তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?

(ভাবসম্প্রসারণ করুন)

Updated: 10 months ago
উত্তরঃ

তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?

মূলভাব: ব্যক্তির সঙ্গে ব্যক্তির ভেদ চিরকালের। উত্তম চরিত্রের অনুকরণে কেউ উত্তম ব্যক্তি হিসেবে পরিণত হতে পারে। তাই বলে অধমের চরিত্র কারো কাছে অনুপ্রেরণার আদর্শ হতে পারে না।

সম্প্রসারিত ভাব: সৃষ্টির সেরা জীব মানুষ। বুদ্ধিবৃত্তি মানুষের সহজাত বৈশিষ্ট্য হলেও চারিত্রিক-বৈশিষ্ট্য ও মানসিকতার বিচারে সব মানুষ এক নয়। মানুষের মধ্যে ভালো ও মন্দ দুই-ই আছে। এর মধ্যে উত্তম স্বভাবের মানুষই সমাজের আদর্শ। মন্দ স্বভাবের মানুষ অধম শ্রেণির। সমাজের মঙ্গল সাধনের চিন্তা কখনো এদের মনে স্থান পায় না। অন্যের অনিষ্ট করতেও এরা কুষ্ঠিত হয় না। অন্যদিকে, উত্তম স্বভাবের মানুষেরা, হন সৎ, নির্লোভ ও পরোপকারী। সামাজিক কল্যাণ সাধনের পাশাপাশি ব্যক্তিমানুষের কল্যাণের জন্য তাঁরা নিজেকে নিয়োজিত করেন। একজন উত্তম স্বভাবের ব্যক্তি চিন্তা ও কর্মে সবসময় ন্যায় ও সততাকে লালন করেন। অধম তথা নিকৃষ্ট শ্রেণির মানুষ কর্তৃক প্রভাবিত না হওয়ার জন্য সবার সচেতন হওয়া উচিত। কেউ কেউ মানুষের অকল্যাণ ও অনিষ্ট করে তৃপ্ত হতে পারে কিন্তু তাদের ওই মন্দ স্বভাবকে ধারণ ও লালন করাটা বুদ্ধিমানের পরিচয় নয়। নিজেকে সৎ ও পরোপকারী হিসেবে গড়ে তোলার মধ্যেই ব্যক্তির কল্যাণ নিহিত।

মন্তব্য: সমাজে চলতে হলে ভালো ও মন্দ সব ধরনের মানুষের সাথেই পরিচয় হবে। কিন্তু কেবল সৎ ও আদর্শবান লোককেই অনুসরণ করা যুক্তিযুক্ত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews