ডিজিটাল বাংলাদেশ

(অনুচ্ছেদ রচনা)

Updated: 11 months ago
উত্তরঃ

ডিজিটাল বাংলাদেশ

'ডিজিটাল বাংলাদেশ' একটি উজ্জ্বল সম্ভাবনার নাম। বর্তমানে বাংলাদেশে এ ধারণাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। 'ডিজিটাল বাংলাদেশ' বলতে মূলত বোঝায় দেশকে তথ্যপ্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার একটি সুনির্দিষ্ট প্রত্যয়কে। ২০২১ সালে উদ্যাপিত হয় বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এসময়ের মধ্যেই 'ডিজিটাল বাংলাদেশ' গড়ে তোলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়। আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এটি নিঃসন্দেহে একটি সময়োচিত পদক্ষেপ। একটি দেশকে তখনই ডিজিটাল দেশ বলা যাবে যখন তা পরিপূর্ণভাবে 'ই-স্টেট'-এ পরিণত হবে। অর্থাৎ ওই দেশের যাবতীয় কার্যাবলি যেমন: সরকারব্যবস্থা, শাসনব্যবস্থা, ব্যাবসাবাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা ইত্যাদি তথ্যপ্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে একটি আধুনিক জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা। শাসনব্যবস্থার প্রতিটি ধাপে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করা হবে। সুতরাং 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার মূল ভিত্তি হলো তথ্যপ্রযুক্তির শক্তিশালী কাঠামো। বাংলাদেশ ধীরে ধীরে এই লক্ষ্য বাস্তবায়নে অগ্রসর হচ্ছে। তবে এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি লাভ করতে পারিনি। সমগ্র দেশের বিদ্যুতের ব্যবস্থা এখনো নিরবচ্ছিন্ন করা যায়নি। তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। তথ্যপ্রযুক্তিকে উত্তমরূপে করায়ত্ত করার জন্য ইংরেজি ভাষায় দখল থাকা একান্ত জরুরি। এ বিষয়েও আমাদের দুর্বলতা রয়েছে। আশার কথা হলো, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উন্নয়ন বেশ দ্রুত ঘটছে। জীবনের নানা প্রয়োজনীয় কাজে আমরা ধীরে ধীরে প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছি। এই ধারাবাহিকতা বজায় থাকলেই আমাদের 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার স্বপ্ন বাস্তবে রূপ লাভ করবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
1.9k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews