হ্যাঁ, তথ্য অবাধে হস্তান্তযোগ্য।
তথ্য হলো অর্থপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সাজানো বিভিন্ন উপাত্তের সমষ্টি, যা যথার্থ, সহজবোধ্য, সংক্ষিপ্ত ও ব্যবহারযোগ্য। যোগাযোগ সম্পাদনের জন্য এ তথ্য বিভিন্ন মাধ্যম বা চ্যানেল ব্যবহার করে অন্যজনের নিকট হস্তান্তর করা যায়। তথ্যের অবাধ হস্তান্তর ছাড়া ব্যবসায় কার্যক্রম প্রায় অচল। তাই বলা যায়, তথ্য অবাধে হস্তান্তরযোগ্য।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!