উদ্দীপকের আলোকে শামীম একজন সফল উদ্যোক্তা বলে আমি মনে করি।
উদ্যোক্তাসুলভ গুণাবলি একজন ব্যক্তিকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে। এক্ষেত্রে উদ্যোক্তার ইচ্ছাশক্তি, অধ্যবসায়, কঠোর পরিশ্রম, বিচার-বিশ্লেষণ ক্ষমতা প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্যোক্তা সফল হওয়ার জন্য তার গুণাবলি কর্মক্ষেত্রে প্রয়োগ করেন।
উদ্দীপকে শামীম নিজ এলাকায় একটি বইয়ের লাইব্রেরি দেন। আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তার লাইব্রেরি থেকে বইপত্র কেনে। অল্পদিনের মধ্যেই তার ব্যবসায়টি জমজমাট হয়ে ওঠে। শামীম উদ্যোক্তা হিসেবে উদ্যমের সাথে কাজ করেছেন। বইয়ের লাইব্রেরি স্থাপনে তিনি বিচার-বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন। তার অধ্যবসায় এবং সৃজনশীলতার ফলে বই বিক্রির পরিমাণ বেড়েছে। যথাযথ নেতৃত্বদানের ফলে শামীম বর্তমানে বই বিক্রির ক্ষেত্রে লাভজনক অবস্থানে আছেন। তাই আমার মতে শামীম একজন সফল উদ্যোক্তা।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
