তাহসান ও মাহি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। বিয়ে করে তারা একসাথে একটি ফ্ল্যাটে বসবাস করছেন। তাহসান ও মাহির একমাত্র সন্তান মুনা গৃহপরিচারিকার সাথেই সময় কাটায়। মাহি ও তাহসান কাজ শেষে যখন বাসায় ফেরেন, মুনা তখন ঘুমিয়ে থাকে। আবার তারা যখন কর্মস্থলে যান মুনা তখনও ঘুমিয়ে থাকে। বাবা-মা কেউ মুনাকে সময় দিতে পারেন না। কিছুদিন পর তাহসান ও মাহি লক্ষ করেন মুনার কথা ও আচরণ অনেকটা গৃহপরিচারিকার মতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই দ্বন্দ্ব হয়। একে অপরকে দোষারোপ করেন। তাহসান বলেন, 'মা-ই সকল শিশুর জীবনাদর্শ'। উত্তরে মাহি বলেন, 'সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়েরই দায়িত্ব সমান।'

Updated: 10 months ago
উত্তরঃ

বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যানধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই হচ্ছে গণমাধ্যম ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

শিশুর জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপখাওয়ানোর প্রক্রিয়াই সামাজিকীকরণ প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। এ খাপ-খাওয়ানো প্রক্রিয়ার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ।

তাই বলা যায়, সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত মুনার আচরণ পরিবর্তনের ক্ষেত্রে ঘটনায় বর্ণিত পরিবারটির প্রভার নিঃসন্দেহে নেতিবাচক।

একজন শিশুর সবচেয়ে কাছের মানুষ তার মা-বাবা। আবার মুনা মা- বাবা কারও আদর, সোহাগ, ভালোবাসা কিংবা শাসন কোনোটাই পায় নি। কারণ তার মা-বাবা দুজনই এমন একটা চাকরি করে যেখানে যেতে হয় খুব সকালে আবার আসতে হয় রাতে। তাই মুনা তার মা- বাবাকে দেখতেও পায় না। ফলশ্রুতিতে মুনার সামাজিকীকরণ শুরু হয়েছে গৃহপরিচারিকার হাত ধরে এবং আস্তে আস্তে মুনার আচরণও গৃহপরিচারিকার মতো হয়ে গেছে। বস্তুত আমাদের সমাজের কোনো কোনো পরিবারে বাবা উপার্জন করেন; আবার মা-বাবা দুজনই উপার্জন করেন। কিন্তু তারপরও সন্তানসন্ততির সামাজিকীকরণে ভূমিকা রাখতে হয়। আর তা না পারলে শিশু তার আত্মধারণাকে সমৃদ্ধ করতে পারে না এবং ব্যক্তিত্বকেও সুন্দর করে গড়ে তুলতে পারে না, তাই বলা যায়, মুনার ক্ষেত্রে এমনই হতে চলেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়েরই দায়িত্ব সমান। উদ্দীপকে উল্লিখিত মাহির উক্তিটি যথার্থ।

তাহসান ও মাহি দুজনই বেসরকারি ব্যাংকে চাকরি করেন বিধায় তাদের একমাত্র সন্তান মুনা গৃহপরিচারিকার সাথেই সময় কাটায়। আর তাই একদিন তাহসান ও মাহি লক্ষ করে যে, মুনার কথা ও আচরণ অনেকটা গৃহপরিচারিকার মতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় এবং একজন অন্যজনকে দোষারোপ করেন।

মুনা কখনো পিতামাতার সঙ্গ পায় না। তার অন্যতম কারণ তাহসান ও মাহি যখন অফিসে যান তখন মুনা ঘুমিয়ে থাকে আবার যখন তারা রাত করে বাসায় ফিরেন তখনও মুনা ঘুমিয়ে থাকে। ফলে মুনার সামাজিকীকরণ শুরু হয় গৃহপরিচারিকার হাত ধরে। তাহসানের মতে মা-ই শিশুর জীবনাদর্শ; কিন্তু মাহির মতে সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়ের দায়িত্ব সমান। বস্তুত শিশুর সবচেয়ে কাছের মানুষ তার পিতামাতা। আমাদের সমাজে কোনো কোনো পরিবারে বাবা উপার্জন করেন। আবার মা-বাবা উভয়েও উপার্জন করেন। সংসার পরিচালনায় তাদেরকে অনেক নিয়মনীতি প্রয়োগ করতে হয়। পিতামাতার এ স্বতন্ত্র আচরণ ও মূল্যবোধ শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে। শিশুর আত্মপ্রত্যয়ী মনোভাব ও জিদভাব পিতামাতার আচরণের ফল। অতএব বলা যায়, উদ্দীপকে মাহির উক্তিটি যথার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
241

Related Question

View All
উত্তরঃ

পরিবার হলো অর্থনৈতিক কর্মকান্ডের মূল কেন্দ্রস্থল। একসময় পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তুগুলো গৃহে উৎপাদিত হলেও সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবারের অর্থনৈতিক কাজগুলো মিল, কারখানা, দোকান, বাজার, ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। এখন পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের জন্য ঘরের বাইরে কাজ করে। আর তাই পরিবারকে আয়ের একক বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.1k
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত বিদিতার আচরণে সামাজিকীকরণের জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশীর প্রভাব লক্ষ করা যায়।

নিজ পরিবার ব্যতীত যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তারাই আমাদের জ্ঞাতিগোষ্ঠী। আর যারা বাড়ির আশপাশে বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী। শৈশব থেকেই মানুষ প্রতিবেশীদের সংস্পর্শে বড় হতে থাকে। পরিবার ও জাতিগোষ্ঠীর পরেই প্রতিবেশীর অবস্থান। শিশুর জীবনের সুষ্ঠু বিকাশে প্রতিবেশীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাসা বা বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে। আর এ দল থেকে তারা সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য ও নেতৃত্ব ইত্যাদি গুণাবলি অর্জন করে। প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠান; যেমন- বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা ইত্যাদিতে অংশ নিয়ে শিশুরা আনন্দ-ফুর্তিতে মেতে ওঠে। যার মধ্য দিয়ে তারা সহিষ্ণুতা, সহনশীলতা, সম্প্রীতি প্রভৃতি গুণাবলি অর্জন করে। আবার কেউ অসুস্থ হলে নিকট আত্মীয়ের চেয়ে প্রতিবেশীরাই বেশি ভূমিকা পালন করে।

উদ্দীপকের রিপা বিদিতার প্রতিবেশী হলেও রিপা যখন তার আত্মীয়স্বজনসহ তাদের বাসায় আসে তখন বিদিতা সবাইকেই যত্নসহকারে আপ্যায়ন করে। অর্থাৎ রিপাদের আত্মীয়স্বজনকেও বিদিতা নিজের আত্মীয়স্বজনই মনে করে।

তাই বলা যায়, প্রতিবেশীরাই সুখ-দুঃখের প্রথম অংশীদার যা উদ্দীপকের বিদিতার আচরণে স্পষ্ট হয়ে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
454
উত্তরঃ

'শহুরে জীবনে প্রতিবেশীরাই ঘনিষ্ঠজন'- আমি এ বক্তব্যের সাথে পুরোপুরি একমত নই।

আমরা বাস্তবে দেখি গ্রাম ও শহরভেদে প্রতিবেশীর সম্পর্ক ভিন্ন হয়। গ্রামীণ সমাজে প্রতিবেশীর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে থাকে। অর্থাৎ গ্রামীণ সমাজে প্রতিবেশীদের সাথে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো কৃত্রিমতা থাকে না। অপরদিকে শহরে প্রতিবেশীদের পারস্পরিক সম্পর্ক এত ঘনিষ্ঠ হয় না। এ সম্পর্কের ভিতর কেমন জানি একটা কৃত্রিমতা লুকিয়ে থাকে লোকচক্ষুর অন্তরালে। তবে আনন্দ-উৎসবে অংশগ্রহণের মাধ্যমে শহর জীবনের প্রতিবেশীরা একে অন্যে অনেকটা আপন হয়ে যায়। অথচ সামাজিকীকরণে প্রতিবেশীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। শৈশব থেকেই আমরা প্রতিবেশীদের সংস্পর্শে বড় হই। আমাদের পাশাপাশি বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে। এ দল থেকে শিশু সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য, নেতৃত্ব প্রভৃতি গুণাবলি অর্জন করে। প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠান; যেমন- বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা, বড়দিন প্রভৃতিতে অংশগ্রহণ করে শিশুরা আনন্দ-ফুর্তিতে মেতে ওঠে এবং সহিষ্ণুতা, সহনশীলতা, সম্প্রীতি ইত্যাদি গুণাবলি অর্জন করে। আবার কেউ অসুস্থ হলে নিকট আত্মীয়ের চেয়ে প্রতিবেশীই বেশি ভূমিকা পালন করে। বস্তুত প্রতিবেশীরাই সুখ-দুঃখের প্রথম অংশীদার। কিন্তু শহুরে জীবনে এ অংশীদারিত্বে আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ততা গ্রামের চেয়ে অনেক কম।

তাই বলা যায়, শহরে জীবনে প্রতিবেশীর সম্পর্ক ঘনিষ্ঠ নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
473
উত্তরঃ

বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যানধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই হচ্ছে গণমাধ্যম ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
323
উত্তরঃ

শিশুর জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপখাওয়ানোর প্রক্রিয়াই সামাজিকীকরণ প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। এ খাপ-খাওয়ানো প্রক্রিয়ার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ।

তাই বলা যায়, সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
310
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews