দিনমজুর

(অনুচ্ছেদ রচনা)

Updated: 11 months ago
উত্তরঃ

দিনমজুর

দিনমজুর হলেন সেই ব্যক্তি, যিনি দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে থাকেন। তারা সাধারণত কৃষিকাজ, নির্মাণকাজ এবং রাস্তাঘাট তৈরির মতো শ্রমসাধ্য কাজগুলো করে থাকেন। তাঁদের অনেকেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। কেউ কেউ আবার সারাদিন রোদ, বৃষ্টি কিংবা শীত উপেক্ষা করেও কাজ করে থাকেন। তাঁদের জীবনযাত্রার মান সাধারণত নিম্নমানের হয়। তাঁদের জীবন অত্যন্ত কষ্টকর এবং অনিশ্চয়তায় ভরা। দিনমজুরদের উপার্জন সীমিত এবং তা দিয়ে পরিবারের সব চাহিদা পূরণ করা সম্ভব হয় না। অধিকাংশ দিনমজুর দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। দৈনিক মজুরি দিয়ে তাদের পক্ষে পরিবার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। যার ফলে তাঁদের সন্তানদের মৌলিক চাহিদাগুলো ঠিকমতো পূরণ হয় না। কখনো কখনো তাঁরা যখন কাজ পান না তখন তাঁদের না খেয়ে থাকতে হয়। একটি দেশের অর্থনীতি সচল রাখতে দিনমজুরদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের কঠোর পরিশ্রম আমাদের দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখলেও সমাজে তাঁরা সবসময় উপেক্ষিত থাকেন। তাঁদের জন্য সঠিক মজুরির ব্যবস্থা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং সন্তানদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। পরিশেষে বলা যায়, একজন দিনমজুরের জীবনসংগ্রাম, পরিশ্রম ও অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের অবদান রয়েছে। তাই তাঁদের প্রতি আমাদের সযমর্মিতা ও সম্মান প্রদর্শন করা উচিত। দেশ ও সমাজের প্রগতির জন্য তাঁদের জীবনমান উন্নয়নেও বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

529
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews