তোমার এলাকার অশিক্ষিত মানুষের পড়ালেখার জন্য নৈশবিদ্যালয় স্থাপন প্রসঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র লেখো।

Updated: 11 months ago
উত্তরঃ

১০ আগস্ট ২০২৫

চেয়ারম্যান

মাঝগাঁও ইউনিয়ন

বড়াইগ্রাম

নাটোর

বিষয়: হারোয়া গ্রামে নৈশবিদ্যালয় স্থাপনের জন্য আবেদন।

মহোদয়

মাঝগাঁও ইউনিয়নের অন্তর্গত হারোয়া গ্রামের প্রায় ৪০ শতাংশ মানুষ শ্রমজীবী। এদের অধিকাংশই নিরক্ষর। নিরক্ষরতার কারণে তারা গ্রামের উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নিতে পারছে না। অন্যদিকে অসৎ, সুযোগসন্ধানী ফড়িয়া ব্যবসায়ী ও আদম ব্যাপারীদের হাতে অনেকেই নানাভাবে প্রতারিত হচ্ছে। অনেক মজুর, মিস্ত্রি বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেলেও নিরক্ষরতা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসব শ্রমজীবী মানুষের মধ্যে লেখাপড়া শেখার প্রবল আগ্রহ রয়েছে। কিন্তু দিনের বেলায় জীবিকার তাগিদে কাজ করতে হয় বলে সেসময় স্কুলে পড়ার সুযোগ তাদের নেই।

এ অবস্থায় গ্রামে একটি নৈশবিদ্যালয় স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। এখানে নৈশবিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে স্থানীয় শিক্ষিত ব্যক্তিরা স্বেচ্ছায় পাঠ দান করতে উৎসাহী হবে। এ প্রেক্ষাপটে হারোয়া গ্রামে একটি নৈশবিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করার জন্য আপনাকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।

নিবেদক
হারোয়া গ্রামের জনগণের পক্ষে
মেসবাউল হক

126
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews