তাহসানের দেখা মহাসাগরটির বিস্তারিত বিবরণ দাও।

Updated: 9 months ago
উত্তরঃ

তাহসানের দেখা মহাসাগরটি হলো আটলান্টিক।

আটলান্টিক মহাসাগরের পূর্ব তীরে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিম তীরে আমেরিকা মহাদেশ অবস্থিত। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং তৃতীয় গভীরতম মহাসাগর।
মহাসাগরটির আয়তন প্রায় ৮ কোটি ২৪ লক্ষ বর্গ কিলোমিটার। এর গড় গভীরতা ৩,৯৩২ মিটার। মহাসাগরটি দেখতে অনেকটা '৪' এর মতো। এর দীর্ঘ উপকূলে (প্রায় ৮৮,৪৮৯ কি.মি.) বহু সাগর (ক্যাবিরীয় সাগর) ও উপসাগর (মেক্সিকো উপসাগর) রয়েছে। অনেক বড় বড় নদী

মিসিসিপি-মিসৌরী, আমাজন) এ. মহাসাগরে পড়েছে। এর উভয় তীরে
সমৃদ্ধ ও শক্তিশালী বহুদেশ (আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, স্পেন) এবং বিখ্যাত অনেক বন্দর (নিউইয়র্ক, বোস্টন, লিসবন, গ্লাসগো) অবস্থিত। এর উপকূলরেখা খুবই ভগ্ন (broken coast line) প্রকৃতির। দক্ষিণে এ মহাসাগর খুবই প্রশস্ত। নিরক্ষীয় অঞ্চলে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা বরাবর এটি অনেকটা সংকীর্ণ। উত্তর আমেরিকা ও ইউরোপের মধ্যবর্তী অংশে এ মহাসাগর বেশ প্রশস্ত। উত্তরে মেরুবৃত্তের নিকটে এটি পুনরায় সংকীর্ণ হয়েছে। এ স্থানে মহাসাগরটি সুমেরু সাগরের সাথে মিলিত হয়েছে।

সুতরাং, বলা যায় যে, আটলান্টিক একটি বৈচিত্র্যপূর্ণ মহাসাগর।

219

বারিমণ্ডল সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। পৃথিবীতে জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে এবং সম্পদের পরিমাণ হ্রাস পাচ্ছে। এর জন্য বারিমণ্ডলের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। কারণ বারিমণ্ডলের তলদেশে বৈচিত্র্যপূর্ণ গঠন রয়েছে এবং সেখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ।

Related Question

View All
উত্তরঃ

পৃথিবীর গভীরতম (১০,৮৭০ মিটার) খাতের নাম ম্যারিয়ানা খাত (Mariana trench) যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

2.1k
উত্তরঃ

সমুদ্রের উপকূলরেখা থেকে তলদেশ পর্যন্ত ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান (Continental shelf) বলে।

পৃথিবীর নদীবন্দরগুলোর অধিকাংশই মহীসোপান অঞ্চলে গড়ে ওঠেছে। ফলে এসব অঞ্চলে নৌচলাচল ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। মহীসোপানের তলদেশে খনিজ সম্পদের ভান্ডার থাকায় এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।

1.5k
উত্তরঃ

চিত্রের 'A' চিহ্নিত স্থানের পানির প্রবাহ বা স্রোতটি হলো ল্যাব্রাডর স্রোত। এটি একটি শীতল স্রোত।

উত্তর মহাসাগর হতে আগত দুইটি সুমেরু শীতল স্রোত গ্রীনল্যান্ডের পূর্ব ও পশ্চিম পার্শ্ব দিয়ে দক্ষিণ দিকে' প্রবাহিত হয়ে ল্যাব্রাডর উপদ্বীপের নিকট মিলিত হয়। এই মিলিত স্রোত শীতল ল্যাব্রাডর স্রোত নামে পরিচিত। এই স্রোতটি উত্তর আমেরিকার স্থলভাগের উপর ব্যাপক প্রভাব ফেলে। এই স্রোতের জন্য উত্তর আমেরিকার ল্যাব্রাডর উপদ্বীপের বন্দরগুলো বছরের প্রায় নয় মাস বরফে আচ্ছাদিত থাকে। এর উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক ও শীতল হওয়ায় নিকটবর্তী স্থলভাগে বৃষ্টিপাত না হয়ে ব্যাপক তুষারপাত ঘটে। ফলে এ অঞ্চলে কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য প্রসার না হওয়ায় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপে মারাত্মক বিঘ্ন ঘটে।

475
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews