চোখের লেন্সের গঠন দ্বি-উত্তল ধরনের।
স্বাদ গ্রহণ অঙ্গের নাম হলো জিহ্বা। এটা আমাদের স্বাদ ইন্দ্রিয়। জিহ্বার অগ্রভাগে মিষ্টি অনুভূতি হয়।
দর্শন ইন্দ্রিয় বলতে চোখকে বুঝানো হয়েছে। নিচে চোখের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

চোখ অমূল্য সম্পদ। চোখের সাহায্যে আমরা আলোকিত কোনো বস্তুকে প্রত্যক্ষ করি। তাই দর্শনেন্দ্রিয় এ কোমল অঙ্গটিকে খুব যত্নে রাখতে হবে। ঠিকমতো যত্ন না নিলে চোখে নানা অসুখ হতে পারে। এ অঙ্গটি অসাবধানতা কিংবা অযত্নে নষ্ট হলে জীবন অর্থহীন মনে হবে কারণ, স্রষ্টার, অপরূপ সৃষ্টি, দর্শন থেকে বঞ্চিত হতে হবে। পরনির্ভরশীল জীবনযাপনের মাধ্যমে জীবন দুর্বিষহ হয়ে উঠবে। একজন অন্ধ মানুষের কষ্ট থেকে আমরা অনুভব করতে পারি এ অঙ্গটির অভাবে সে সবকিছু থেকে বঞ্চিত ও আলাদা। তাই ঘুম থেকে উঠে ও বাইরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চোখ পরিষ্কার করতে হবে। চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। নিয়মিত সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে। অর্থাৎ আমাদের দর্শনেন্দ্রিয় অঙ্গটির সঠিক যত্ন নিতে হবে।.
Related Question
View Allচোখের অক্ষিগোলকের বাইরের সাদা, শক্ত ও পাতলা স্তরটি হলো চেরা।
চোখের অক্ষিগোলকের বাইরের সাদা, শক্ত ও পাতলা স্তরটি হলো চেরা।
১. চোখের ভেতর থেকে আলোর প্রতিফলন হবে না।
২. পিউপিলের মাধ্যমে আলোক রশ্মি রেটিনায় প্রবেশ করতে পারবে না।.
৩. সিলিয়ারি পেশি দ্বারা আটকানো লেন্সটি সংকুচিত ও প্রসারিত হতে পারবে না। ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হবে না এবং চোখ বস্তুর প্রতিবিম্ব গঠনে সহায়তা করতে পারবে না।
চিত্রে চোখের 'B' চিহ্নিত অংশটি আইরিশ, যার অবস্থান কর্নিয়ার পেছনে। এটি ঘন কালো গোলাকার একটি অস্বচ্ছ পর্দা। এর 'কেন্দ্রস্থলে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। আইরিশের পেশিসমূহের সংকোচন প্রসারণে পিউপিল ছোট বড় হতে পারে। এর ফলে আলোক রশ্মি রেটিনায় প্রবেশ করে। অর্থাৎ আইরিশ চক্ষু লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি
চিত্রে চিহ্নিত অংশটি হলো লেন্স।
এটি তারারন্দ্রের ঠিক পেছনে অবস্থিত। লেন্স চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। এ পেশিগুলো সংকোচন ও প্রসারণের ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হয় ফলে লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটে। যখন কোনো আলোকিত বস্তু হতে আলো চোখে পড়ে তখন তা পিউপিল দিয়ে লেন্সে আপতিত হয়। লেন্স তখন ঐ বস্তুর একটি ক্ষুদ্র ও উল্টো প্রতিবিম্ব রেটিনার উপর সৃষ্টি করে, তখন আলোর এ উদ্দীপনা অপটিক স্নায়ুর সাহায্যে মস্তিষ্কে পৌছে। মস্তিষ্ক রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টে দেয় ফলে আমরা বস্তুটিকে দেখতে পাই। আর এভাবেই 'J' চিহ্নিত অংশটি অর্থাৎ লেন্স আমাদের দেখতে সহায়তা করে।
যেসব অঙ্গ দিয়ে আমরা দেখি, শুনি, খাবারের স্বাদ গ্রহণ করি, গরম, ঠান্ডা, তাপ, চাপ অনুভব করি সেসব অজাকে সংবেদি অঙ্গ বলে।
চিত্রের চিহ্নিত অংশটি হলো পিনা বা কর্ণচ্চত্র। এটি কানের বাইরের অংশ। এটি শব্দকে কর্ণকুহরে পাঠায়। পিনা না থাকলে শব্দ কর্ণকুহরে পৌছাবে না। ফলে আমরা শব্দ শুনতে পাব না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
