ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে প্রতিষ্ঠিত ক্লাবগুলোর একটি হলো Voice of Business। এ ক্লাবটি প্রতি বছর বিবিএ অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। Biznnovation (বিজনোভেশন) এমন একটি প্রতিযোগিতা। নিজস্ব ব্যবসায় পরিকল্পনা নিয়ে প্রতিযোগীরা এতে অংশ নিতে পারে। মূলত ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে শিক্ষার্থীদের সৃজনশীলতা  বিকাশে সহায়তা করা এ প্রতিযোগিতার উদ্দেশ্য।

Updated: 9 months ago
উত্তরঃ

মেধা ও মননের সাহায্যে সীমিত সম্পদের কাম্য ব্যবহার করে নতুন পণ্য, নিয়ম, পদ্ধতি প্রভৃতি আবিষ্কারের সামর্থ্য হলো উদ্ভাবনী শক্তি।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সরকার কর্তৃক সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হলো সরকারি পৃষ্ঠপোষকতা।

ব্যবসায়ের ক্ষেত্রে সরকার একটি গুরুত্বপূর্ণ পক্ষ। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে সরকার দেশের ব্যবসায় পরিবেশের উন্নয়ন করে। কর মওকুফ, স্বল্প বা বিনা সুদে মূলধন সরবরাহ প্রভৃতি সরকার প্রদত্ত সুবিধা। এরূপ সুবিধা বা পৃষ্ঠপোষকতা পেলে ব্যবসায়ীরা সহজে ব্যবসায় স্থাপন ও সম্প্রসারণ করতে পরে। তাই ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

Voice of Business কর্তৃক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের কর্মপ্রচেষ্টা হলো উদ্যোগ।

 এটি একটি সাধারণ কর্মপ্রচেষ্টা। এ কাজে মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না। বরং, উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ করা। উদ্দীপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'Voice of Business' ক্লাবটি সম্পর্কে বলা হয়েছে। এটি ঐ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা গঠিত হয়। প্রতি বছর এ ক্লাবটি ব্যবসায় সম্পর্কিত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। এসব প্রতিযোগিতার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নিত্য নতুন ব্যবসায় ক্ষেত্রে উৎসাহিত করা। তারা ব্যবসায় সম্পর্কিত কোনো সমস্যার সমাধান বা নতুন ধারণা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এক্ষেত্রে Voice of Business ক্লাবটি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সহায়তায় প্রতিযোগিতাগুলোর আয়োজন করে। কিন্তু, ক্লাবটি মুনাফা অর্জন সম্পর্কিত কোনো কার্যক্রমে জড়িত থাকে না। আর এতে উপকৃত হয় ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা। সুতরাং, শিক্ষার্থীদের কল্যাণসাধন মূল উদ্দেশ্য হওয়ায় ক্লাবটির আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা উদ্যোগের অন্তর্ভুক্ত।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও পরনির্ভরশীলতা দূরীকরণে Biznnovation (বিজনোভেশন)-এর মতো প্রতিযোগিতাটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

 ব্যবসায় উদ্যোগ দেশের মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। কারণ, নতুন শিল্প স্থাপনের মাধ্যমে জনগোষ্ঠীকে, উৎপাদনশীল কাজে নিয়োজিত করা যায়। এতে বেকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়ে আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারে। 

উদ্দীপকের Voice of Business ক্লাবটি প্রতিবছর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। Biznnovation (বিজনোভেশন) তেমনি একটি প্রতিযোগিতা। নিজস্ব ব্যবসায় পরিকল্পনা নিয়ে প্রতিযোগীরা এতে অংশ নিতে পারে। মূলত ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করা এ প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিযোগিতাটির মাধ্যমে শিক্ষার্থীরা ছাত্র জীবনে ব্যবসায় পরিকল্পনা করার সুযোগ পেয়েছে। এতে তাদের দক্ষতা ও বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার হবে। পরবর্তীতে এসব পরিকল্পনা কাজে লাগিয়ে তারা নতুন ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। এতে তাদের নিজেদের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর দেশের বেকার জনগোষ্ঠী দক্ষ মানবসম্পদে পরিণত হবে। তারা আর পরনির্ভরশীল থাকবে না। ফলে দেশের আর্থ সামাজিক খাতের উন্নয়ন হবে। সুতরাং, শিক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ নিতে উৎসাহিত করায় Biznnovation (বিজনোভেশন)-এর মতো প্রতিযোগিতার অবদান অপরিসীম।

 

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
133

সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা অবদান রেখে চলেছে। বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ অধ্যায়ে আমরা ব্যবসায় উদ্যোগের বিভিন্ন দিক, আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব, সফল উদ্যোক্তার গুণাবলি ও উদ্যোগ উন্নয়ন পথে বাধা দূরীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় শেষে আমরা:

  • উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণা, বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারব।
  • ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যাবলি বর্ণনা করতে পারব।
  • একজন সফল উদ্যোক্তার গুণাবলি শনাক্ত করতে পারব।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব।
  • ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারব।
  • ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বর্ণনা করতে পারব।
  • বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন পথে বাধাসমূহ চিহ্নিত করতে পারব।
  • বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন পথে বাধাসমূহ দূরীকরণে করণীয়গুলো শনাক্ত করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews