ব্যাংক বলতে সাধারণত বাণিজ্যিক ব্যাংককে বোঝানো হয়।
আমানতকারীর অর্থ চাহিবামাত্র ফেরতদানে বাধ্য থাকায় বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ দেয়।
বাণিজ্যিক ব্যাংক ঋণের ব্যবসায়ী। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ব্যাংকটি নিজ ব্যবসায়ের মূলধন গঠন করে। তবে ব্যাংক গ্রাহকের এই আমানত চাহিবামাত্র গ্রাহককে ফেরত দিতে বাধ্য থাকে। তাই ও বাণিজ্যিক ব্যাংক সাধারণত দীর্ঘমেয়াদে ঋণ দেয় না।
জনাব জাহিদকে নিকটবর্তী সোনালী ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু ও বিনিময় বিল বাট্টাকরণের সুবিধা দিয়ে সাহায্য করে।
আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নিশ্চয়তাপত্রকে প্রত্যয়পত্র বলে। ব্যাংক এরূপ নিশ্চয়তার মাধ্যমে আমদানিকারকের মূল্য পরিশোধের দায়িত্ব নেয়। অন্যদিকে, মেয়াদপূর্তির আগে জমাকৃত বিল ব্যাংক কর্তৃক গ্রাহককে অর্থায়ন করা হলে তাকে বিনিময় বিল বাট্টাকরণ বলে।
উদ্দীপকে তৈরি পোশাক ব্যবসায়ী জনাব জাহিদ বিদেশ থেকে সেলাই মেশিন আমদানি করে। এজন্য তাকে প্রত্যয়পত্র খুলতে হয়। এক্ষেত্রে নিকটবর্তী সোনালী ব্যাংক তাকে সাহায্য করে। কারণ বাণিজ্যিক ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক আমদানিকারকের জন্য প্রত্যয়পত্র খুলে আমদানি বাণিজ্যে সাহায্য করে। একই সাথে জনাব জাহিদকে বিনিময় বিল ভাঙ্গাতে হয়। এজন্য উক্ত ব্যাংক বিনিময় বিল বাট্টা করে গ্রাহককে অগ্রিম অর্থ দেওয়ার মাধ্যমে চলতি মূলধনের চাহিদা পূরণ করে। তাই বলা যায়, উদ্দীপকের সোনালী ব্যাংক জনাব জাহিদকে প্রত্যয়পত্র ইস্যু ও বিনিময় বিল বাট্টাকরণের সুযোগ দিয়ে বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে।
উদ্দীপকে উল্লিখিত বাণিজ্যিক ব্যাংক দেশের শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে।
বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ, ঋণদান, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, গ্রাহকের প্রতিনিধিত্ব, প্রত্যয়পত্র ইস্যু, বিনিময় বিল বাট্টাকরণের মতো বিভিন্ন রকম কাজ করে। এসব কাজের মাধ্যমে এ প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করে। এর পাশাপাশি মুনাফাও অর্জন করে। উদীপকে তৈরি পোশাক ব্যবসায়ী জনাব জাহিদকে বিদেশ থেকে সেলাই মেশিন আমদানি করতে হয়। এ কাজে বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে তাকে সহযোগিতা করে। একই সাথে চলতি মূলধনের চাহিদা পূরণে এ ব্যাংক জনাব জাহিদের বিনিময় বিল বাট্টা করে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে নেয়। উক্ত আমানত থেকে ব্যাংক তহবিল গঠন করে ঋণ দেয়। এই ঋণ পেয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কাজে গতি পায়। এছাড়াও এই ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, বিনিময় বিল, পে-অর্ডার ইত্যাদির প্রচলন করে। ফলে নগদ টাকা বহনজনিত ঝুঁকি এড়ানো যায়। এভাবেই বাণিজ্যিক ব্যাংক তার কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখে।
Related Question
View Allবাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে
ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন সরাসরি নগদ অর্থ না দিয়ে তার হিসাবের জমা বা ক্রেডিট করে। ফলে তা পুনরায় ব্যাংকে আমানত হিসেবে জমা হয়। এরপর ঋণগ্রহীতা চেকের মাধ্যমে আমানত হিসাব থেকে উও্লন করে । এভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণের আমানত সৃষ্টি করে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
