ঢাকায় বসবাসাশ আসাদ রাঙামাটিতে বেড়াতে গিয়ে দেখল ঢাকার ও রাঙামাটির জনবসতির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। জ্যাক

Updated: 9 months ago
উত্তরঃ

শহরে জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের সংকট দেখা দেয় ফলে বস্তির সৃষ্টি হয়। অতিরিক্ত জনসংখ্যার কর্মসংস্থানের সুযোগ না থাকায় শহরে অপরাধের ঘটনা বেশি পরিলক্ষিত হয়। যেমন চুরি, ছিনতাই, প্রতারণা, মারামারি ইত্যাদি শহরের নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

উত্তরঃ

আসাদ ঢাকায় বসবাস করে। এখানকার জনবসতি বা জনসংখ্যার ঘনত্ব অপ্রাকৃতিক নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। যেমন-

সামাজিক প্রভাবক: খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের জন্য যেখানে বেশি সুযোগ রয়েছে সেখানে জনসংখ্যার ঘনত্ব অধিক হয়। ঢাকায় প্রাকৃতিক সুযোগ সুবিধা না থাকলেও সামাজিক সুবিধাবলি পাওয়ার জন্য অভিবাসনের মাধ্যমে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়।
সাংস্কৃতিক প্রভাবক: শিক্ষা, সংস্কৃতি আজকের যুগে মানুষকে গভীরভাবে প্রভাবিত করছে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও বিকাশের সুযোগ যে সব অঞ্চলে বেশি, সেসব অঞ্চলে জনবসতিও বেশি।
অর্থনৈতিক প্রভাবক: শিল্পাঞ্চলে, যেখানে কাজের সুযোগ সৃষ্টি হয় এবং যে সকল অঞ্চল অর্থনৈতিকভাবে এগিয়ে যায় সে সব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি।

উত্তরঃ

আসাদ রাঙামাটি শহরে ভ্রমণ করে। রাঙামাটি শহরের জনসংখ্যার ঘনত্ব প্রাকৃতিক নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। নিম্নে নিয়ামকগুলো বিশ্লেষণ করা হল।

ভূপ্রকৃতি: পাহাড়ি ভাঙ্গনময় অঞ্চল যেমন, রাঙামাটি এখানে জীবনধারণ অনেক কষ্টের। এ কারণে এখানে লোক বসতি কম হয়।

জলবায়ু: জলবায়ুর প্রভাব জনবসতির বণ্টন নিয়ন্ত্রণ করে। চরমভাবাপন্ন জলবায়ুর চেয়ে সমভাবাপন্ন জলবায়ুতে মানুষ বসবাস করতে পছন্দ করে।

মৃত্তিকা: মৃত্তিকার গুণাগুণ মানব বসতির উপর যথেষ্ট প্রভাব ফেলে। রাঙামাটি অঞ্চলের মৃত্তিকা কৃষি কাজের অনুপযুক্ত হওয়ায় জনবসতির
ল য়
ঘনত্ব খুবই কম।
পানি: যেখানে সুপেয় পানি পাওয়া যায় সেখানে জনবসতির ঘনত্ব বেশি হয়। রাঙামাটি অঞ্চলে পানির সহজলভ্যতা না থাকায় জনবসতি কম।

121

কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে। প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার এটাই প্রথম অবস্থা। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন। মানুষ প্রাকৃতিক অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে এবং প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে, যেমন- যে দেশীয় জলবায়ু অঞ্চলের এস্কিমোরা বরফের ঘরে এবং বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতিতে দোচালা ও চৌচালা ধরনের ঘরে বাস করতে দেখা যায়। আর বিশ্বের বিভিন্ন শহরের বসতিতে আধুনিক নকশা ও নির্মাণসামগ্রী প্রয়োগ করে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়েই চলেছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে।

Related Question

View All
উত্তরঃ

মুসলিম সভ্যতায় (অষ্টম শতাব্দী থেকে) নগরায়ণের প্রসার ঘটে।

982
উত্তরঃ

মাটির উর্বরাশক্তির ওপর নির্ভর করে বসতি স্থাপন করা হয়।

উর্বর মাটিতে পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে। মানুষ কৃষিজমির পাশে বসতি গড়ে তোলে যাতে করে সহজে ও কম খরচে ফসল ফলাতে পারে এবং খাদ্যের চাহিদা মেটাতে পারে। যেমন- যমুনা নদীর তীরবর্তী অঞ্চল। কিন্তু মাটি অনুর্বর বা অসমতল হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। যেমন- চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল।

865
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews