'খত' অর্থ ঋণপত্র বা ঋণের দলিল।
লোভী ও অত্যাচারী জমিদারের কাছে ভিটেমাটি হারিয়ে উপেন সন্ন্যাসী বেশে পথে পথে ঘুরে বেড়াতে লাগল।
উপেন একজন দরিদ্র কৃষক। দুই বিঘা মাত্র তার সম্পত্তি। কিন্তু জমিদার তার দুই বিঘা জমি কিনে বাগান বানাতে চাইলে সে রাজি হয় না। এতে সে জমিদারের কোপানলে পড়ে। তাকে মিথ্যা দেনার দায়ে জড়িয়ে ভিটেমাটি ছাড়া করে। এরপর উপেন সন্ন্যাসী বেশে পথে পথে ঘুরতে লাগল।
উদ্দীপকের সিরাজ মিয়ার সঙ্গে 'দুই বিঘা জমি' কবিতার উপেনের বৈসাদৃশ্য রয়েছে।
ধনিকশ্রেণি কর্তৃক অসহায় দরিদ্রদের ওপর জুলুম করা, অত্যাচার চালানো একটি নৈমিত্তিক ঘটনা। কিন্তু এরও ব্যতিক্রম রয়েছে। যারা মানবিক চেতনার অধিকারী তারা দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ান। এর ফলে সাহায্য প্রার্থীরা বা অসহায়রা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা পায়।
উদ্দীপকের সিরাজ মিয়া পুত্রের চিকিৎসা করার জন্য জমি বন্ধক রাখতে আজিম মাস্টারের কাছে গেলে তিনি বিনা শর্তে টাকা ধার দেন। এতে সিরাজ মিয়া কৃতজ্ঞতায় কেঁদে ফেলে। অপরদিকে 'দুই বিঘা জমি' কবিতার উপেন জমিদারের লোভ ও রোসানলে পড়ে শেষ সম্বল ভিটেমাটি হারায়। মিথ্যা দেনার দায়ে শেষ পর্যন্ত সন্ন্যাসী হয়ে পথে বের হয়। সিরাজ মিয়া সহমর্মিতা পেয়েছে। কিন্তু উপেন শোষিত হয়েছে। এ দিক থেকেই সিরাজ মিয়ার সঙ্গে কবিতার উপেনের বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।
"উদ্দীপকের আজিম মাস্টারের মানসিকতা ও 'দুই বিঘা জমি' কবিতার জমিদারের মানসিকতা যদি এক হতো তাহলে উপেনের এমন করুণ পরিণতি হতো না।"- মন্তব্যটি যথার্থ।
ধনি ব্যক্তিরা অনবরত দরিদ্রদের শোষণ করে চলেছে। কিন্তু এর ব্যতিক্রম হলে সমাজ-সংসার কত সুন্দর হয়ে উঠত। স্বার্থচিন্তা বাদ দিয়ে অপরকে সাহায্য করা কিংবা পাশে দাঁড়ানোর চেষ্টা করার মাঝে মানবিকতার পরিচয় ফুটে ওঠে। সবার উচিত স্বার্থচিন্তা ত্যাগ করে সহানুভূতিশীল হওয়া।
উদ্দীপকের মানবিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আজিম মাস্টার দিন মজুর সিরাজ মিয়াকে বিনা শর্তে টাকা ধার দেন ছেলের চিকিৎসা করানোর জন্য। জমি বন্ধকের প্রসঙ্গ উঠলে তিনি তাতে রাজি হন না। এই আজিম মাস্টারের মতো 'দুই বিঘা জমি' কবিতার জমিদারের মানসিকতা হলে উপেনের এমন করুণ পরিণতি হতো না। কেননা জমিদার উপেনের ভিটেমাটি কেড়ে নিয়ে তাকে পথে বের করে দিয়েছে।
'দুই বিঘা জমি' কবিতার উপেন দরিদ্র কৃষক। কিন্তু জমিদার তার ভিটেমাটি মিথ্যা দেনার দায়ে কেড়ে নেয়। এতটুকু সহানুভূতি সে পায় না। অপরদিকে উদ্দীপকের আজিম মাস্টার বিনা শর্তে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এসব দিক বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
Related Question
View Allরবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার পান।
'রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি' বলতে বোঝানো হয়েছে বিত্তবান লোকের প্রচুর সম্পদ থাকার পরও তারা দরিদ্রের শেষ সম্বলটুকু কেড়ে নেয়।
ধনী ব্যক্তিরা কখনো অল্পে তৃপ্ত হয় না। আরও সম্পদের লোভে তারা সবকিছু করতে পারে। 'দুই বিঘা জমি' কবিতা জমিদার উপেনের সাত পুরুষের স্মৃতিবিজড়িত জমির দখল নিতে চায়। কিন্তু উপেন দিতে না চাইলে জমিদার তার নামে মিথ্যা মামলা দিয়ে সে জমি দখল করে নেয়। অর্থাৎ যার অনেক আছে সে আরও চায়। উপর্যুক্ত উদ্ধৃতির মধ্য দিয়ে এ কথাই বোঝানো হয়েছে।
ক' হাউজিং সোসাইটির কার্যক্রমে 'দুই বিঘা জমি' কবিতার বাবু সাহেব চরিত্রের শোষক মানসিকতার দিকটি ফুটে উঠেছে।
আমাদের সমাজে সবলেরা সব সময় দুর্বলের উপর অত্যাচার করে। এটাই যেন সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুর্বলদের শুধু চেয়ে চেয়ে দেখে, এ অত্যাচারের প্রতিবাদ করতে পারে না।
উদ্দীপকে মতিন মিয়ার ছোট্ট একটা চায়ের দোকানের পাশেই গড়ে উঠেছে 'ক' হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট। একদিন সকালে মতিন দেখতে পায়, তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে। উপায়ান্তর না দেখে রাস্তায় রাস্তায় ফ্লাস্কে করে চা বিক্রির মাধ্যমে সে সংসার চালায় আর উদাস দৃষ্টিতে অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়ে বেদনার নিশ্বাস ছাড়ে। 'দুই বিঘা জমি' কবিতায়ও মিথ্যে মামলা দিয়ে জমিদার বাবু উপেনের জমি দখল করে নেয়। ভিটেছাড়া উপেন বাধ্য হয়ে পথে পথে ঘুরে বেড়ায় সাধুর শিষ্য হয়ে। উভয় জায়গায় দরিদ্রের ওপর শোষকের অত্যাচার প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, 'ক' হাউজিং সোসাইটির কার্যক্রমে 'দুই বিঘা জমি' কবিতার বাবু সাহেব চরিত্রের শোষক মানসিকতার দিকটি স্পষ্ট হয়ে উঠেছে।
উদ্দীপকের মতিন 'দুই বিঘা জমির' শোষিত উপেনের সার্থক প্রতিনিধি, কারণ তারা দুজনই শোষিত।
দরিদ্র অসহায় লোকেরা সামান্য কিছু পেলেই খুশি হয়, আর বিত্তশালী ভূস্বামীরা যে সম্পদ আছে তার পরিমাণ আরও বৃদ্ধি করতে চায়। এমনকি গরিবের শেষ সম্বলটুকু কেড়ে নিতেও তারা দ্বিধা করে না।
উদ্দীপকের মতিনের ছোট্ট চায়ের দোকানের পাশেই গড়ে উঠেছে 'ক' হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট। একদিন সকালে সে দেখে, তার দোকানটি অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে। মতিন বুঝতে পারে যে, তার পক্ষে আর কিছুই করার নেই। তার এত দিনের সম্বল হাতছাড়া হয়। এ শোষণের পরিণতিতে সে ফ্লাস্কে করে চা নিয়ে রাস্তায় নামে। 'দুই বিঘা জমি' কবিতায়ও প্রকাশ পেয়েছে শোষক ও শোষিতের কথা। সমাজে একশ্রেণির লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। সাধারণ মানুষের সম্পদ লুট করে তারা সম্পদশালী হয়। কবিতার দরিদ্র কৃষক উপেন ঋণের দায়ে সব হারিয়েছে, বাকি আছে মাত্র দুই বিঘা জমি। অথচ জমিদার তার বাগান বাড়ানোর জন্য সেই জমিরও দখল নিতে চায়। সাত পুরুষের স্মৃতিবিজড়িত সেই জমি উপেন দিতে না চাইলে জমিদার মিথ্যে মামলা দিয়ে ঐ জমি দখল করে নেয়। উদ্দীপকের মতিন ও 'দুই বিঘা জমি' কবিতার উপেন দুজনেই শোষকদের হাতে শেষ সম্বল হারিয়ে পথে নামতে বাধ্য হয়। উপেন এবং মতিনের শোষিত হওয়ার প্রেক্ষাপট ভিন্ন হলেও বিষয় অভিন্ন। কাজেই একথা নির্দ্বিধায় বলতে পারি যে, উদ্দীপকের মতিন 'দুই বিঘা জমি' কবিতার শোষিত উপেনের সার্থক প্রতিনিধি।
'দুই বিঘা জমি' কবিতাটি পাঠের উদ্দেশ্য- শিক্ষার্থীদের শোষকশ্রেণির নিষ্ঠুর শোষণ ও গরিবদের দুর্দশা সম্পর্কে জানানো।
'চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই' বলতে দুই বিঘা জমিই যে উপেনের শেষ সম্বল সে বিষয়টি বোঝানো হয়েছে।
'দুই বিঘা জমি' কবিতার উপেন একজন দরিদ্র কৃষক। জমিদারের বাগানের পাশে তার দুই বিঘা জমি রয়েছে। এই জমি তার পৈতৃক ভিটা। তার সাত পুরুষের জন্মস্থান। জমিদার তার বাগান দৈর্ঘ্যে ও প্রস্থে সমান করার জন্য উপেনের কাছ থেকে সেই জমি কিনে নিতে চায়। উপেন তখন জমিদারকে বলে যে, জমিদার তো ভূস্বামী তার ভূমির শেষ নেই কিন্তু এই দুই বিঘে জমিই তার শেষ সম্বল। তার সাত পুরুষের বসত ভিটের ঐটুকু ভূমিই তার শেষ আশ্রয়স্থল। তাই সে প্রশ্নোক্ত উক্তিটি করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!