তামিম ইকবাল চট্টগ্রামের আগ্রাবাদে তামিম ওয়্যার লি. নামক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। দুই মাসের মধ্যে সরবরাহের শর্তে তিনি ইউরোপের একটি কোম্পানি থেকে ৫ লক্ষ প্যান্টের অর্ডার গ্রহণ করেন। যথাসময়ে অর্ডার সরবরাহের লক্ষ্যে তিনি প্রথম মাসে ৩ লক্ষ এবং দ্বিতীয় মাসে ২ লক্ষ প্যান্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেন। এক মাস পর দেখা গেল মাত্র ২ লক্ষ প্যান্ট তৈরি হয়েছে। এমতাবস্থায় তিনি কর্মীদের সাথে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে উৎপাদন কার্য শেষ করেন।

Updated: 9 months ago
উত্তরঃ

পরিকল্পনা বাস্তবায়নের সকল মানবীয় ও অমানবীয় উপকরণ সমন্বিতকরণ ও কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বণ্টনকে সংগঠন বলে।

উত্তরঃ

অধস্তনদের আদেশ দান, উপদেশ ও পরামর্শ প্রদান, তত্ত্বাবধান ও অনুসরণ কার্যকে নির্দেশনা বলে।

পরিকল্পনা, সংগঠন ও কর্মীসংস্থান হলো মূলত প্রস্তুতিমূলক কাজ। এ প্রস্তুতির পর পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধস্তনদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে নির্দেশের বাস্তবায়নের কার্য তত্ত্বাবধান করতে হয়। কোনো ভুল হলে তা সংশোধন করে দিতে হয়। উপদেশ ও পরামর্শ দেওয়ার প্রয়োজন পড়ে। এরূপ সকল কাজের সমষ্টিকেই নির্দেশনা বলা হয়ে থাকে।

উত্তরঃ

তামিম ইকবাল কর্তৃক যথাক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ প্যান্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্বল্পমেয়াদি পরিকল্পনার অন্তর্ভুক্ত।

সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য গৃহীত পরিকল্পকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। প্রতিষ্ঠানের বিভাগীয় ও উপবিভাগীয় পর্যায়ে স্বল্পমেয়াদি পরিকল্পনা গৃহীত হয়। বার্ষিক পরিকল্পনার আওতায় ত্রৈমাসিক, মাসিক ও সাপ্তাহিক পরিকল্পনার সবগুলোকেই এ ধরনের পরিকল্পনা গণ্য করা হয়।

উদ্দীপকে তামিম ইকবাল চট্টগ্রামের আগ্রাবাদে তামিম ওয়্যার লি. নামক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। দুই মাসের মধ্যে সরবরাহের শর্তে তিনি ইউরোপের একটি কোম্পানি থেকে ৫ লক্ষ প্যান্টের অর্ডার গ্রহণ করেন। যথাসময়ে অর্ডার সরবরাহের লক্ষ্যে প্রথম মাসে ৩ লক্ষ এবং দ্বিতীয় মাসে ২ লক্ষ প্যান্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেন। তামিম ইকবাল যেহেতু এক বছরের কম সময়ের জন্য যথাক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ প্যান্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, তাই বলা যায়, এটি একটি স্বল্পমেয়াদি পরিকল্পনার অন্তর্ভুক্ত।

উত্তরঃ

নিয়ন্ত্রণ প্রক্রিয়া অবলম্বন করে তামিম ইকবাল যথাসময়ে উৎপাদন ও অর্ডার সরবরাহে সমর্থ হয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদি সম্পন্ন হয়েছে কিনা তা পরিমাপ, বিচ্যুতি ঘটলে তার কারণ নির্ণয় ও বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। প্রতিষ্ঠানে যেকোনো কাজ শুরুর পূর্বে পরিকল্পনা প্রণীত হয়। তার আলোকে উপায়-উপকরণাদিকে সংহত করা হয়ে থাকে। এরপর অধস্তনদের প্রয়োজনীয় নির্দেশনা ও প্রেষণা দেওয়া হয়। কার্য চলাচলে বিভিন্ন বিভাগের কাজে সমন্বয়সাধন করা হয়। এভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনামাফিক কাজ সম্পন্ন করা হয়। অর্থাৎ একটি কাজ বা পরিকল্পনাকে যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে লক্ষ্যার্জন করা যায়।

উদ্দীপকে তামিম ইকবাল চট্টগ্রামের আগ্রাবাদে তামিম ওয়্যার লি. নামক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। দুই মাসের মধ্যে সরবরাহের শর্তে তিনি ইউরোপের একটি কোম্পানি থেকে ৫ লক্ষ প্যান্টের অর্ডার গ্রহণ করেন। যথাসময়ে অর্ডার সরবরাহের লক্ষ্যে প্রথম মাসে ৩ লক্ষ এবং দ্বিতীয় মাসে ২ লক্ষ প্যান্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেন। একমাস পর দেখা গেল মাত্র ২ লক্ষ প্যান্ট তৈরি হয়েছে। এমতাবস্থায় তিনি কর্মীদের সাথে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন অর্থাৎ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেন।

তাই আমি মনে করি, নিয়ন্ত্রণ প্রক্রিয়া অবলম্বন করে তামিম ইকবাল যথাসময়ে উৎপাদন ও অর্ডার সরবরাহে সমর্থ হয়েছেন।

81

সংঘবদ্ধ মানব জীবনে ব্যবস্থাপনা এক অতি অপরিহার্য বিষয় । কতিপয় ব্যক্তি যখন কোনো সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয় তখন তাদের সঠিকভাবে পরিচালনার প্রয়োজন পড়ে। সেখানে যদি কেউ পরিচালক না থাকেন, যদি কেউ নেতৃত্ব না দেন তবে বিশৃঙ্খলা দেখা দেয়াই স্বাভাবিক । আর এরূপ বিশৃঙ্খলা মানুষসহ সকল উপকরণের কার্যকর ব্যবহার অসম্ভব করে তোলে । তাই একদল মানুষকে তাদের লক্ষ্যপানে এগিয়ে নেয়ার কার্যকর প্রয়াস বা শক্তিই হলো ব্যবস্থাপনা । আর যে বা যারা এ প্রয়াস চালান তাদেরকে ব্যবস্থাপক, প্রশাসক, নির্বাহী, পরিচালক ইত্যাদি নামে অভিহিত করা হয় । এরূপ প্রয়াস শুধু ব্যবসায়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ইত্যাদি সর্বক্ষেত্রেই প্রযোজ্য। তাই এরূপ প্রয়াস- প্রচেষ্টা সম্পর্কে সবারই সম্যক জ্ঞান থাকা প্রয়োজন ।

চিত্র : ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সভা অনুষ্ঠানের একটা ছবি

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

২. ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা । করতে পারবে ।

৩. ব্যবস্থাপনার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে ।

৪. ব্যবস্থাপনার কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে

৫. ব্যবস্থাপনার আওতা সনাক্ত করতে পারবে ।

৬. ব্যবস্থাপনা চক্র বর্ণনা করতে পারবে ।

৭. ব্যবস্থাপনার বিভিন্ন স্তর ব্যাখ্যা করতে পারবে । 

৮. পেশা হিসেবে ব্যবস্থাপনার অবস্থান বিশ্লেষণ করতে পারবে।

৯. ব্যবস্থাপনার সর্বজনীনতা বিশ্লেষণ করতে পারবে ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews