দোয়েল ও কোয়েলের ব্যবহৃত যন্ত্রটি হলো জিপিএস। নিম্নে জিপিএস-এর সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করা হলো:
জিপিএস-এর সুবিধা জিপিএসের সাহায্যে মুহূর্তের মধ্যে কোনো একটি
স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ ইত্যাদি জানা যায়। আমাদের দেশে অনেক সময় ভূমি জরিপের মধ্যে বেশি ঝামেলা করা হয়। জিপিএস ব্যবহারে সময় অনেক কম অপচয় হয়। যে কোনো দুর্যোগকালীন সময়ে জিপিএস-এর মাধ্যমে কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ জেনে তার সঠিক অবস্থান জেনে সাহায্য পাঠানো যায়। জিপিএস-এর মাধ্যমে কোনো স্থানের উচ্চতা ও দূরত্ব জানা যায়। এছাড়াও ঐ স্থানের উত্তর
দিক, তারিখ ও সময় জানা যায়।
জিপিএস-এর অসুবিধা:জিপিএস-এর সুবিধার পাশাপাশি কিছু
অসুবিধাও রয়েছে। অসুবিধা গুলো হলো-এর মূল্য বেশি তাই সহজলভ্য নয়, বেশির ভাগ জনগণ (বাংলাদেশে) এর সঙ্গে পরিচিত নয়। আমাদের দেশে বেশির ভাগ মানুষ এটি চালাতে পারেনা। এছাড়া সনাতনী পদ্ধতি না ছাড়ার প্রবণতা থাকায় আমাদের মতো উন্নয়নশীল দেশে এটি জনপ্রিয় হতে পারছেনা।
পরিশেষে বলা যায় দোয়েল ও কোয়েলের এই জিপিএস- যন্ত্রের মাধ্যমে তাদের অবস্থান জানতে পেরেছে যা এই যন্ত্রের একটি অন্যতম সুবিধাজনক দিক।
Related Question
View Allআকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলে।
সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমারেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ঐ দেশের প্রমাণ সময় বলা হয়। সময়ের বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে। যেমন- যুক্তরাষ্ট্রে ৪টি এবং কানাডাতে ৬টি প্রমাণ সময় রয়েছে।
জাউদ্দীপকে দেখা যায়, ফ্লোরা বেগমের ঘড়িতে ঢাকার সময় যখন রাত ১২টা লন্ডনের সময় তখন সন্ধ্যা ৬টা সুতরাং সময়ের পার্থক্য হচ্ছে রাত ১২- সন্ধ্যা ৬টা = ৬ ঘণ্টা = (৬ × ৬০) মিনিট [১ ঘণ্টা = ৬০ মিনিট]
উদ্দীপকে দেখা যায়, ফ্লোরা বেগমের ঘড়িতে ঢাকার সময় যখন রাত ১২টা লন্ডনের সময় তখন সন্ধ্যা ৬টা
সুতরাং সময়ের পার্থক্য হচ্ছে রাত ১২- সন্ধ্যা ৬টা
= ৬ ঘণ্টা
= (৬৬০) মিনিট [১ ঘণ্টা = ৬০ মিনিট]
আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে।
সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমারেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ঐ দেশের প্রমাণ সময় বলা হয়। সময়ের বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে। যেমন- যুক্তরাষ্ট্রে ৪টি এবং কানাডাতে ৬টি প্রমাণ সময় রয়েছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!