়ায় ক্রেতা সন্তুষ্টি অর্জনে সকলে ব্যস্ত থাকে। এক্ষেত্রে ক্রেতা সন্তুষ্টি অর্জনে মানসম্পন্ন দ্রব্য অত্যাবশ্যক। উন্নতমানের পণ্যদ্রব্য হলে ক্রেতারা পণ্যের মূল্যকে কম বিবেচনা করে। তাছাড়া মানসম্পন্ন দ্রব্য সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। তাই মানসম্পন্ন দ্রব্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের ব্যবসায়টি সেবাখাতের অন্তর্ভুক্ত।
কতিপয় সুনির্দিষ্ট ও অদৃশ্যমান কাজ, সুবিধা এবং তৃপ্তি যা মানবীয় বা প্রযুক্তিগত বৈশিষ্ট্যের সমন্বয়ের মাধ্যমে অভাব পূরণ করতে পারে ∎ এবং বিভিন্ন পক্ষের মধ্যে লেনদেন করা যায় তাকে সেবা বলা হয়।
উদ্দীপকের 'ডাড' টেইলারিং জগতে একটি সুপরিচিত নাম। বিশেষ করে আধুনিক ডিজাইনের কমপ্লিট স্যুট তৈরি করার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের খ্যাতি গ্রাহকের মুখে মুখে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের নিকট কোনো দৃশ্যমান বস্তু বিক্রি করে না। তারা গ্রাহকদের পছন্দ অনুযায়ী কমপ্লিট স্যুট তৈরির সেবা প্রদান করে থাকে। তাদের টেইলারিং সেবা প্রদানের কাজটি অদৃশ্যমান। তাদের এ কাজটি তাদের থেকে আলাদা করা যায় না। কারণ সেবা ও সেবাদাতা অবিচ্ছিন্ন। সুতরাং সেবার সকল বৈশিষ্ট্য উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বিদ্যমান থাকায় তাদের ব্যবসায়টি সেবাখাতের অন্তর্ভুক্ত হবে।
হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতায় কাস্টমাইজেশনের। প্রত্যক্ষ প্রভাব রয়েছে বলে আমি মনে করি।
বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলে তাকে কাস্টমাইজেশন বলে। এক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়কীকরণ ইত্যাদিকে। প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। অর্থাৎ কাস্টমাইজেশন ক্রেতার স্বতন্ত্র চাহিদা পূরণ করে যা ব্যবসায়ের সফলতার জন্য আবশ্যক।
উদ্দীপকে জনাব মিথুন তার নিজের জন্য একটি কমপ্লিট স্যুট তৈরি করতে 'ডাড' নামক টেইলারিং শপে যান। আধুনিক ডিজাইনের কমপ্লিট স্যুট তৈরি করার ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটির অনেক খ্যাতি রয়েছে। জনাব মিথুন স্যুটের ডিজাইন ও তৈরির ক্ষেত্রে নিজস্ব কিছু পছন্দের কথা প্রতিষ্ঠানটিকে জানান। প্রতিষ্ঠানটিও ঠিক তার চাহিদামতো স্যুট সরবরাহ করে দেয়। অর্থাৎ প্রতিষ্ঠানটি জনাব মিথুনের স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়েছে যা কাস্টমাইজেশন হিসেবে বিবেচতি হয়। এক্ষেত্রে কাস্টমাইজেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রেতা। সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে এবং দীর্ঘকালীন সফলতা লাভ করবে।
সুতরাং বলা যায়, যেকোনো প্রতিষ্ঠানের সফলতার জন্য কাস্টমাইজেশনের গুরুত্ব অত্যধিক। এক্ষেত্রে উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতায়ও কাস্টমাইজেশনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে বলে আমি মনে করি।
Related Question
View Allমানুষের অভাব পূরণের ক্ষমতা আছে অথচ দেখা যায় না বা স্পর্শ করা যায় না তাকে সেবা বলে।
খচূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণকার্যকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা সম্পূর্ণই ক্রেতাকেন্দ্রিক। আর তাই ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্য উৎপাদন করাই উৎপাদন ব্যবস্থাপনার মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে পণ্যের ডিজাইন প্রণয়ন, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ হিসেবে গণ্য হয়। তাই বলা যায়, বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা হলো ক্রেতাকেন্দ্রিক।
উদ্দীপকের ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।
যা দেখা যায় না, স্পর্শ করা যায় না অথচ মানুষের প্রয়োজন ও অভাব মেটানোর ক্ষমতা রাখে তাকে সেবা বলে। সেবা উৎপাদিত হওয়ার সাথে সাথেই ভোগ ও ব্যবহার করা হয়ে যায়। তাই সেবাকে সেবা প্রদানকারী ব্যক্তি অথবা যন্ত্রপাতি থেকে পৃথক করা যায় না।
উদ্দীপকে রাজশাহীর 'হোটেল পদ্মার' সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণপিপাসুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী ■ এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো - খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুব্যবস্থা করে। শিক্ষার্থিগণ তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। হোটেল পদ্মার এসব কার্যক্রম সেবা খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।
শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে এ বক্তব্যের সাথে আমি একমত।
ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাকে কাস্টমাইজেশন বলে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কাস্টমাইজেশনের ধারণা প্রয়োগ করে ব্যবসায় ক্ষেত্রে সফলতা অর্জন করছে এবং একই সাথে দীর্ঘমেয়াদে ক্রেতার আনুগত্য ধরে রাখতে সক্ষম হচ্ছে।
উদ্দীপকে রাজশাহীর 'হোটেল পদ্মার' সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণপিপাসুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুবিধা প্রদান করে। শিক্ষার্থিগণ তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। ফলে এ হোটেলের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়ে।
কাস্টমাইজেশনের মাধ্যমে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে পণ্য ও সেবা উৎপাদন এবং বিপণন করা হয়। এতে করে প্রতিষ্ঠানের প্রতি ক্রেতার আনুগত্য বৃদ্ধি পায়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই কাস্টমাইজেশন পদ্ধতি ব্যবহার করে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ছে। তাই শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে এই বক্তব্যের সাথে আমি একমত।
চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণকার্যকে উৎপাদন ব্যবস্থাপনা বলে।
মানুষের অভাব পূরণে সক্ষম ঐসকল বস্তুগত পণ্যসামগ্রী যেগুলো দেখা যায় ও স্পর্শ করা যায় সেগুলোকে পণ্য বলে।
পণ্য স্পর্শযোগ্য এবং এর আকার-আকৃতি, ওজন এবং স্বাদ ও গন্ধ আছে। এটি মানুষের প্রয়োজন মেটায় ও অভাব পূরণ করে। পণ্যকে একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর করা যায় এবং একে ধরা যায়।
যেমন- গাড়ি, টিভি, ফ্রিজ ইত্যাদি। যার বস্তুগত কোনো অবয়ব নেই অথবা ওজন, আকার-আকৃতি নেই তাকে পণ্য বলা যাবে না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!