তুহিন সাহেবের পেটে প্রায়ই বিভিন্ন সমস্যা হয়। ডাক্তারের
কাছে গেলে তিনি কিছু পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার রিপোর্টে দেখা গেল, তার পাকস্থলীতে pH ১.৬ এবং ধমনির রক্তে pH ৭.৫। রিপোর্ট নিয়ে বাসায় ফেরার সময় সে তার দুই মাসের বাচ্চার জন্য একটি লোশন কিনতে চাইলো, যার pH ৫.৫। কিন্তু দোকানি তাকে বাচ্চার জন্য অন্যটি নিতে বললেন।

Updated: 11 months ago
উত্তরঃ

অ্যামোনিয়াম সালফেটের সংকেত হলো-(NH4)2SO4 |

উত্তরঃ

সাধারণত জৈব এসিডসমূহ দুর্বল এসিড। যেমন- এসিটিক এসিড (CH3COOH), সাইট্রিক এসিড, অক্সালিক এসিড (HOOC-COOH) প্রভৃতি দুর্বল এসিড। এসিটিক এসিডকে ভিনেগার বলা হয়। এরা জলীয় দ্রবণে পুরোপুরি আয়নিত হয় না। ভিনেগারও পানিতে আংশিক বিয়োজিত হয় বলে একে দুর্বল এসিড বলা হয়।

উত্তরঃ

তুহিন সাহেব তার দুই মাসের বাচ্চার জন্য যে লোশনটি কিনতে চেয়েছিল তার গায়ে pH মান লেখা ছিল ৫.৫। তাই দোকানী বাচ্চার জন্য এ লোশনটির পরিবর্তে অন্য লোশন নিতে বললেন। কেননা বয়স্কদের ত্বক সাধারণত এসিডিক হয় এবং এর pH ৪-৬ এর মধ্যে থাকে। তবে নবজন্ম নেওয়া শিশুদের ত্বকের pH ৭-এর কাছাকাছি থাকে। তাই বড়দের জন্য যেসব প্রসাধনী ব্যবহৃত হয়, তা শিশুদের জন্য প্রযোজ্য নয়। এতে শিশুদের ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই দোকানী তুহিন সাহেবকে ৫.৫ pH মাত্রার লোশনটি তার বাচ্চার জন্য নিতে নিষেধ করলেন।

উত্তরঃ

এসিড ও ক্ষারের মাত্রা সম্পর্কে pH মান থেকে সুস্পষ্ট ধারণা | পাওয়া যায়।
কোনো দ্রবণের pH = ৭ হলে, তা নিরপেক্ষ জলীয় দ্রবণ হবে। কোনো দ্রবণের pH < ৭ হলে, তা অম্লীয় দ্রবণ হবে। কোনো দ্রবণের pH > ৭হলে, তা ক্ষারীয় দ্রবণ হবে।
ডাক্তারি পরীক্ষার রিপোর্ট অনুসারে, তুহিন সাহেবের পাকস্থলীতে pH এর মান ১.৬। আমরা জানি, পাকস্থলীতে খাদ্য হজমের জন্য দরকারী

pH হলো ২। এই মান ০.৫ এর মতো হেরফের হলে তা বদহজম সৃষ্টি করে। তাই বলা যায়, তুহিন সাহেবের পাকস্থলীতে এসিড ও ক্ষারের মাত্রা যথাযথ নেই।
অপরদিকে, তুহিন সাহেবের ধমনীর রক্তে pH মান পাওয়া গেলো ৭.৫, যা আদর্শ মান (৭.৪)-এর কাছাকাছি। তাই বলা যায়, তুহিন সাহেবের ধমনীর রক্তে এসিড ও ক্ষারের মাত্রা যথাযথ আছে

251

অষ্টম শ্রেণিতে তোমরা অম্ল, ক্ষার ও লবণ কী ধরনের রাসায়নিক পদার্থ তার একটা প্রাথমিক ধারণা পেরেছ। এই অধ্যায়ে আমরা অম্ল বা এসিড, ক্ষার ও লবণ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এগুলো কীভাবে আমাদের দৈনন্দিন কিংবা কর্মজীবনে ব্যবহার হয়, সেটার একটা ধারণা দেওয়া হবে। অম্ল ও ক্ষারের পরিমাপের জন্য pH বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই অধ্যায় শেষে আমরা সেটি সম্পর্কেও ধারণা পেয়ে যাব।

 

এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • শক্তিশালী ও দুর্বল এসিডের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে এসিডের ব্যবহার এবং সাবধানতা ব্যাখ্যা করতে পারব।
  • এসিড অপব্যবহারের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করতে পারব (লিটমাস, পূর্বের শ্রেণিতে তৈরিকৃত ফুল, সবজির নির্যাসের সাহায্যে)।
  • পাকস্থলীতে এসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন ব্যাখ্যা করতে পারব।
  • পদার্থের pH এর মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে ক্ষারের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের সাবধানতা ব্যাখ্যা করতে পারব ।
  • প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  লবণের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে লবণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • পরীক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রকার লবণ তৈরি করতে পারব। (ধাতু + এসিড, ধাতুর অক্সাইড+এসিড)
  •  আমাদের প্রাত্যহিক জীবনে অম্ল, ক্ষার ও লবণের অবদানকে প্রশংসা করব।

Related Question

View All
উত্তরঃ

ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কারণ এটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না।

ভিনেগার মূলত অ্যাসেটিক অ্যাসিডের (\(\text{CH}_3\text{COOH}\)) একটি জলীয় দ্রবণ। যখন অ্যাসেটিক অ্যাসিড জলে দ্রবীভূত হয়, তখন এটি আংশিকভাবে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন (\(\text{H}^+\)) এবং অ্যাসিটেট আয়ন (\(\text{CH}_3\text{COO}^-\)) উৎপন্ন করে। যেহেতু এটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না এবং তুলনামূলকভাবে কম \(\text{H}^+\) আয়ন তৈরি করে, তাই এটিকে দুর্বল অ্যাসিড হিসেবে গণ্য করা হয়।

Satt AI
Satt AI
5 days ago
2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews