তাহরিমের বয়স দুই বছর। সে এলোমেলো শব্দে মনের ভাবগুলো প্রকাশের চেষ্টা করে। মাঝে মধ্যে রাগ করে, আনন্দ পেলে হাসে, কোন খাবার খেতে কেমন একবার খেলে পরে দেখে চিনতে পারে। সন্তানের এই পরবির্তন দেখার জন্য জমির সাহেব অফিস ছুটি হলেই সোজা বাসায় ফিরে আসে।

Updated: 1 year ago
উত্তরঃ

প্রারম্ভিক শৈশবের সময়সীমা ২ বছর থেকে ৬ বছর পর্যন্ত।

উত্তরঃ

জন্মের পর শিশুর হাত-পা নাড়তে পারা, বসতে পারা, হাঁটতে- দৌড়াতে পারা, ধরতে পারা, লাথি মারা ও ভারসাম্য রাখতে পারাকে সঞ্চালনমূলক বিকাশ বলে।

উত্তরঃ

সকল প্রকার বিকাশের সমন্বয়ে মানবশিশুর পূর্ণ বিকাশ ঘটে। 

তাহরিমের বয়স দুই বছর। সে এলোমেলো শব্দে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করে। মাঝে মধ্যে রাগ করে, আনন্দ পেলে হাসে, কোন খাবার খেতে কেমন একবার খেলে পরে দেখে চিনতে পারে। তার এসকল বৈশিষ্ট্য শারীরিক, বুদ্ধিবৃত্তীয়, সঞ্চালনমূলক, ভাষা ও আবেগীয় পরিবর্তনেরই বহিঃপ্রকাশ। কারণ দুই বছর পর তার অঙ্গ-প্রত্যঙ্গের আকার ও আকৃতিতে পরিবর্তন এসেছে। কোনো খাবার আগে খেলে সেটা পরবর্তীতে চিনতে পারছে। এভাবে তার বুদ্ধিমত্তার বিকাশ ঘটছে। তার সঞ্চালনমূলক বিকাশের ফলে সে দৌড়াতে পারছে। মাঝে মাঝে খুশি হচ্ছে, রাগ দেখাচ্ছে যা তার আবেগীয় বিকাশকে ত্বরান্বিত করছে। এছাড়া এলোমেলোভাবে কথা বলে মনের ভাব প্রকাশের চেষ্টা করছে তাহরিম। এভাবে তার ভাষার বিকাশ হচ্ছে।

 

উত্তরঃ

বিকাশ একটি চলমান ও গুণগত প্রক্রিয়া। জীবনের প্রতিটি স্তরে বিকাশ সম্পর্কে নির্দিষ্ট প্রত্যাশা থাকে। 

জীবনের প্রতিটি স্তরের নির্দিষ্ট কাজগুলো সঠিকভাবে করতে পারলে জীবন সুন্দর হয়।

তাহরিমের মধ্যে জন্মের দুই বছর পর যে সকল পরিবর্তন হচ্ছে সেগুলো হলো তার ভাষার পরিবর্তন, হাঁটাচলায় পরিবর্তন, মত প্রকাশের ক্ষমতা, মনের ভাবগুলো প্রকাশের চেষ্টা ইত্যাদি। এ সকল পরিবর্তন থেকে বোঝা যায় যে, তাহরিমের মধ্যে শারীরিক, বুদ্ধিবৃত্তীয়, আবেগীয়, সঞ্চালনমূলক, ভাষাগত বিকাশ হচ্ছে।

উল্লিখিত বিকাশের ক্ষেত্র ছাড়াও শিশুর মধ্যে বিকাশের আরো কিছু ক্ষেত্র রয়েছে। শিশু জন্মের পর ধীরে ধীরে পরিবার ও সমাজের রীতিনীতি, নিয়মকানুনের সাথে অভ্যস্ত হয়। আবার সামাজিক ও ধর্মীয় রীতিনীতির ওপর ভিত্তি করে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বোধ গড়ে ওঠার মধ্য দিয়েই শিশুর সার্বিক বিকাশ অব্যাহত থাকে। সুতরাং, তাহরিমের মধ্যে সার্বিক বিকাশ পরিলক্ষিত হয়।

152

Related Question

View All
উত্তরঃ

সাধারণত মানব বিকাশের ৬৫ বছর থেকে মৃত্যু পর্যন্ত সময়কে বার্ধক্য বলে। 

বার্ধক্যে ক্ষয়ের সূচনা হয়। শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়। ফলে আগের মতো শারীরিক ও মানসিক শক্তি থাকে না। এজন্য বার্ধক্যে ব্যক্তির কাজ করার ক্ষমতা কমে যায়।

1k
উত্তরঃ

রাফি বিকাশের বয়ঃসন্ধি বা কৈশোরকালে অবস্থান করছে। বয়ঃসন্ধিকাল (১১-১৮ বছর পর্যন্ত) হলো শৈশব থেকে প্রাপ্ত বয়সে যাওয়ার সময়। বয়ঃসন্ধিকালে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মতো দেহের আকৃতি ও যৌন বৈশিষ্ট্য অর্জিত হয়। এ সময়ে মা-বাবা ও অন্যের ওপর থেকে ছেলেমেয়েদের নির্ভরশীলতা কমে আসে। এ সময় তারা প্রজনন ক্ষমতা অর্জন করে। তারা বিমূর্ত বিষয় (যে বিষয়গুলো দেখা যায় না। যেমন- সততা, স্নেহ-ভালোবাসা ইত্যাদি) নিয়ে চিন্তা করতে পারে। ভবিষ্যতে কে কোন পেশায় যাবে সে অনুযায়ী তারা পড়াশোনা করে। বয়ঃসন্ধিক্ষণে নিজস্ব লক্ষ্য ও মূল্যবোধ তৈরি হয়। এ বয়সে ছেলেমেয়েরা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে। এ সময় তারা নিজ চেহারার প্রতি মনোযোগী হয়। এছাড়া এ বয়সের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো নৈতিকতা অর্জন (ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বোঝা) ও সামাজিক দায়িত্বপূর্ণ আচরণ (এলাকায় গাছ লাগানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ইত্যাদি) গ্রহণের আগ্রহ তৈরি হওয়া।

949
উত্তরঃ

আমি মনে করি রাফি পরিপূর্ণভাবে বিকশিত হয়ে উঠবে না। রাফি বৈমানিক হতে চায়। বৈমানিক হতে হলে বিজ্ঞানের ওপর দক্ষতা থাকা জরুরি। কিন্তু তার মা তাকে পছন্দমতো পড়তে দেন না। এছাড়া বেঁধে দেওয়া সময় অনুযায়ী তাকে খেলতে দেন। যা তার বিকাশে বাধা হয়ে উঠতে পারে।

কৈশোরকালীন সময়ে ছেলেমেয়েরা আত্মনির্ভরশীল হতে পছন্দ করে এবং এটি হলো পরিপূর্ণ বিকাশের সময়। তাদের মধ্যে স্বাধীনভাবে কাজ করার চাহিদা থাকে। তারা বন্ধুদের সাথে মিশে সংঘবদ্ধভাবে কাজ করতে চায়। পরিবার ও সমাজের প্রেক্ষিতে তারা ভালো-মন্দ, ন্যায়- অন্যায় বোঝা শুরু করে এবং তাদের নিজস্ব লক্ষ্য ও মূল্যবোধ তৈরি হয়। তাদের যোগ্যতা অনুযায়ী পেশার চিন্তা করে ও সে অনুযায়ী পড়াশোনা করে। কিন্তু এ সময় পিতামাতা বাধা দিলে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। অনেক সময় পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে খারাপ বন্ধুদের সাথে মেশার সম্ভাবনাও বেড়ে যায়। ফলে শারীরিক, সামাজিক, মানসিক ও নৈতিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

তাই আমি মনে করি, এরূপ পরিবেশে থাকলে রাফির পরিপূর্ণ বিকাশ হবে না।

790
উত্তরঃ

জনমানব জীবকোষের নিউক্লিয়াসে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে।

793
উত্তরঃ

বিকাশ মূলত শিশুর গুণগত পরিবর্তন। 

শিশুর বিকাশ বলতে দৈহিক আকার-আয়তনসহ আচরণ, দক্ষতা ও কার্যক্ষমতার পরিবর্তনকে বোঝায়। শিশুর মধ্যে এ পরিবর্তন অভিজ্ঞতা ও পরিপক্বতার মাধ্যমে অর্জিত হয়। বিকাশ মৃত্যু পর্যন্ত চলমান।

1.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews