হাসপাতাল রোড, খুলনা
জানুয়ারি ২৬, ২০২৫
প্রিয় নিতু
ভালোবাসা নিস। কিছুদিন আগেই তোর চিঠি পেয়েছি। লিখব লিখব করে এতদিন লেখা হয়নি। কারণ গত সাত দিন আমাদের স্কুলের বিজ্ঞান মেলা নিয়ে ব্যস্ত ছিলাম। আজ তোকে সে মেলা সম্পর্কে লিখছি। বিজ্ঞান মেলার জন্য স্কুলের সবগুলো ভবন, মাঠ নানারকম সাজে সাজানো হয়েছিল। স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষে বিজ্ঞান প্যাকেজ প্রদর্শনী এবং মিলনায়তনে হয়েছে আলোচনা, বিতর্ক এবং উপস্থিত বক্তৃতা। তুই যদি দেখতিস তোরও খুব ভালো লাগত। আমরা দুজনে মিলে অনুষ্ঠান উপভোগ কৈরতে পারতাম। মেলায় আমি কৃত্রিম উপায়ে জমিতে সেচ দেওয়া বিষয়ক একটি প্রজেক্টের প্রদর্শনী করেছিলাম। দর্শনার্থীরা খুব প্রশংসা করেছে। মেলার শেষ দিনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমাদের শহরের স্থানীয় এমপি সাহেব অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন। আমি বিতর্ক ও প্রজেক্টে পুরস্কার পেয়েছি। আগামী মেলায় তোকে আসতে হবে। আমরা দুজনে মিলে মেলা উপভোগ করব।
আজ আর নয়। তোর পত্রের প্রত্যাশায় রইলাম।
ইতি
তোর বন্ধু
বীণা
[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

