পোশাকের স্থায়িত্ব স্টিচিংয়ের ওপর নির্ভর করে।
স্টিচিং বলতে ক্রয় করা পোশাকটির সেলাইয়ের মান ও প্রকৃতির ধরন বোঝানো হয়েছে। স্টিচিং-এর ওপর পোশাকের স্থায়িত্ব নির্ভর করে। উন্নত স্টিচিং-এর বৈশিষ্ট্য হচ্ছে- সেলাইয়ের সুতা মজবুত হবে, রং পাকা হবে এবং পোশাকের রঙের সাথে সুতার রং মানানসই হবে। সেলাই পরিচ্ছন্ন অর্থাৎ জট বাঁধা কিংবা ভাঙা ভাঙা হবে না। সেলাইয়ের বাইরের অংশে ওভার লকিং সেলাই থাকবে। সেলাইয়ের ধারে কমপক্ষে ১.৩ সে. মি. বা ০.৫ ইঞ্চি কাপড় থাকবে।
উদ্দীপকে তন্বী য়ে পোশাকটি ক্রয় করেছে তাতে স্টিচিং-এর সমস্যা এবং নিম্নমানে তন্তুর দ্বারা তৈরি বস্ত্রের পোশাক। তন্বীর ক্রয় করা পোশাকটির স্টিচিং বা সেলাইয়ের মান ও প্রকৃতির ধরন ভালো ছিল না। যার জন্য পোশাকটির স্থায়িত্ব খুব কম ছিল। কেননা স্টিচিং-এর ওপর পোশাকের স্থায়িত্ব নির্ভর করে। উন্নত স্টিচিং-এর বৈশিষ্ট্য হচ্ছে সেলাইয়ের সুতা মজবুত হবে, সুতার রং পাকা হবে, পোশাকের সেলাই পরিচ্ছন্ন হবে অর্থাৎ জট বাঁধা কিংবা ভাঙা ভাঙা হবে না। পোশাকের রঙের সাথে সুতার রং মানানসই হবে। পোশাকের যেসব স্থানে চাপ পড়ে সেসব স্থানে দুবার সেলাই থাকবে। সেলাইয়ের বাইরের অংশে ওডারলকিং সেলাই থাকবে। এর ফলে পোশাকের প্রান্তধার থেকে সুতা উঠতে পারে না। ওড়নার ধারে হেম অথবা মেশিনে সেলাই করা থাকবে। সেলাইয়ের ধারে কমপক্ষে ১.৩ সে.মি. বা ০.৫ ইঞ্চি কাপড় থাকতে হবে। তা না হলে পরিধানের পর চাপে সেলাই ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিশেষে বলা যায়, তন্বীর কেনা' পোশাকটিতে উপরিউক্ত ত্রুটিগুলো বিদ্যমান ছিল।
আমার মতে, যেকোনো পণ্য কিনতে হলে বাজারদর যাচাই করে নিতে হয়। তন্বী যদি তার পোশাকটির বাজারদর যাচাই করে নিত তাহলে তার টাকার অপচয় হ্রাস করা যেত। এর সাথে পোশাকের গুণগত মান যাচাই করে নিলে তন্বীর পোশাক খুলে ও রং ওঠে যেত না। পরিবারের বস্তু বা পোশাক ক্রয়ের জন্য মোট খরচের নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা হয়। এর ফলে পারিবারিক বাজেটের নির্ধারিত অঙ্কের টাকার মধ্যেই পোশাক ক্রয়ের চেষ্টা করতে হয়। নির্দিষ্ট বাজেটের ওপর ভিত্তি করে পোশাক ক্রয় করা হলে তা পরিবারের অর্থ ব্যবস্থাপনার ওপর বিরূপ প্রভাব ফেলে না। বর্তমানে তৈরি পোশাকে যুগান্তকারী পরিবর্তন ও উৎকর্ষ সাধিত হয়েছে। এর ফলে পছন্দসই তৈরি পোশাকটি বেশ চিন্তাভাবনা করে ক্রয় করতে হয়। দোকানে যখন কম ভিড় থাকে তখন হাতে সময় নিয়ে অনেক দোকান ঘুরে মূল্য যাচাই করে দেখতে হয়। প্রয়োজনে অভিজ্ঞজনের সাথে তথ্য যাচাই করে নেওয়া ভালো। এতে ঠকার সম্ভাবনা থাকে না।
আমাদের দেশে Fixed, Price অর্থাৎ নির্ধারিত মূল্যের দোকান তুলনামূলকভাবে কম। তাই ক্রয়ের সময় দরদাম করতে হয়। পরিচিত দোকান এবং সুনাম আছে এমন সব দোকান থেকে কেনা ভালো। এতে একদিকে যেমন ঠকার ভয় থাকে না, অপরদিকে কাপড় ও পোশাকের মান ভালো হয়।
Related Question
View Allপোশাক তৈরির পূর্বে পরিধানকারীর মাপ নিয়ে সে অনুসারে পোশাক প্রস্তুত করতে হয়। পোশাক পরিধানকারীর হাঁটাচলা, ওঠা-বসা, নৈমিত্তিক কাজের সুবিধার্থে পরিধানকারীর দেহের প্রকৃত মাপের সাথে কিছু বাড়তি মাপ যোগ করতে হয়। যেমন- বুকের প্রকৃত মাপ ৩২ ইঞ্চি বা ৮১.২৮ সে. মি. হলে তার সাথে সেলাইয়ের জন্য ১ ইঞ্চি বা ২.৫৪ সে. মি. এবং আরামের জন্য ২ ইঞ্চি বা ৫.০৮ সে. মি. অতিরিক্ত যোগ দেওয়া যেতে পারে।
ফ্ল্যাক্স বা লিনেন সুতার ক্ষেত্রে কম্বিং প্রক্রিয়া প্রয়োগ করা হয় না। এরপর কম্বিং-এর অনুরূপ যে প্রক্রিয়াটি প্রয়োগ করা হয় তাকে বলে হেকলিং। খুব মিহি সুতা পেতে হলে লিনেনের তন্তুগুলোকে লম্বা হতে হয় এবং স্লাইডারে তন্তুর অবস্থান সমান্তরাল হতে হয়। তাই এমন সুতার জন্য লিনেন অনেক বেশি হেকলিং-এর প্রয়োজন হয়।
বস্ত্র ব্যয়ন পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ বুনন হচ্ছে সাদাসিধে বুনন পদ্ধতি। এ বুননের মাধ্যমে গামছা, লুঙ্গি, তাঁতের শাড়ি ইত্যাদিও তৈরি করা হয়। এ বুননে একটি পড়েন সুতা একটি টানা সুতার উপর নিচ দিয়ে অতিক্রম করে। তাছাড়া এ বুননে টানা ও পড়েন সুতাগুলো অত্যন্ত কাছাকাছি অবস্থান করে বলে সাদাসিধে বুননের কাপড় বেশি মজবুত হয়।
পরিবারের বস্ত্র বা পোশাক ক্রয়ের জন্য মোট খরচের নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা হয়। ফলে পারিবারিক বাজেটের নির্ধারিত অঙ্কের টাকার মধ্যেই পোশাক ক্রয়ে চেষ্টা করতে হয়। নির্দিষ্ট বাজেটের ওপর ভিত্তি করে পোশাক ক্রয় করা হলে তা পরিবারের অর্থ ব্যবস্থাপনার ওপর বিরূপ প্রভাব ফেলে না। তাই নির্দিস্ট বাজেটে পোশাক কিনতে হয়।
আমাদের দেশে Fixed Price বা নির্ধারিত মূল্যের দোকান খুব কম। তাই সুনাম আছে এমন কোনো দোকানে কেনাকাটা করলে একদিকে যেমন ঠকার ভয় থাকে না; আবার অন্যদিকে কাপড় 'ও পোশাকের মানও ভালো হয়। আর সেজন্যই সুনাম আছে এমন সব দোকান থেকে জামাকাপড় কেনা ভালো।
উন্নত স্টিচিং-এর চারটি বৈশিষ্ট্য হচ্ছে-
১. সেলাইয়ের সুতা মজবুত হবে।
২. সুতার রং পাকা হবে।
৩. পোশাকের রঙের সাথে সুতার রং মানানসই হবে।
৪. সেলাই পরিচ্ছন্ন হবে অর্থাৎ জট বাঁধা কিংবা ভাঙা ভাঙা হবে না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!