(ক) বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে।
(খ) ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি।
(গ) আমরা খাবার সুস্বাদু করার জন্য মসলা ব্যবহার করি।
(ঘ) বড়দিন উপলক্ষে খ্রিষ্টানরা পিঠা তৈরি করেন।।
(ঙ) গ্রামের মেলা ও অনুষ্ঠানগুলোতে যাত্রা, পালাগানের আসর বসে।
(ক) বাংলাদেশের বেশির ভাগ নৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা রয়েছে।
(খ) ছোট মেয়েদের অনেকেই ফ্রক ও স্কার্ট পরে।
(গ) পুরুষেরা গ্রামাঞ্চলে এবং বাড়িতে লুঙ্গি পরেন।
(ঘ) আমাদের মিষ্টি খাবারগুলো দুধ দিয়ে তৈরি করা হয়।
(ঙ) আমাদের দেশে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে গান বাজনা হয়।
(ক) বিশেষ অনুষ্ঠানগুলোতে মেয়েরা শাড়ি পরেন।
(খ) পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে পায়জামা-পাঞ্জাবি পরেন।
(গ) গরমের দিনে কৃষক পরিবারে পান্তা খাওয়া হয়।
(ঘ) ক্ষেতে লাঙল দিতে দিতে কৃষকেরা গান গায়।
(ঙ) বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতি আজ বিপন্ন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!