তিতাস ও সুরমা ব্যাংক যমুনা ব্যাংক-এর নিয়ন্ত্রণাধীন দুটি ক্ষুদ্র ব্যাংক। ব্যাংক তিনটির সাম্প্রতিক একটি যৌথসভার গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হচ্ছে-
গ্রাহকদের উত্তোলনের চাহিদা মিটানোর জন্য গত সপ্তাহে গড়ে প্রতিদিন ৬০ কোটি টাকা ব্যাংকে নগদ রাখা হয়। বাস্তবে গ্রাহকরা গড়ে প্রতিদিন ৩৫ কোটি টাকা উত্তোলন করে। 
আদালতের নির্দেশে তিতাস ব্যাংক-এর একজন ঋণ গ্রহীতার ১০ কাঠা বন্ধকি জমি বিক্রয় করেও ঋণের সমুদয় টাকা ফেরত পাওয়া যায়নি। 

Updated: 9 months ago
উত্তরঃ

কাঠামোগত শ্রেণি বিন্যাসে ব্যাংক ৪ প্রকার।

উত্তরঃ

ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে গ্রাহকের আমানতি অর্থ জমা রাখে।
এ কারণেই ব্যাংক চাহিবামাত্র আমানতকারীর অর্থ ফেরত দিতে বাধ্য থাকে।
ব্যাংক চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে সংগৃহীত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। আর এ অর্থ দিয়েই ব্যাংক তার ঋণের ব্যবসায় ও সাধারণ কাজ সম্পাদন করে। অর্থাৎ পরের অর্থ দিয়ে ব্যবসা করে বিধায় চাহিবামাত্র এ অর্থ ফেরত দানে ব্যাংক বাধ্য থাকে।

উত্তরঃ

উদ্দীপকে কাঠামোভিত্তিক গ্রুপ ব্যাংকিং এর কার্যক্রম উল্লেখ আছে। দুই বা ততোধিক শক্তিশালী ব্যাংক একটি
গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায়
ব্যাংকের অধীনে একত্র হয়ে বড় আকারে ব্যাংকিং সেবা দেয়। যে ব্যাংকটি এ ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে হোল্ডিং ব্যাংক বলা হয়। আর নিয়ন্ত্রিত ব্যাংকগুলোকে সাবসিডিয়ারি ব্যাংক বলা হয়। উদ্দীপকে তিতাস ও সুরমা ব্যাংক দুটি ক্ষুদ্র ব্যাংক। ব্যাংক দুটির কার্যক্রম যমুনা ব্যাংক নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে, যমুনা ব্যাংক হলো হোল্ডিং ব্যাংক। আর তিতাস ও সুরমা ব্যাংক হলো সাবসিডিয়ারি ব্যাংক। সুতরাং বৈশিষ্ট্যগত দিক থেকে বলা যায়, উদ্দীপকে গ্রুপ ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে।

উত্তরঃ

উদ্দীপকের ব্যাংকিং কার্যক্রম ব্যাংক ব্যবসায়ের তারল্য ও নিরাপত্তার নীতি অনুযায়ী যথার্থ নয়।
ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থ চাওয়ামাত্র পরিশোধ করতে বাধ্য। তাই তারল্য নীতি অনুসারে ব্যাংককে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ হাতে রাখতে হয়। অন্যদিকে নিরাপত্তা নীতি অনুসারে ঋণ দেওয়ার সময় ব্যাংকের উচিত পর্যাপ্ত জামানত নেওয়া।

উদ্দীপকে তিতাস, সুরমা ও যমুনা ব্যাংক তিনটি গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় | পরিচালিত হয়। 'তাদের যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকদের চাওয়ামাত্র, অর্থ পরিশোধের জন্য গড়ে প্রতিদিন ৬০ কোটি টাকা ব্যাংকে নগদ জমা রাখা হয়। অন্যদিকে তিতাস ব্যাংক-এর একজন ঋণগ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হয়। আদালতের নির্দেশে ব‍্যাংকটি ঋণগ্রহীতার ১০ কাঠা বন্ধকি জমি বিক্রি করেও ঋণের সম্পূর্ণ টাকা ফেরত পায়নি। উদ্দীপকে তিনটি ব্যাংক গ্রাহকের চাওয়ামাত্র অর্থ পরিশোধের জন্য নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ হাতে রাখে। বাস্তবে গ্রাহকরা তাদের

সংরক্ষিত নগদ অর্থের চেয়ে কম টাকা উত্তোলন করে। ফলে তারা বিনিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে, ব্যাংকগুলো ব্যাংকিং ব্যবসায়ের তারল্য নীতি সঠিকভাবে মেনে চলেছে না। অন্যদিকে তিতাস ব্যাংক ঋণ দেওয়ার সময় ঋণগ্রহীতার কাছ থেকে পর্যাপ্ত জামানত নেয়নি। ফলে ঋণগ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক জামানত বিক্রি করে ঋণের অর্থ আদায় করতে পারেনি। এক্ষেত্রে, ব্যাংকটি ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তা নীতি

118

এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের গঠন, কর্মপরিধি, উদ্দেশ্য এবং তার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। এখানে ব্যাংকিং ব্যবসার শ্রেণিবিন্যাসের মাধ্যমে বিভিন্ন শ্রেণির বিভিন্ন ব্যাংক ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেয়া হয়েছে। তাছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে কিছুটা ধারণা দেয়া হয়েছে। ব্যাংকিং ব্যবসায় সম্পর্কে প্রাথমিক ধারণা লাভের ক্ষেত্রে এই অধ্যায়টি খুবই কার্যকর হবে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংকের উদ্দেশ্যসমূহ বর্ণনা করতে পারব।
  • ব্যাংক ব্যবসার মূলনীতিসমূহ চিহ্নিত করতে পারব ।
  • ব্যাংকের শ্রেণিবিভাগ বিশ্লেষণ করতে পারব
  • সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য নিরূপণ করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।

Umme Hafsa
Umme Hafsa
1 year ago
1.4k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews