তোমার বিদ্যালয়ের বিগত স্বাধীনতা দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো।

Updated: 6 months ago
উত্তরঃ

আতাইকুলা, পাবনা

মার্চ ২৯, ২০২৫

প্রিয় তামিম

প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। সম্প্রতি আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উৎসবের বর্ণনা দিয়ে তোমাকে আজ লিখছি।

২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। কয়েকদিন আগেই দেশজুড়ে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে দিবসটি পালিত হলো। আমাদের স্কুলে উৎসবমুখর পরিবেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। সেদিন খুব ভোরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে আমরা স্কুলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। আমরা শ্রদ্ধা নিবেদন করেছি স্বাধীনতা যুদ্ধে নিহত অগণিত শহিদের উদ্দেশে। সকালের এ কর্মসূচির পরে দুপুরের আগে ও পরে ছিল আলোচনা সভা। আলোচকরা স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে প্রাণবন্ত আলোচনা করেন। বিকেলে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণি অনুষ্ঠান। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আজ এখানেই শেষ করছি। তোমার আব্বা ও আম্মাকে আমার সালাম দিও।

ইতি

তোমার বন্ধু

কুশল

[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]

473

১) পরীক্ষার ফলাফলের সংবাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র লেখ।

ঢাকা
জানুয়ারি ১৫, ২০১৮
শ্রদ্ধেয় বাবা,
সালাম নিন। আশা করি ভালো আছেন। গতকাল আপনার চিঠি পেলাম। আপনার আসতে দেরি হবে জেনে মনটা বেশ খারাপ হলো।
আজ আমার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আমার ফল জেনে আশা করি আপনি খুশি হবেন।
এবারও আমি আমার জায়গাটি ধরে রাখতে পেরেছি। আমি A+ পেয়েছি। দোয়া করবেন, আমি যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারি।
আপনাকে অনেক দিন দেখিনি। আপনাকে খুব দেখতে ইচ্ছে করে। ছুটি নিয়ে এক দিনের জন্য হলেও আমাদের সঙ্গে দেখা করে যান। আমরা আপনার আগমনের অপেক্ষায় রইলাম।
বাড়ির সবাই ভালো আছেন। আপনি শরীরের প্রতি যত্ন নেবেন। ভালো থাকবেন।

ইতি
আপনার স্নেহের
অর্ক।

২। তোমার বোনের বিয়ে উপলক্ষে বন্ধুর কাছে আমন্ত্রণপত্র লেখ।
রাজশাহী
ডিসম্বের ১৫, ২০১৭
প্রিয় অরিক,
আমার ভালোবাসা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছ। শুনে খুশি হবে, আগামী ১লা ফেব্রুয়ারি, ২০১৮ আমার বড় বোনের বিয়ে। বিয়েতে অনেক ধুমধাম হবে। তোমার কথা বার বার মনে পড়ছে। তুমি এলে খুব মজা হবে।
বাবা- মাসহ বাড়ির সবাই তোমাকে ভীষণভাবে মনে করেন। বিয়ের অন্তত এক সপ্তাহ আগে তুমি আমাদের বাড়ি চলে আসবে। তুমি না এলে বিয়ের মজাই পাওয়া যাবে না। শুধু তমি নও, তোমাদের বাড়ির সবাইকে নিয়ে চলে আসবে। মনে থাকে যেন।
বড়দের আমার সালাম দিও, ছোটদের দিও আদর।

ভালো থেকো।

ইতি
তোমার বন্ধু
শুভ।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews