যেসব খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান কমমূল্যে অধিক পরিমাণে পণ্য বিক্রয়ের প্রচেষ্টা চালায় তাকে ডিসকাউন্ট স্টোর বলে।
উৎপাদনকারী এবং ভোক্তা বা শিল্প ব্যবহারকারীর মধ্যবর্তী স্থানে অবস্থান করে যারা পণ্য বণ্টনে সহায়তা করে তাদেরকেই মধ্যস্বব্যবসায়ী বলে।
উৎপাদক ও ভোক্তাদের মাঝে মধ্যস্থব্যবসায়ীর উপস্থিতি পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করে। মধ্যস্বব্যবসায়ীরা মুনাফা বা কমিশনের আশায় এরূপ ব্যবসায়ে নিয়োজিত হয়। তাই বণ্টনপ্রণালিতে যত বেশি মধ্যস্থব্যবসায়ীর উপস্থিতি লক্ষ করা যাবে পণ্যদ্রব্যের দাম ততই বৃদ্ধি পাবে। সুতরাং মধ্যস্থব্যবসায়ীরা পণ্যমূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখে।
উদ্দীপকে 'জোনাকি বস্ত্র বিতান'-এর কার্যক্রমকে পাইকারি ব্যবসায় বলে।
কাঁচামালের উৎপাদক বা আমদানিকারকের নিকট হতে অধিক পরিমাণে কাঁচামাল ক্রয় করে তা শিল্পোৎপাদকের নিকট অথবা উৎপাদক বা আমদানিকারকের নিকট হতে ভোগ্যপণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয়কার্যকে পাইকারি ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ীরা একত্রে অধিক পরিমাণে পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করে থাকে।
উদ্দীপকে উল্লিখিত ঢাকার 'জোনাকি বস্ত্র বিতান' একটি বিখ্যাত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশি ও বিদেশি উন্নতমানের প্যান্ট, শার্ট ও স্যুটের কাপড় বিক্রয় করে। এ প্রতিষ্ঠান থেকে অনেক ব্যবসায় প্রতিষ্ঠান নিয়মিত কাপড় ক্রয় করে ভোক্তাদের নিকট বিক্রয় করে। এখানে লক্ষণীয় জোনাকি বস্ত্র বিতান দেশীয় উৎপাদকের নিকট হতে দেশি পণ্য ক্রয় করে এবং আমদানিকারকের নিকট হতে বিদেশি পণ্য ক্রয় করে। পরবর্তীতে ক্রয়কৃত পণ্যগুলো সরাসরি ভোক্তাদের নিকট বিক্রয় না করে অন্যান্য প্রতিষ্ঠানের নিকট বিক্রয়ের মাধ্যমে ভোক্তাদের নিকট পৌছায়, যা পাইকারি ব্যবসায়ের কার্যক্রম বলে বিবেচিত হয়।
এ অর্থে জোনাকি বস্ত্র বিতানের কার্যক্রমকে পাইকারি, ব্যবসায় বলে।
রাজশাহীর 'সুপারটেন' একটি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে এর সাফল্যের মূল কারণ হলো ক্রেতাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী মানসম্মত কাপড় বিক্রয় করা।
খুচরা ব্যবসায় হচ্ছে পণ্যের চূড়ান্ত ব্যবহারকারীদের নিকট বিক্রয়ের সাথে জড়িত সকল ব্যবসায়িক কার্যক্রম। এ ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ক্রেতা সন্তুষ্টির ওপর নির্ভর করে। ক্রেতাদের চাহিদা, বুচি ও পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করলে তারা সন্তুষ্ট হয়। তাছাড়া উন্নত মানসম্পন্ন পণ্য ক্রেতারা সর্বদা আশা করে, যা ব্যবসায়ের সাফল্যের জন্য আবশ্যক।
উদ্দীপকে 'জোনাকি বস্ত্র বিতান' দেশি-বিদেশি উন্নতমানের প্যান্ট, শার্ট ও স্যুটের কাপড় বিক্রয় করে। রাজশাহীর সুপারটেনসহ অনেক খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান নিয়মিত কাপড় ক্রয় করে। ভোক্তারা পছন্দমতো এসব দোকান হতে কাপড় ক্রয় করতে পারে। ভোক্তারা সর্বদা পছন্দসই পণ্য আশা করে। পছন্দের পণ্য তারা বেশি দামে ক্রয় করতে আগ্রহী থাকে। সুপারটেন ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করে। তাছাড়া, প্রতিষ্ঠানটির পণ্যমান উন্নত। দেশ-বিদেশের বিভিন্ন উন্নত ব্র্যান্ডের পণ্য বিক্রয় করে, যা ক্রেতাদের সহজে পছন্দ হয়।
পরিশেষে বলা যায়, খুচরা প্রতিষ্ঠান সুপারটেন ভোক্তাদের চাহিদা ও পছন্দের ওপর গুরুত্বারোপ করার কারণেই সাফল্য অর্জন করে।
Related Question
View Allসুপার মার্কেট হলো এক ধরনের বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কম খরচে, কম লাভে এবং স্বসেবার মাধ্যমে অধিক পরিমাণে পণ্য বিক্রয় করা হয়।
পাইকার বা অন্য কোনো উৎস হতে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোস্তার নিকট বিক্রয় করাকে খুচরা ব্যবসায় বলে।
• সাধারণত পণ্যসমাগ্রী প্রথমে উৎপাদনকারী বা আমদানিকারকদের নিকট হতে পাইকারদের নিকট পৌঁছায়। পাইকাররা সে সকল পণ্য খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেয়। খুচরা ব্যবসায়ের পর আর কোনো মধ্যস্বব্যবসায়ী থাকে না। তাই খুচরা ব্যবসায়ী সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে।
উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান।
উৎপাদনকারীর নিকট থেকে অধিক পরিমাণে পণ্যসামগ্রী ক্রয় করে তা খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে।
উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' রাজশাহী শহরের একটি প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। তারা উৎপাদনকারীর নিকট থেকে ব্যাপক আকারে অর্থাৎ
বেশি পরিমাণে পণ্য ক্রয় করে স্বল্প পরিমাণে খুচরা ব্যবসায়ীদের দিওয় বিক্রয় করে। তারা কখনও সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিয়ে হর না। তাদের এসব কার্যক্রম পাইকারি ব্যবসায়ের কার্যক্রমের সন্ধ সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনপ্রিয় স্টোর একটি পাইকি প্রতিষ্ঠান।
চোস্তার পমপমান্টিক পণ্য উৎপাদনে উৎপাদনকারীতে বিজি তথ্য প্রদান করে পাইকারি ব্যবসায়ী হিসেবে জনপ্রিয় স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উৎপাদন ও ভোক্তাদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে পাইকার ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে। তাদের একাধিক কাজের মধ্যে অন্যতম হলো ভোক্তাদের বুটি, পছন্দ ও তা ক্ষমতা সম্পর্কে উৎপাদনকারীর নিকট বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা।
উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। তার উৎপাদনকারীর নিকট থেকে বৃহৎ পরিমাণে পণ্য ক্রয় করে খুব ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। পরবর্তীতে খুচরা ব্যবসায়ীরা তা চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে। এক্ষেত্রে পণ্য বিক্রয়ের পাশাপাশি খুচরা ব্যবসায়ীরা চূড়ান্ত ভোস্তাদের ভিন্ন ভিন্ন বুট, পথদ এবং ক্রয় ক্ষমতা সম্পর্কে নানাবিধ তথ্য প্রদান করে। পরবর্তীতে এসব তথ্য জনপ্রিয় স্টোরের মাধ্যমে উৎপাদনকারীর নিকট পৌঁছে। এতে উৎপাদনকারী যেমন ভোক্তাদের পছন্দমাফিক পণ্য উৎপাদন করে সফলতা অর্জন করতে পারে তেমনি ভোক্তারাও তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে উপকৃত হয়।
পরিশেষে বলা যায়, ভোক্তাদের পছন্দমাফিক পণ্য উৎপাদনে পাইকারি। ব্যবসায়ী হিসেবে জনপ্রিয় স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে
যে সকল পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী বা অন্যকোনো শিল্পীয় ব্যবহারকারীর নিকট থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করে ঐ পণ্যের উৎপাদনকারীকে অর্ডার পৌছে দেয়, তাদেরকে ড্রপ শিপারস বলে।
চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যদ্রব্য বিক্রয়কার্যকে খুচরা ব্যবসায় বলে। পণ্য বণ্টনপ্রণালির সর্বশেষ প্রান্তে অর্থাৎ ভোক্তাদের অত্যন্ত কাছাকাছি অবস্থান করে খুচরা ব্যবসায়িগণ। উৎপাদক তাদের চাহিদা মোতাবেক পণ্য ও সেবা সরবরাহ করেন। তাদের সাথে ভোক্তাদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠে। খুচরা ব্যবসায়ের সাথে যেরূপ সম্পর্ক গড়ে ওঠে তা অন্য ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভব নয়। এছাড়া খুচরা ব্যবসায় এমন কিছু কার্যক্রম সম্পাদন করে যা ব্যতীত পণ্য বা সেবাসমূহ প্রকৃত ক্রেতাদের নিকট পৌঁছানো আদৌ সম্ভব নয়। তাই বিপণনে খুচরা ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!