তাওহিদ উচ্চশিক্ষা গ্রহণ করেছে শহর থেকে। এখন গ্রামের বাড়িতে নিজ পরিবারের সঙ্গে বাস করে। চাকরি খুঁজছে দীর্ঘদিন। পরিবারের লোকজনের সঙ্গে থাকলেও সংসারের কোনো কাজকর্মই সে করে না। সংসারের সমস্ত কাজ তার বাবাই দেখাশুনা করে। অপরদিকে, তারই বন্ধু শহিদ শহর থেকে উচ্চশিক্ষা শেষে গ্রামে এসে কৃষিকাজে হাত দিয়েছে ও উন্নত কৃষি ব্যবস্থার প্রয়োগ ঘটাচ্ছে। শহিদ তাওহিদকে পরামর্শ দিল কোনো না কোনো কাজ শুরু করতে। তাওহিদ শহিদকে একটি হাদিস থেকে উদ্ধৃতি দিল-"শ্রমজীবী আল্লাহর বন্ধু"।

Updated: 1 year ago
উত্তরঃ

আয়-উপার্জন, মানুষের কল্যাণ এবং সৃষ্টির সেবামূলক যেকোনো কাজকে শ্রম বলে।

উত্তরঃ

শ্রমের মর্যাদা বলতে বোঝায় সকল শ্রমকে যথার্থভাবে মূল্যায়ন করা, কোনো শ্রমকে হেয়জ্ঞান না করা। ইসলামে কোনো শ্রমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক এ পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য অগণিত সম্পদ রেখে দিয়েছেন। এ সম্পদ আহরণের জন্য শ্রমের প্রয়োজন। আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.) শ্রমকে ভালোবাসতেন, তিনি নিজে পরিশ্রম করতেন।

উত্তরঃ

বেকারত্ব বর্তমানে আমাদের সমাজের একটি বড় সমস্যা। বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমাদের শিক্ষিত জনগণ প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকে। কিন্তু চাকরিপ্রার্থীর তুলনায় কর্মসংস্থানের সুযোগ সীমিত থাকায় তাদের 'অনেককেই বেকার থাকতে হয়। কিন্তু উদ্দীপকের শহিদকে অনুসরণ করে তারা যদি আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হয় তবে সমাজ থেকে বেকারত্ব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। শহিদ উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে কৃষিকাজ করছে। তাই শহিদকে অনুসরণ করে আমাদের শিক্ষিত বেকার জনশক্তিও বিভিন্ন খামার যেমন- মৎস্য খামার, পোল্ট্রি, মৌমাছি পালন, গো-খামার ইত্যাদি প্রতিষ্ঠার মাধ্যমে একদিকে যেমন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তেমনি আমাদের সমাজ থেকে বেকারত্ব কমিয়ে আনতে পারে। আর এভাবেই আমরা শহিদের দৃষ্টান্ত অনুসরণ করে সমাজ থেকে বেকারত্ব কমিয়ে আনতে পারি।

উত্তরঃ

শহিদের কর্মকান্ড থেকে তার দৃষ্টিভঙ্গির পরিচয় লাভ করা যায়।

ঘটনাটি বিশ্লেষণ করলে শহিদের দৃষ্টিভঙ্গির যে, তাৎপর্য অনুমেয় হয় তা এরূপ, আল্লাহ তায়ালা এ পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য অগণিত সম্পদ রেখে দিয়েছেন। এ সম্পদ আহরণের জন্য প্রয়োজন শ্রমের। আল্লাহ তায়ালার মেহেরবানিতে আমরা জন্মগতভাবেই শ্রমের উপকরণগুলো লাভ করেছি। এগুলো হচ্ছে আমাদের হাত, পা ও মস্তিষ্ক। আর এগুলোই শ্রমশক্তি। এ শক্তি কাজে লাগানোর জন্য আল্লাহ তায়ালা আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, "তিনি তো তোমাদের জন্য ভূমি সুগম করে দিয়েছেন। কাজেই তোমরা এর দিক-দিগন্তে বিচরণ কর এবং তাঁর দেওয়া রিযিক থেকে আহার কর।"
(সূরা মূলক: ১৫)

আমাদের প্রিয়নবি (স.) শ্রমকে ভালোবাসতেন। তিনি নিজে শ্রমে অভ্যস্ত ছিলেন। ছোটবেলায় তিনি পশুচারণ করতেন। বড় হয়ে ব্যবসায় করেন। খন্দক যুদ্ধে পরিখা খননে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। শ্রমজীরীর মর্যাদা সম্পর্কে মহানবি (স.) বলেন, "শ্রমজীবী আল্লাহর বন্ধু।" (বায়হাকি)। মহানবি (স.) আরও বলেন, "নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর নেই।"

144

আখলাক আরবি শব্দ। এর অর্থ চরিত্র, স্বভাব, আচার-আচরণ, ব্যবহার ইত্যাদি। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার, ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ পায়, সেসবের সমষ্টিই হলো আখলাক। এককথায় মানবচরিত্রের সব দিকই আখলাকের অন্তর্ভুক্ত। মানবচরিত্রের সৎ ও অসৎ দিকগুলোর বিচারে আখলাককে দুই ভাগে ভাগ করা যায়। আখলাকে হামিদাহ্ (প্রশংসনীয় আচরণ) এবং আখলাকে যামিমাহ্ (নিন্দনীয় আচরণ)

এ অধ্যায় শেষে আমরা-

  • সদাচরণের পরিচয় ও কতিপয় সদাচরণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • অসদাচরণের পরিচয় ও এর কুফল বর্ণনা করতে পারব।
  • ইসলামের দৃষ্টিতে ইভটিজিং (যৌন হয়রানি) ও ছিনতাইয়ের (রাহাজানি) নেতিবাচক প্রভাব এবং প্রতিকারের উপায় বর্ণনা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

কআচার-আচরণে, কথাবার্তায়, বেশ-ভূষায় ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাই শালীনতা।

167
উত্তরঃ

প্রতারণা একটি সামাজিক অপরাধ। কারণ এর ফলে মানুষ দুঃখ কষ্ট ভোগ করে। সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়। সমাজের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে। প্রতারণাকারী খাঁটি মুসলমান নয়। প্রতারণা মুনাফিকের কাজ। এর শাস্তি বড় কঠিন। আর এ প্রসঙ্গেই হাদিসটি বর্ণিত হয়েছে।

594
উত্তরঃ

জামিল সাহেবের আচরণে আমরা ক্ষমা গুণের বহিঃপ্রকাশ দেখতে পাই।

মহান আল্লাহর অন্যতম গুণ ক্ষমা। সুন্দর সমাজ গঠনের জন্য মানুষের এ গুণটি থাকা খুবই প্রয়োজন। ক্ষমার ব্যাপারে মহান রাব্বুল আলামিনের নীতি ও আদর্শ আমাদের অনুসরণ করা আবশ্যক। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কোনো কাজে বা কথায় তার ভুলত্রুটি হয়ে যেতে পারে। অতএব অন্যের ভুলভ্রান্তি, ত্রুটিবিচ্যুতিসমূহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখা উচিত।
মানুষকে ক্ষমা করলে আল্লাহ খুশি হন এবং যে ক্ষমা করে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। এ সম্পর্কে আল্লাহ বলেন,

وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

অর্থ: "আর যদি তুমি তাদের মার্জনা কর, তাদের দোষত্রুটি উপেক্ষা কর এবং ক্ষমা কর তবে জেনে রেখ আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।" (সূরা তাগাবুন: ১৪)

238
উত্তরঃ

শিল্পপতি জামিল সাহেবের কর্মচারী জনাব মাযহার আলি পোশাক তৈরিতে কাপড় কম দিয়ে ব্যবসায়ের ক্ষতি করেছেন। মাযহার আলির এরূপ কর্মকাণ্ড প্রতারণার পর্যায়ে পড়ে।

প্রতারণা একটি সামাজিক অপরাধ। কারণ এর ফলে মানুষ দুঃখকষ্ট ভোগ করে। সামাজিক শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয়। সমাজের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে। প্রতারণাকারী খাঁটি মুসলমান নয়। আমাদের নবি (স.) এ প্রসঙ্গে বলেন, "যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়।” (মুসলিম)
প্রতারণা মুনাফিকের কাজ। এর শাস্তি বড় কঠিন। সত্যিকার ইমানদার ব্যক্তি কখনই প্রতারণার আশ্রয় নেয় না। মানুষকে ধোঁকা দেয় না। অঙ্গীকার ভঙ্গ করে না।

258
উত্তরঃ

অন্যের প্রয়োজনে বা উপকারে আসার নামই হলো পরোপকার।

176
উত্তরঃ

এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে তোলে সেগুলোকে আখলাকে যামিমা বা নিন্দনীয় আচরণ বলে। নিন্দনীয় আচরণগুলো হচ্ছে হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, - পিতামাতার অবাধ্য হওয়া, ইভটিজিং, ছিনতাই প্রভৃতি।

176
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews