হ্যাঁ, আমি মনে করি কাস্টমাইজেশনের যথাযথ অনুসরণই 'রেইন কোট' বিক্রয়ে সফলতার মূল কারণ।
বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলে তাকে কাস্টমাইজেশন বলে। এক্ষেত্রে পণ্যের উৎপাদন তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ককরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। তাই বলা যায়, কাস্টমাইজেশন ক্রেতার স্বতন্ত্র চাহিদা পূরণ করে।
উদ্দীপকের দিনা কোম্পানি সোয়েটার তৈরির সময় উৎপাদন পরিকল্পনা অনুসরণ করেনি। অপরদিকে কোম্পানিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের চাহিদা মোতাবেক বিশেষ ডিজাইন এর রেইন কোট তৈরি করে বাজারে সরবরাহ করে। বছর শেষে দেখা যায়, কোম্পানিটি সোয়েটারে লোকসান দিলেও রেইন কোট বিক্রিতে প্রচুর মুনাফা করে। আর এর পেছনে রয়েছে কাস্টমাইজেশন। কোম্পানিটি রেইন কোট তৈরির সময় অন্যান্য বিষয় চিন্তা না করে ক্রেতাদের প্রয়োজন ও চাহিদার কথা বিবেচনা করেছে। অর্থাৎ ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে।
সুতরাং বলা যায়, ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণ তথা কাস্টমাইজেশনের যথাযথ অনুসরণ করায় রেইন কোট বিক্রয়ে দিনা কোম্পানি সফলতা পেয়েছে।
Related Question
View Allমানুষের অভাব পূরণের ক্ষমতা আছে অথচ দেখা যায় না বা স্পর্শ করা যায় না তাকে সেবা বলে।
খচূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণকার্যকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা সম্পূর্ণই ক্রেতাকেন্দ্রিক। আর তাই ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্য উৎপাদন করাই উৎপাদন ব্যবস্থাপনার মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে পণ্যের ডিজাইন প্রণয়ন, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ হিসেবে গণ্য হয়। তাই বলা যায়, বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা হলো ক্রেতাকেন্দ্রিক।
উদ্দীপকের ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।
যা দেখা যায় না, স্পর্শ করা যায় না অথচ মানুষের প্রয়োজন ও অভাব মেটানোর ক্ষমতা রাখে তাকে সেবা বলে। সেবা উৎপাদিত হওয়ার সাথে সাথেই ভোগ ও ব্যবহার করা হয়ে যায়। তাই সেবাকে সেবা প্রদানকারী ব্যক্তি অথবা যন্ত্রপাতি থেকে পৃথক করা যায় না।
উদ্দীপকে রাজশাহীর 'হোটেল পদ্মার' সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণপিপাসুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী ■ এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো - খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুব্যবস্থা করে। শিক্ষার্থিগণ তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। হোটেল পদ্মার এসব কার্যক্রম সেবা খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।
শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে এ বক্তব্যের সাথে আমি একমত।
ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাকে কাস্টমাইজেশন বলে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কাস্টমাইজেশনের ধারণা প্রয়োগ করে ব্যবসায় ক্ষেত্রে সফলতা অর্জন করছে এবং একই সাথে দীর্ঘমেয়াদে ক্রেতার আনুগত্য ধরে রাখতে সক্ষম হচ্ছে।
উদ্দীপকে রাজশাহীর 'হোটেল পদ্মার' সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণপিপাসুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুবিধা প্রদান করে। শিক্ষার্থিগণ তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। ফলে এ হোটেলের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়ে।
কাস্টমাইজেশনের মাধ্যমে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে পণ্য ও সেবা উৎপাদন এবং বিপণন করা হয়। এতে করে প্রতিষ্ঠানের প্রতি ক্রেতার আনুগত্য বৃদ্ধি পায়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই কাস্টমাইজেশন পদ্ধতি ব্যবহার করে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ছে। তাই শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে এই বক্তব্যের সাথে আমি একমত।
চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণকার্যকে উৎপাদন ব্যবস্থাপনা বলে।
মানুষের অভাব পূরণে সক্ষম ঐসকল বস্তুগত পণ্যসামগ্রী যেগুলো দেখা যায় ও স্পর্শ করা যায় সেগুলোকে পণ্য বলে।
পণ্য স্পর্শযোগ্য এবং এর আকার-আকৃতি, ওজন এবং স্বাদ ও গন্ধ আছে। এটি মানুষের প্রয়োজন মেটায় ও অভাব পূরণ করে। পণ্যকে একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর করা যায় এবং একে ধরা যায়।
যেমন- গাড়ি, টিভি, ফ্রিজ ইত্যাদি। যার বস্তুগত কোনো অবয়ব নেই অথবা ওজন, আকার-আকৃতি নেই তাকে পণ্য বলা যাবে না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!