যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মনীতি লেখা থাকে তাকে সমবায় সমিতির উপবিধি বলে।
সমবায়ে সদস্যদের সমভোটাধিকার সাম্যের নীতির সমার্থক।
সাম্য বলতে সংঘবদ্ধ সকলের পারস্পরিক অধিকারে সমতা প্রতিষ্ঠাকে বুঝায়। সমবায়ের সদস্যরা সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিকভাবে যে যেমনই হোক না কেন সবাই এখানে সমান মর্যাদা ভোগ করে। সমবায়ে যার যে পরিমাণ মূলধনই থাক না কেন সবাই এক ভোটের অধিকারী। যা সাম্যের আদর্শে অনুপ্রাণিত।
উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি হলো বহুমুখী সমবায় সমিতি।
একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য কোনো সমবায় সমিতি গঠিত হলে তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। অন্যান্য সমিতি ক্ষেত্রে উদ্দেশ্য সীমিত হলেও এক্ষেত্রে অনেক ধরনের উদ্দেশ্যার্জনের চেষ্টা করা হয়। কোনো সমবায় সমিতি উৎপাদন, ক্রয়-বিক্রয়, ঋণদান ইত্যাদি বিভিন্নমুখী উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হতে পারে। একে বহু উদ্দেশ্যক সমবায় সমিতিও বলা হয়।
উদ্দীপকে দেখা যায়, এলাকার ১০০ জন কৃষক পণ্য উৎপাদন, ক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে 'সততা' নামের একটি সমবায় সমিতি গঠন করে। যেহেতু সততা সমবায়ের সদস্য বহুমুখী উদ্দেশ্য সাধনের জন্য উক্ত সমবায় সমিতি গঠন করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি হলো বহুমুখী সমবায় সমিতি।
'সততা' সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্ত মুনাফার পরিমাণ হলো (১০,০০,০০০ – (১০,০০,০০০ × ১৮%) + ১০০) = ৮,২০০ টাকা। সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলের চাঁদাসহ ন্যূনতম ১৮% সংরক্ষণের পর মুনাফার অবশিষ্ট অংশ সদস্যদের মধ্যে বণ্টন করা যাবে।
উদ্দীপকে দেখা যায়, সততা সমবায়ের ২০১৫ সালের অর্জিত মুনাফার - পরিমাণ ১০,০০,০০০ টাকা। সমবায় আইন অনুযায়ী উক্ত মুনাফার ১৫% সঞ্চিতি তহবিল ও ৩% সমবায় উন্নয়ন তহবিল অর্থাৎ সর্বমোট ১৮% তহবিলে জমা রেখে অবশিষ্ট টাকা সদস্যদের মধ্যে বণ্টন করা যাবে। উল্লেখ্য যে, সততা সমবায় সমিতির সদস্য সংখ্যা হলো ১০০ জন।
সততা সমিতির প্রত্যেক সদস্যদের প্রাপ্ত মুনাফার পরিমাণ:
= (২০১৫ সালের অর্জিত মুনাফা – ২০১৫ সালের অর্জিত মুনাফার ১৮%) ÷ সমিতির মোট সদস্য
= ১০,০০,০০০ – (১০,০০,০০০ × ১৮%) ÷ ১০০
= (১০,০০,০০০ – ১,৮০,০০০) ÷ ১০০
= ৮,২০,০০০ ÷ ১০০
= ৮,২০০ টাকা।
সুতরাং সততা সমিতির প্রত্যেক সদস্যদের প্রাপ্ত মুনাফার পরিমাণ ৮,২০০ টাকা।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!