| প্রদত্ত শব্দ | বিপরীত শব্দ |
| লাভ | ক্ষতি |
| দুশমন | বন্ধু |
| উপকারী | অপকারী |
| সুবুদ্ধি | কুবুদ্ধি |
| সুবিধে | অসুবিধে |
| প্রশংসা | নিন্দা |
| সুন্দর | কুৎসিত |
Related Question
View Allমনে কী যে ফুর্তি লাগে!
যাও ভাই, রাতে আবার দেখা হবে।
শেকড় এনে দিচ্ছে পানি।
মানুষ তো বনের গাছপালা কেটে সাফ করছে।
গাছ মানুষকে ফুল, ফল, ছায়া দেয়।
রোজ তুমি আমার গা ধুইয়ে দাও।
শিশির জমে আছে ঘাস ও লতা পাতায়।
মানুষ তো বনের গাছপালা কেটে সাফ করছে।
ধরে ধরে খাঁচায় ভরে রাখে।
শরতে মিষ্টিকুমড়ো পেকে মাটিতে ঝরে পড়ল।
গ্রাম থেকে দূরে বনের ধারে, নির্জন জায়গায় ছিল এক মিষ্টিকুমড়োর লতা। লতায় ছিল একটি মাত্র মিষ্টিকুমড়ো। দেখতে বেশ গোলগাল ছোট একটি কুল গাছে জড়ানো লতায় মিষ্টিকুমড়োটা ঝুলছিল। সকাল হলো। শিশির জমে আছে ঘাস ও লতাপাতায়।
সকাল বেলা শিশির জমে থাকে ঘাস ও লতাপাতায়। শিশির রোজ কুমড়োর গা ধুইয়ে দেয়। এতে কুমড়োর মনে ফুর্তি লাগে। বৃষ্টি না আসা পর্যন্ত শিশির গাছপালা, ঘাস ও লতাপাতার গা ধুইয়ে দেয়। ওরা দেখতে সুন্দর হয়ে ওঠে। কিন্তু সকালে রোদ আসলে শিশির চলে যায়। কারণ রোদ উঠলে শিশিরের কাজ শেষ হয়ে যায়।
'তুমি আমাদের উপকারী বন্ধু'- উক্তিটি কুমড়ো দোয়েল পাখিকে বলেছে।
পোকা-মাকড় ফুল ও ফলের ক্ষতি করে। আর দোয়েল পাখি সেই পোকা-মাকড় খেয়ে নিজে বেঁচে থাকে এবং পরোক্ষভাবে ফসলের উপকার করে। দোয়েল পাখির প্রতি কৃতজ্ঞতাস্বরূপ কুমড়ো তাই বলেছে তুমি আমাদের উপকারী বন্ধু।
মানুষ বনের গাছপালা কেটে সাফ করছে। গাছপালা না থাকলে পাখি বাসা বাঁধার জায়গা পাবে না। আবার মানুষ পাখি আর জীবজন্তুও খায়। গুলি করে শিকার ধরে। ধরে ধরে খাঁচায় ভরে রাখে। তাই দোয়েল বলছে মানুষ আমাদের বাঁচতে দিচ্ছে না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!