তাসনিমুনের উল্লিখিত পরীক্ষা দুটি কী একই ধরনের আলোকীয় ঘটনা? যুক্তিসহ বিশ্লেষণ কর।

Updated: 7 months ago
উত্তরঃ

আলোর প্রতিসরণের কারণেই আংশিক নিমজ্জিত পেন্সিলটিকে একটু বাঁকা এবং কয়েনটিকে একটু উপরে দেখায়। নিচে এই বিষয়টি
যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-

১.
একটি লাঠিকে গ্লাসের পানিতে আংশিক ডুবিয়ে উপর থেকে তাকালে পানির ভিতর লাঠিটিকে বাঁকা মনে হয়। চিত্র অনুসারে এখানে ঘন মাধ্যম পানি থেকে আলো প্রতিসারিত হয়ে বায়ু মাধ্যম অর্থাৎ হালকা মাধ্যমে চোখে প্রতিফলিত হচ্ছে। দুই মাধ্যমের প্রতিসরণের কারণে লাঠিটির নিমজ্জিত অংশের প্রতিটি বিন্দু উপরে উঠে আসে বলে মনে হয়। ফলে লাঠিকে খানিকটা বাঁকা দেখায়।

২. একটি পানি ভর্তি গ্লাসের ভেতর একটি কয়েন রেখে পর্যবেক্ষণ করলে কয়েনটিকে একটু উপরে দেখতে পাওয়া যায়। এটি প্রতিসরণের ফলে ঘটে থাকে। অর্থাৎ প্রতিসরণের ফলে আলো ঘন মাধ্যম পানি থেকে হালকা মাধ্যম বায়ুতে প্রতিসারিত হওয়ায় প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে মুদ্রাটির অবাস্তব প্রতিবিম্ব। গঠিত হয়। ফলে এটি কিছুটা উপরে দেখা যায়।

সুতরাং উপরোক্ত পরীক্ষা দুটি একই ধরনের আলোকীয় ঘটনা, আলোর প্রতিসরণের ফলে সংঘটিত হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
65

আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের ভিন্নতা দেখা যায়। এটি হলো আলোর প্রতিসরণ। এই অধ্যায়ে আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণের বিভিন্ন ঘটনা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবারের সাথে পরিচিত হব। এছাড়া ম্যাগনিফাইং গ্লাসের কাজ, মানব চক্ষু ও ক্যামেরার কার্যক্রম তুলনা নিয়ে আলোচনা করব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

   • দৈনন্দিন জীবনে সংঘটিত প্রতিসরণের ঘটনাগুলো চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারব;
   • পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারব;
   • অপটিক্যাল ফাইবারের কাজ ব্যাখ্যা করতে পারব;
   • ম্যাগনিফাইং গ্লাসের কাজ ব্যাখ্যা করতে পারব;
   • চশমার কাজ ব্যাখ্যা করতে পারব;
   • ক্যামেরা এবং চোখের কার্যক্রম তুলনা করতে পারব
   • আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যক্রমে আলোর অবদান উপলব্ধি করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews