ম্যাটসুসিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কনোকে ম্যাটসুসিটা।
যিনি ব্যবসায় উদ্যোগ নেন, তাকে ব্যবসায় উদ্যোক্তা বলে।
এ ধরনের উদ্যোক্তা ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজের চেষ্টা, দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ব্যবসায় স্থাপন ও সফলভাবে পরিচালনা করেন। তিনি ব্যবসায়ের সব ঝুঁকি ও দায়-দায়িত্ব বহন করেন। একটি দেশের ব্যবসা- বাণিজ্যের উন্নয়নে ব্যবসায় উদ্যোক্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জোনাকী হাসানের ব্যর্থতার প্রধান কারণ হলো ব্যবসায় পরিচালনায় অভিজ্ঞতার অভাব। ব্যবসায় পরিচালনায় অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এটি ব্যবসায়ীকে ঝুঁকি অনুমানে সহায়তা করে। অন্যদিকে ব্যবসায়ে উদ্ভূত সমস্যার সমাধান এবং লাভজনকতা পরিমাপেও সাহায্য করে।
উদ্দীপকের জোনাকী হাসান একটি ফ্যাশন হাউজের মালিক। ঢাকার বসুন্ধরা সিটিতে তার 'জোনাকী ফ্যাশন হাউজ' নামের প্রতিষ্ঠানটি অবস্থিত। তিনি বাজারে মোবাইল ফোনের ব্যাপক চাহিদা লক্ষ করলেন। পরবর্তীতে তিনি মোবাইল ফোনের ব্যবসায় শুরু করলেন। কিছুদিন পর তিনি লোকসানের সম্মুখীন হলেন। কারণ, মোবাইল ফোনের ব্যবসায়ে তার আগের কোনো অভিজ্ঞতা নেই। তাই তিনি এর ঝুঁকি অনুমান এবং সে অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেননি। তাই বলা যায়, জোনাকী হাসানের ব্যবসায় পরিচালনায় ব্যর্থতার প্রধান কারণ হলো অভিজ্ঞতার অভাব।
জোনাকী হাসানের ব্যবসায় লাভবান করতে তার নিজের প্রশিক্ষণ নেওয়া ও দক্ষ কর্মী নিয়োগ দেওয়া উচিত বলে আমি মনে করি।
কোনো বিষয়ে কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। এর মাধ্যমে উদ্যোক্তা নতুন বিষয় ও কৌশল শিখতে পারে। এছাড়া দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনায় বেশি সুবিধা পাওয়া যায়।
উদ্দীপকের জোনাকী হাসান 'জোনাকী ফ্যাশন হাউজ'-এর মালিক এবং একজন সফল ব্যবসায়ী। তিনি অনেক চাহিদা ও লাভের আশায় মোবাইল ফোনের ব্যবসায় শুরু করেন। কিন্তু প্রয়োজনীয় ব্যবসায়িক জ্ঞান তার ছিল না। তাই তিনি লোকসানের সম্মুখীন হন। ব্যবসায়িক জ্ঞানের অভাবেই তিনি অতিরিক্ত ঝুঁকির সম্মুখীন হন। জোনাকী হাসান ঝুঁকি মোকাবেলায় প্রশিক্ষণ নিতে পারেন। এক্ষেত্রে তিনি প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ও ধারণা ব্যবসায়ে প্রয়োগ করতে পারবেন। প্রশিক্ষিত হলে তিনি ব্যবসায়ের কাজগুলো দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন। এতে তিনি ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারবেন। অন্যদিকে, প্রতিষ্ঠানটিতে দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে ব্যবসায়ে সফলতা অর্জনের সম্ভাবনা বাড়বে। তাই বলা যায়, জোনাকী হাসানের ব্যবসায়ের সমস্যা সমাধানে প্রশিক্ষণ নেওয়া ও দক্ষ কর্মী নিয়োগ জরুরি।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
