ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়?

Updated: 2 months ago
উত্তরঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে । নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে ৩০০টি আসনে ভোটগ্রহণ হবার কথা থাকলেও জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয় । একই সাথে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছে ।

50

বাংলাদেশে ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২ বার অনুষ্ঠিত হয় প্রশাসনিক গণভোট এবং ১ বার অনুষ্ঠিত হয় সাংবিধানিক গণভোট।

প্রথম গণভোট

  • প্রশাসনিক গণভোট হয় ১৯৭৭ সালে।
  • প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কার্যের বৈধতা দান।
  • ফলাফল ৯৮.৮০% 'হ্যাঁ' ভোট।

দ্বিতীয় গণভোট

  • প্রশাসনিক গণভোট ১৯৮৫ সালে ।
  • হুসেইন মুহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ-না ভোট।
  • ফলাফল ৯৪.১৪% হ্যাঁ ভোট।

তৃতীয় গণভোট

  • সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে।
  • সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব।
  • ফলাফল ৮৪.৩৮% হ্যাঁ ভোট।

বাংলাদেশের প্রথম নির্বাচন

  • প্রথম জাতীয় সংসদ নির্বাচন- ৭ মার্চ, ১৯৭৩ সালে।
  • প্রথম রাষ্ট্রপতি নির্বাচন- ৩ জুন, ১৯৭৮ সালে ।
  • প্রথম গণভোট- ৩০ মে, ১৯৭৭ সালে ।
  • প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন- ১৯৯১ সালে।
  • প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন- ১৯৯৪ সালে।
  • প্রথম উপজেলা নির্বাচন- ১৯৮৫ সালে।
  • প্রথম পৌরসভা নির্বাচন- ১৯৭৩ সালে।
  • প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন- ১৯৭৩ সালে।

জেনে নিই

  • প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ৭ মার্চ, ১৯৭৩ সালে
  • প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মোট আসন ছিল- ৩১৫ টি।
  • তত্ত্বাবাধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয়- ১৯৯১ সালে ।
  • প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন- বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ।
  • তত্ত্ববধায়ক সরকারের অধীনে মোট নির্বাচন অনুষ্ঠিত হয়- ৪টি (১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮) সালে।
  • সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয়- ১৯৯৬ সালে।
  • প্রথম সাংবিধানিক প্রধান উপদেষ্টা ছিলেন- বিচারপতি হাবিবুর রহমান।
  • তত্ত্বাবধায়ক সরকারকে নিয়োগ দান করেন- রাষ্ট্রপতি।
  • তত্ত্বাবধায়ক সরকার তার কাজের জন্য দায়ী- রাষ্ট্রপতির কাছে।
  • তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল ছিল ৯০ দিন বা তিন মাস।
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়- পঞ্চদশ সংশোধনীতে (২০১৫)।

Related Question

View All
উত্তরঃ

প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩ সালে। এই নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে।

PRONAY TIRKI
PRONAY TIRKI
2 years ago
224
উত্তরঃ সার্বজনিন ভোটাধিকার হলো এমন একটি ব্যবস্থা যেখানে একটি দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোট দেওয়ার অধিকার থাকে, তাদের লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ, সম্পদ, শিক্ষা বা সামাজিক মর্যাদা নির্বিশেষে।
সার্বজনিন ভোটাধিকার গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ। এর মাধ্যমে প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের সরাসরি বা পরোক্ষভাবে সরকার গঠনে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়। এর মূলনীতিগুলো হলো:
        
  • প্রাপ্তবয়স্কতা: একটি নির্দিষ্ট বয়সসীমা (যেমন ১৮ বছর) অতিক্রমকারী সকল নাগরিক ভোট দিতে পারবে।
  •     
  • বৈষম্যহীনতা: লিঙ্গ, ধর্ম, জাতি, বর্ণ, আর্থ-সামাজিক অবস্থা ইত্যাদি কোনো কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
  •     
  • এক ব্যক্তি এক ভোট: প্রতিটি ভোটারের একটি মাত্র ভোট থাকবে এবং প্রতিটি ভোটের গুরুত্ব সমান হবে।
ঐতিহাসিকভাবে, বহু দেশেই এই অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। বিশেষ করে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার আদায়ের আন্দোলন বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন এনেছে। বাংলাদেশের সংবিধানেও সার্বজনিন ভোটাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে, যা একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় অপরিহার্য। এটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম।
Satt AI
Satt AI
5 days ago
222
উত্তরঃ

দেশে প্রথম EVM পদ্ধতি ব্যবহার করা হয় ২০০৭ সালে ঢাকার অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদ নির্বাচনে।

Tamanna
Tamanna
2 years ago
533
উত্তরঃ

 ৭ জানুয়ারি, ২০২৪ সালে স্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Umme Kulsom
Umme Kulsom
2 years ago
389
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews