ডেঙ্গুজ্বর প্রতিরোধের পরামর্শ দিয়ে তোমার ছোটো বোনের কাছে একটি পত্র লেখো।

Updated: 8 months ago
উত্তরঃ

ঢাকা

সেপ্টেম্বর ১৮, ২০২৫

প্রিয় রাইসা

আশা করি ভালো আছ। আমি ভালো আছি। সেদিন চিঠিতে জানিয়েছিলে সাম্প্রতিক সময়ে ডেঙ্গুজ্বরের ভয়াবহতা নিয়ে তুমি ভীষণ চিন্তিত। এবারের ডেঙ্গুজ্বরের প্রকোপ আসলেই বেশি, তবে এতে চিন্তিত না হয়ে সচেতনতা বৃদ্ধিই আমাদের নিরাপদ রাখতে পারে।

ডেঙ্গুজ্বর মূলত এডিস মশা থেকে ছড়ায়। তাই এডিস মশার নিধন করতে পারলে এটা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এডিস মশা বদ্ধ পানিতে বংশবৃদ্ধি করে, তাই বাড়ির আশপাশে কোথাও পানি জমতে না দিয়ে পরিষ্কার রাখবে। আর এডিস মশা দিনে কামড়ায়, তাই দিনেও মশারি টানিয়ে ঘুমাবে। এছাড়াও কয়েল বা মশার স্প্রে ব্যবহার করবে। বাইরে গেলে হাত পা ঢাকা বড়ো পোশাক পড়ে বের হবে। এসব বিষয় মেনে চললে ডেঙ্গুজ্বর প্রতিরোধ করতে সহজ হবে।
আজ আর নয়। পরবর্তী চিঠিতে জানিও এসব বিষয় তুমি মেনে চলছো কি না। বাসার সবাইকে আমার সালাম দিও।

ইতি

সাবিহা

[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
332

১) পরীক্ষার ফলাফলের সংবাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র লেখ।

ঢাকা
জানুয়ারি ১৫, ২০১৮
শ্রদ্ধেয় বাবা,
সালাম নিন। আশা করি ভালো আছেন। গতকাল আপনার চিঠি পেলাম। আপনার আসতে দেরি হবে জেনে মনটা বেশ খারাপ হলো।
আজ আমার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আমার ফল জেনে আশা করি আপনি খুশি হবেন।
এবারও আমি আমার জায়গাটি ধরে রাখতে পেরেছি। আমি A+ পেয়েছি। দোয়া করবেন, আমি যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারি।
আপনাকে অনেক দিন দেখিনি। আপনাকে খুব দেখতে ইচ্ছে করে। ছুটি নিয়ে এক দিনের জন্য হলেও আমাদের সঙ্গে দেখা করে যান। আমরা আপনার আগমনের অপেক্ষায় রইলাম।
বাড়ির সবাই ভালো আছেন। আপনি শরীরের প্রতি যত্ন নেবেন। ভালো থাকবেন।

ইতি
আপনার স্নেহের
অর্ক।

২। তোমার বোনের বিয়ে উপলক্ষে বন্ধুর কাছে আমন্ত্রণপত্র লেখ।
রাজশাহী
ডিসম্বের ১৫, ২০১৭
প্রিয় অরিক,
আমার ভালোবাসা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছ। শুনে খুশি হবে, আগামী ১লা ফেব্রুয়ারি, ২০১৮ আমার বড় বোনের বিয়ে। বিয়েতে অনেক ধুমধাম হবে। তোমার কথা বার বার মনে পড়ছে। তুমি এলে খুব মজা হবে।
বাবা- মাসহ বাড়ির সবাই তোমাকে ভীষণভাবে মনে করেন। বিয়ের অন্তত এক সপ্তাহ আগে তুমি আমাদের বাড়ি চলে আসবে। তুমি না এলে বিয়ের মজাই পাওয়া যাবে না। শুধু তমি নও, তোমাদের বাড়ির সবাইকে নিয়ে চলে আসবে। মনে থাকে যেন।
বড়দের আমার সালাম দিও, ছোটদের দিও আদর।

ভালো থেকো।

ইতি
তোমার বন্ধু
শুভ।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews