দাখিলা: সরকার বা ভূমির মালিককে নির্দিষ্ট খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধ করার পর যে অফিশিয়াল রশিদ বা প্রমাণপত্র প্রদান করা হয়, তাকে দাখিলা বা খাজনার রশিদ বলা হয়।
Related Question
View Allমৌজা: সিএস জরিপের সময় প্রতিটি থানার অধীন যে ভৌগোলিক এলাকা স্বতন্ত্রভাবে আলাদা পরিচিতি নম্বর দ্বারা পৃথক করা হয়, তা মৌজা নামে পরিচিত। জরিপ এবং ভূমি ব্যবস্থাপনার ইউনিট হলো মৌজা।
সিএস রেকর্ড: ব্রিটিশ শাসনামলে ১৯১০ থেকে ১৯৪০ সালের মধ্যে বেঙ্গল টেন্যান্সি অ্যাক্ট ১৮৮৫-এর অধীনে সমগ্র ভারত উপমহাদেশে প্রথম যে আধুনিক ও বৈজ্ঞানিক ভূমি জরিপ সম্পন্ন হয়, তাকে সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে বলা হয়।
পরিত্যক্ত সম্পত্তি: এমন কোনো সম্পত্তি যার মালিক বাংলাদেশে উপস্থিত নেই, যার খোঁজ পাওয়া যাচ্ছে না অথবা যিনি নিজে বা কোনো প্রতিনিধির মাধ্যমে নিজের সম্পত্তির দখল, তত্ত্বাবধান বা পরিচালনা ছেড়ে দিয়েছেন, তাকে পরিত্যক্ত সম্পত্তি বলা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!