তিশা নিজে নিজের শরীরের মাপ নিয়ে একটি কামিজ তৈরি করল। পরিধান করার পর দেখা গেল ফিটিং ভালো হয় নাই। তিশার মা বললেন, পোশাক তৈরির সময় নিয়ম মেনে কাপড় কাটা হলে পোশাকের ফিটিংস ভালো হয়।

Updated: 2 months ago
উত্তরঃ

কাপড়ের টানা বা লম্বা সুতা এবং পড়েন বা আড়াআড়ি সুতাকে গ্রেন লাইন বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

প্রতিটি জিনিসের স্থায়িত্ব নির্ভর করে তার যথাযথ ব্যবহার, যত্ন ও রক্ষণাবেক্ষণের ওপর। যন্ত্রাংশকে কাজের উপযোগী রাখার জন্য যত্নের প্রয়োজন। সেলাই মেশিনও এর ব্যতিক্রম নয়। সেলাই মেশিনের স্থায়িত্ব নির্ভর করে এর যত্নের ওপর। এটির যত্ন না নিলে সেলাই কুঁচকে যাবে, সুতা ছিঁড়ে যাবে এবং সেলাই সঠিকভাবে হবে না। আবার ময়লা ও তেল জমে মেশিন সহজেই অকেজো হয়ে যাবে। তাই সেলাই মেশিনের বিশেষ যত্ন করা প্রয়োজন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

দেহের মাপ নেওয়ার ত্রুটির কারণে তিশার তৈরিকৃত কামিজটির ফিটিং ভালো হয়নি।

পোশাক তৈরির পূর্বে পরিধানকারীর দেহের মাপ নিতে হয়। মাপ সঠিকভাবে নিলে পোশাক দেহে ভালোভাবে ফিটিং হয় এবং দেখতেও সুন্দর লাগে। তিশা নিজেই তার শরীরের মাপ নিয়ে কামিজ তৈরি করে। দেহের মাপ নেয়ার ক্ষেত্রে কতগুলো বিষয় বিবেচনা করতে হয়। যথা- সব সময় অন্যের সাহায্যে দেহের প্রয়োজনীয় মাপ নেওয়া উচিত। কখনো নিজের দেহের মাপ নিজে নেওয়া ঠিক নয়। এতে মাপ ঠিক হয় না। সব সময় ডান দিক থেকে মাপের ফিতা ধরা উচিত। ফিতায় কোনো ভাঁজ বা কুঞ্চন থাকবে না। হিপ ও বুকের মাপ নেওয়ার সময় সবচেয়ে স্ফীত মাংসল অংশের ওপর ফিতা ধরে মাপ নিতে হবে। এই মাপ নেওয়ার সময় চারটি আঙ্গুল ফিতার নিচে বিছিয়ে রেখে তারপর মাপ নিতে হবে। এছাড়া বুকের মাপ নেওয়ার সময় পূর্ণশ্বাস গ্রহণ করতে হবে। কোমরের মাপ নেওয়ার সময় প্রথমে কোমরে একটি কর্ড বেঁধে নিতে হবে। তারপর ফিতার নিচে চারটি আঙ্গুল বিছিয়ে রেখে মাপ নিতে হবে। প্রতিটি মাপ নেওয়ার সাথে সাথে তা খাতা বা নোট বুকে লিখে রাখতে হবে। মূল নকশা তৈরি করার সময় পোশাকের ব্যবহার আরামদায়ক এবং চলাফেরার সুবিধার জন্য কিছু কিছু অংশে শরীরের মূল মাপের সাথে বাড়তি মাপ যোগ করা হয়।
উপরিউক্ত পদ্ধতিগুলো মেনে তিশা দেহের মাপ নিলে তার পোশাকের ফিটিং ভালো হতো।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

তিশার মা বলেন, পোশাক তৈরির সময় নিয়ম মেনে কাপড় কাটা হলে পোশাকের ফিটিং ভালো হয়। তার বক্তব্যটি যথার্থ।

পোশাক তৈরির পূর্বে পরিধানকারীর দেহের মাপ সঠিকভাবে নিতে হয়। দেহের মাপ সঠিকভাবে নেওয়া না হলে পোশাক ফিটিং হয় না। তারপর সঠিক নিয়মে কাপড় ছাঁটতে হয়। এজন্য ড্রাফটিং ব্যবহার করতে হয়।
তিশার মা পোশাক তৈরির সময় নিয়ম মেনে কাপড় ছাঁটাকে প্রাধান্য দেন। তাই পোশাক ছাঁটার সময় নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হয়। এগুলো হলো:

১. কাপড়কে যথাসম্ভব দুই ভাঁজ করে রাখতে হয়। এতে কাপড়ের অপচয় কম হয়।
২. কাপড় সমানভাবে টেবিলের ওপর বিছিয়ে নিতে হবে। লক্ষ রাখতে হবে কাপড় যেন টেবিলের বাইরে ঝুলে না পড়ে।
৩. কাপড়ের সোজা দিক এক সঙ্গে ভাঁজ করে ভেতরের দিকে ফেলতে হবে। এতে পরে চিহ্ন দেওয়ার সময় সুবিধা হয়।
৪. কার্বন কাগজের সাহায্যে কাপড়ের উল্টো দিকে প্লিট এর চিহ্ন দিতে হয়।
৫. প্যাটার্নের কাগজের সব টুকরো কাপড়ের ওপর ঠিকভাবে বিছিয়ে দেখতে হবে। যতটুকু কাপড় আছে তাতে সম্পূর্ণ পোশাকটি তৈরি করা যাবে কিনা। একে 'Trial Lay out' বলে।
৬. কাপড়ের সাথে প্যাটার্নের টুকরোগুলো পিনের সাহায্যে ভালোভাবে আটকিয়ে নিতে হয়।
৭. পিন লাগানোর সময় অল্প কয়েকটি সুতা গাঁথতে হয়। পিন কাগজের সাথে লম্বাভাবে এবং সরু দিকটা বাইরের দিকে রেখে গাঁথতে হয়।
৮. ডুরে বা চেক কাপড় এমনভাবে কাটতে হবে যেন বিভিন্ন অংশ জোড়া লাগানোর পর সম্পূর্ণ পোশাকটি সুন্দর দেখায়।
৯. ধারালো কাঁচি দিয়ে বড় বড় করে মসৃণভাবে কাটতে হবে।
১০. হাতের ওপর তুলে কাপড় কাটা উচিত নয়। বাঁ হাত দিয়ে প্যাটার্নসহ কাপড় হালকাভাবে চেপে ধরে ডান হাতে কাঁচি ধরে কাটতে হয়।
উল্লিখিত নিয়ম মেনে কাপড় ছাঁটলে পোশাক সুন্দর এবং ফিটিং ভালো হবে। সুতরাং, তিশার মায়ের বক্তব্যটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
22

Related Question

View All
উত্তরঃ

জামদানি কার্পাস তুলা দিয়ে তৈরি এক ধরনের পরিধেয় বস্ত্র।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
31
উত্তরঃ

উপজাতীয় জনগণের পোশাক মূলত তারা নিজ হাতে তৈরি করে ৫. বিধায় তাদের পোশাক তাদের নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে।উপজাতিদের পোশাকের বৈচিত্র্যই এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীকে আলাদা করে তোলে। প্রত্যেক গোষ্ঠীই তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
29
উত্তরঃ

পোশাক তৈরির পূর্বে পরিধানকারীর দেহের মাপ নেওয়া প্রয়োজন। মাপ না নিয়ে পোশাক তৈরি করলে তা অনেক সময় পরিধানকারীর জন্য উপযুক্ত হয় না। পরিধানকারীকে দেখতেও ভালো লাগে না।
আনিকা তার ছোট বোনের সোলোয়ার কামিজ তৈরির জন্য কাপড় কিনে। সালোয়ার কামিজ তৈরির জন্য তাকে দেহের নিম্নলিখিত অংশের মাপ নিতে হবে।

১. ঝুল- জামীর লম্বা মাপ।
২ছাতি বা বুক- বুকের ঘেরের মাপ।
৩. কোমর- কোমরের সম্পূর্ণ ঘের।
৪. কাঁধ বা পুট- মেরুদণ্ডের সবচেয়ে উঁচু হাড় থেকে কাঁধের ওপরের উঁচু হাড় পর্যন্ত।
৫ফুল হাতা-পুটের মাপের সাথে হাতের কব্জি পর্যন্ত মাপ।
৬. গলা- গলার ঘেরের মাপ।

৭. হিপ- হিপের উঁচু মাংসল অংশের মাপ।
৮. সেন্ত- কাঁধের ওপরের মেরুদণ্ডের হাড় থেকে কোমর পর্যন্ত মাপ।
৯. মুহুরী বা বাহু-বাহু বা হাতের কব্জির ঘেরকে মুহুরী বা বায়ু বলে।
১০. সেকম- দুই পায়ের সংযোগস্থলের কেন্দ্র থেকে পায়ের গোড়ালির নিচ পর্যন্ত মাপ।
১১. হাঁটু- হাঁটুর ঘেরের মাপ।
১২. উবু- উত্তর ঘেরের মাপ।
১৩. মৌরি- পায়জামার পায়ের পাতার ওপরের ঘেরের মাপ।
যেহেতু আনিকা দেলোয়ার কামিজ তৈরি করবে তাই তাকে দেহের উপরিউক্ত অংশের মাপগুলো নিতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
28
উত্তরঃ

আনিকা মনে করে সেলাইয়ের ক্ষেত্রে সেলাই মেশিনের যত্ন ও রক্ষণাবেক্ষণ খুবই জরুরি।

 তার ধারণাটি যৌক্তিক বলে আমি মনে করি। সেলাই মেশিনের মাধ্যমেই পোশাক সেলাই করা হয়। কারো কাছে প্রশিক্ষণজনিত দক্ষতা থাকলেও মেশিনের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাই এর যত্ন নেওয়া জরুরি।
সেলাই মেশিনের রক্ষণাবেক্ষণ দুইভাবে করা হয়। প্রিভেনটিভ ও ব্রেকডাউন মেইনটেনেন্স। প্রিভেনটিভ মেইনটেনেন্স হলো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। কাজ করার পূর্বে মেশিনকে সচল ও ভালো অবস্থায় রাখার জন্য এ ধরনের রক্ষণাবেক্ষণ করা জরুরি। মেশিনের সকল যন্ত্রাংশ সচল রাখার জন্য এ মেইনটেনেন্স করতে হয়। কাজ করার পর কোনো কারণে মেশিনের কোনো যন্ত্রাংশ ভেঙ্গে গেলে কিংবা কোনো কারণে মেশিন নষ্ট হলে ব্রেকডাউন মেইনটেনেন্স করা হয়। এ লক্ষ্যে প্রতিদিন মেশিন পরিষ্কার করা, কাজ শেষে মেশিন মুছে রাখা, কভার দিয়ে ঢেকে রাখা, নিয়মিত তেল দেওয়া, আলো-বাতাসপূর্ণ জায়গায় মেশিন রাখা উচিত। ভালো সেলাই পেতে হলে সেলাই মেশিনের যত্ন নিতে হবে। কারণ যেকোনো যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ ও যত্নের ওপরই ভালো থাকে। মেশিনের যত্ন নিলে এর স্থায়িত্ব বাড়ে ও গুণগত মানসম্পন্ন সেলাই পাওয়া যায়। উৎপাদনও বৃদ্ধি হয়। সেলাই মেশিনও এর ব্যতিক্রম নয়। তাই বলা যায়, আনিকা ধারণাটি অত্যন্ত যৌক্তিক।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
23
উত্তরঃ

কাপড়ের টানা বা লম্বা সুতা এবং পড়েন বা আড়াআড়ি সুতাই গ্রেন লাইন l

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
32
উত্তরঃ

ড্রাফটিং এর একটি পদ্ধতি হচ্ছে প্যাটার্ন ড্রাফটিং।
পোশাক তৈরি করার পূর্বে দেহের বিভিন্ন অংশের মাপ নিয়ে বাদামি রঙের অথবা যেকোনো শক্ত কাগজে যে নকশা অঙ্কন করা হয় তাকে ২২ প্যাটার্ন ড্রাফটিং বলা হয়। মূল নকশার সাথে পছন্দমতো ডিজাইন প্রয়োজনানুসারে রদবদল করে চূড়ান্ত নমুনা প্রস্তুত করাকে প্যাটার্ন ড্রাফটিং বলে। প্যাটার্ন ড্রাফটিং করার সময় সেলাই ও বোতাম ঘরের জন্য যে বাড়তি কাপড়ের প্রয়োজন হয় তা কাগজের উপর বাড়তি রেখেই কাটতে হয়। সুতরাং বলা যায়, মূল নকশার পরিবর্তিত রূপই হলো প্যাটার্ন ড্রাফটিং।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
24
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews