জনসংখ্যা সম্পর্কে বর্তমানে বাংলাদেশের স্লোগানটি হলো- 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়'।
জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে গৃহীত নীতিটি হলো জনসংখ্যা নীতি। এ নীতির লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করে জীবনমানের উন্নতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। বাংলাদেশ সরকারের জনসংখ্যা নীতির আওতায় মানুষের কাছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌছে দেওয়া এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, প্রজনন স্বাস্থ্যসেবা জোরদার করা, শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা, সার্বক্ষণিক ডাক্তার ও ঔষধের ব্যবস্থা ও প্রসূতিদের নিরাপদে সন্তান জন্মদানের সুযোগ সৃষ্টি করা, সর্বত্র ও সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উদ্দীপকে তাহমিদের মা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভকরেছেন তা হলো- পরিবার ছোট রাখা। মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি ইত্যাদি বিষয়ক জ্ঞান, যা তিনি কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প থেকে শিখেছেন।
বাংলাদেশে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন- কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প, বাল্যবিবাহ রোধ কার্যক্রম, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম। কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প মূলত গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীকে পরিবার ছোট রাখার জন্য পরামর্শ ও শিক্ষা দিয়ে থাকে। পাশাপাশি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উৎসাহ যোগায়। এছাড়াও এ প্রকল্পের আওতায় মা ও শিশুর স্বাস্থ্য, টীকা ইনজেকশন ও পুষ্টি শিক্ষা বিষয়েও সেবা প্রদান করে।
সুতরাং এটি সুস্পষ্ট যে, তাহমিদের মা কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় জ্ঞান লাভ করেছেন।
উদ্দীপকে তাহমিদের বাবার অফিসের কার্যক্রমগুলো জনগণকে দক্ষতা অর্জনে সহায়তা করছে। প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। কোনো জনগণকে সম্পদে পরিণত করতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। বিশ্বের অনেক দেশ দক্ষতার মাধ্যমে তাদের জনসংখ্যাকে সম্পদে পরিণত করছে। আমাদের দেশেও যুবশক্তিকে দক্ষ বা জনসম্পদে পরিণত করতে বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। সেগুলো হলো-
– কর্মমুখী শিক্ষার প্রসার;
– প্রশিক্ষণমূলক কার্যক্রম;
- প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার;
– নারীশিক্ষার প্রসার;
– কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ;
– কৃষির আধুনিকীকরণ
– তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার
- ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার ইত্যাদি।
সরকারের 'এ কৌশলগুলোর সাথে তাহমিদের বাবার অফিসের কার্যক্রমসূহ মিলে যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে তাহমিদের বাবার অফিসের কার্যক্রম জনগণকে দক্ষতা অর্জনে সহায়তা করছে।
Related Question
View Allউন্নয়ন শব্দটি অগ্রগতি বা বৃদ্ধির একটি নির্দিষ্ট অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ উন্নয়ন এমন একটি প্রক্রিয়া যা বৃদ্ধি সৃষ্টি করে, অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তন আনে। সাধারণত, উন্নয়ন শব্দটি ইতিবাচক পরিবর্তনকে বর্ণনা করে।
মানবিক ভূগোলের একটি প্রধান আলোচ্য বিষয় হলো জনসংখ্যা। কোনো দেশের নারী-পুরুষ মিলে যে মোট লোকসংখ্যা হয় তাকে ওই দেশের জনসংখ্যা বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট ভূখন্ডের একক জনগোষ্ঠীকে ওই ভূখণ্ডের জনসংখ্যা বলে।
কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়।
অর্থাৎ মাথাপিছু আয় = মোট জাতীয় আয়/মোট জনসংখ্যা
বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১১৭১ জন লোক বাস করে এবং মাথাপিছু আয় ২৭৮৪ মার্কিন ডলার (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪)।
যুক্তরাষ্ট্রে প্রতি বর্গকিলোমিটারে ৩৬ জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় ৮১,৬৯৫ মার্কিন ডলার (ওয়ার্ল্ড ব্যাংক, ২০২৩)।
একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি করবে তা দেশটির অর্থনৈতিক পরিকল্পনা ও তার জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগের ওপর নির্ভর করে। বাংলাদেশের মতো একটি জনবহুল এবং উন্নয়নশীল দেশের বেলায় কথাটা আরও বেশি সত্যি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!