ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল দেশ গড়ার চূড়ান্ত সময়কাল । ডিজিটাল বাংলাদেশ হবে সেই সুখী, সমৃদ্ধ, শিক্ষিত জনগোষ্ঠীর বৈষম্য, দুর্নীতি, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ, যা প্রকৃতপক্ষেই সম্পূর্ণভাবে জনগণের রাষ্ট্র এবং যার মুখ্য চালিকাশক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। ডিজিটালকরণে মোবাইল মানি অর্ডার সার্ভিসটি ৯মে ২০০৬ ডাক বিভাগ চালু করে।
- অনলাইন টেন্ডারঃ সরকারি ক্ষেত্রে প্রথম ভূমি প্রশাসন চালু হয় ৪ অক্টোবর, ২০০৯।
- ৩ জানুয়ারি ২০১০ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমৃসংস্থান মন্ত্রণালয় প্রথম ডিজিটাল নথি নম্বর চালু করে।
- ৬৪টি জেলার ওয়েব পোর্টাল www.de (zillaname)gov.bd চালু হয় ৬ জানুয়ারি ২০১০ সালে ।
- আইসিটি ল্যাব প্রথমবারের মতো দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে এটি চালু হয় ২৩ ফেব্রুয়ারি ২০১০ সালে।
- মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করা হয় ১ মে ২০১০ সালে ।
- ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে 4G মোবাইল ইন্টারনেট চালু হয়।
- ঢাকা মেট্রোপলিটন থানাগুলোতে অনলাইন জিডি কার্যক্রম শুরু হয় ৫ মে ২০১০ সালে ।
- সর্বশেষ ১২ মে ২০১৮ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আর এক ধাপ এগিয়ে গেল। সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ গড়তে দরকার দক্ষ, প্রশিক্ষিত ও কার্যকারী জনশক্তি।
ডিজিটাল বাংলাদেশঃ
- ডিজিটাল বাংলাদেশের নবযাত্রা শুরু ২০০৯ সাল থেকে।
- বর্তমানে ডাকঘর ডিজিটালের আওতায় আনা হয়েছে।
- ডিজিটালকরণে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে।
- ডিজিটাল বাংলাদেশ গড়তে ১৯ ফেব্রুয়ারি ২০১৮ 4G বা চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়।
- সারাদেশে ইন্টারনেট ব্যবহারে ও ডিজিটালকরণে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
- ব্যান্ডউইথ রপ্তানির মাধ্যমে আমাদের দেশের সক্ষমতা বেড়েছে।
- ডিজিটালকরণে তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজ ও চাকরির ব্যাপ্তি বেড়েছে।
- ডিজিটালকরণের মাধ্যমে আমরা এখন খুব সহজেই ঘরে বসে ব্যাংকিং সেবা, বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারি।
১২ মে ২০১৮ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ডিজিটালকরণে আর এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ । সবশেষে বলতে পারি যে, ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ, প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে হবে।
Related Question
View All"পরিবেশ দূষণ ও এর প্রতিকার"
বর্তমানে পৃথিবীজুড়ে পরিবেশ দূষণ একটি ব্যাপক আলোচিত ঘটনা যা আমাদের প্রাকৃতিক পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ করছে। গত কয়েক দশক ধরে প্রকৃতি বিজ্ঞানীরা মানব জাতিকে সতর্ক ও সচেতন হতে নির্দেশ দিয়ে আসছেন। পরিবেশ দূষণ মানব সমাজে নিদারুন সংকটের সৃষ্টি করেছে এবং মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এই পরিবেশ দূষণের ফলে শুধু মানব গোষ্ঠীই নয়, বরং সমস্থ জীবকূলের অস্তিত্ব এই পৃথিবী থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। দূষণ পরিবেশের প্রাকৃতিক উপাদানগুলোর স্বকীয়তা নষ্ট করে দেয়। পরিবেশে বিভিন্ন উপাদানে ক্ষতিকারক বস্তুর অনুপ্রবেশ ঘটে। বিশিষ্ট বস্তুবিজ্ঞানী ওডামের মতে, “বায়ু, পানি, মাটি” ইত্যাদি ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন মানব সভ্যতাকে অথবা কোন প্রজাতির জীবনকে সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পর্কে ক্ষতিগ্রস্থ করেছে বা করতে পারে, তাকেই দূষণ বলে। পরিবেশ দূষণের প্রকারভেদগুলো হলোঃ পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ ।
পানি দূষণমুক্ত রাখতে করণীয়:
১. পানিতে আবর্জনা, সার বা বিষাক্ত দ্রব্য না ফেলা।
২. উপযুক্ত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা।
৩. ভূগর্ভস্থ পানির পরিমিত ব্যবহার।
৪. জমিতে সার বা কীটনাশক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।
বায়ু দূষণমুক্ত রাখতে করণীয়:
১. ধুমপানের ধোঁয়া, যানবাহন ও কলকারখানার ধোঁয়া ইত্যাদি নিয়ন্ত্রণে রাখা।
২. ওজোন স্তরে ছিদ্র হয়ে যে সমস্যার সম্ভাবনা রয়েছে তা প্রতিরোধ করা।
৩. গ্রীণ হাউজ গ্যাসের কারণে উষ্ণতা বৃদ্ধি রোধ করা।
৪. আবর্জনাকে ধরণ অনুযায়ী পৃথক করে জমা ও অপসারণ করা। ৫. জনগণকে বৃক্ষ রোপনে উৎসাহী করা।
শব্দ দূষণ রোধে করণীয় :
১. উচ্চস্বরে কথা/চিৎকার করা যাবে না।
২. জোরে গান বাজানো যাবে না।
৩. হাইড্রোলিক হর্ণ/ বোমাবাজি/ বিকট আওয়াজে স্লোগান ইত্যাদি করা
মাটি দূষণ মুক্ত রাখতে করণীয়:
১. প্লাস্টিকের ব্যাগ, পলিথিন পরিহার করতে হবে।
২. বৃক্ষরোপন, পাহাড় ও উচ্চভূমি রক্ষা করতে হবে।
৩. কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।
৪. ইটের বিকল্পে ব্লক ইট ব্যবহার।
৫. পরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
কারাগারের রোজনামচা
কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত একটি গ্রন্থ সংকলন। গ্রন্থটির নামকরণ করেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম বার্ষিকীতে ২০১৭ সালে গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। ১৯৬৬ সালে ৬ দফা দেবার পর বাঙালি জাতির মহানায়ক গ্রেফতার হন। ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কারান্তরীণ থাকেন। সেই সময়ে কারাগারে প্রতিদিন তিনি ডায়েরী লেখা শুরু করেন। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ঘটনাবহুল জেল- জীবনচিত্র এ গ্রন্থে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর জেল-জীবন, জেল-যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিলো সেসব বিষয় যেমন সন্নিবেশিত হয়েছে; ঠিক তেমনি তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতা, প্রকৃতি প্রেম, পিতৃ-মাতৃ ভক্তি, কারাগারে পাগলদের সুখ-দুঃখ, হাসি-কান্না সংবেদনশীলতার সাথে তুলে ধরেছেন।
Rice is our main food. There is plenty of rice produced in our country. We all should work hard to reduce poverty. Excessive crop production is not possible without hard work. At present, we grow advanced varities of rice.
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!