কোনো পরিবাহকের যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ১ সেকেন্ডে যদি ১ কুলম্ব আধান প্রবাহিত হয়, হবে তাকে ১ অ্যাম্পিয়ার বলে।
ও'মের সূত্রটি হলো- তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিরাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ, পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা বেশি হবে। আবার এ বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহ কম হবে। কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য V এবং তড়িৎ প্রবাহ ও হলে, ও'মের সূত্রানুসারে, V a 1
বা, V = IR [এখানে, R হলো সমানুপাতিক ধ্রুবক। একে পরিবাহীর রোধ বলা হয়।।
আমরা দৈনন্দিন জীবনে যেসব তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোর প্রতিটির জন্য একটি নির্দিস্ট মানের ফিউজ ব্যবহার করার প্রয়োজন হয়।
প্রয়োজনের তুলনায় কম বা বেশি মানের ফিউজ ব্যবহার করলে একদিকে যেমন বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অন্যদিকে বারবার ফিউজ তার পুড়ে যেয়ে অসুবিধার সৃষ্টি করে। এতে বৈদ্যুতিক যন্ত্রপাতির নষ্ট হবারও সম্ভাবনা থাকে। যেহেতু বৈদ্যুতিক বাতির জন্য ৫ অ্যাম্পিয়ার ফিউজের প্রয়োজন হয়, তাই বৈদ্যুতিক বাতিতে ১০ অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো হলে এর মধ্য দিয়ে প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। যার ফলে বৈদ্যুতিক বাতিটি নষ্ট হয়ে যাবে।
জনাব জাহিদের নতুন বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিসমূহ সমান্তরাল বর্তনীর মাধ্যমে সংযুক্ত করার সিদ্ধান্ত সম্পূর্ণ যুক্তিযুক্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো-
সমান্তরাল বর্তনীতে দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ বা যন্ত্রের - সব কয়টির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে। এতে প্রত্যেকটি - বৈদ্যুতিক উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়।
ফলে একটি উপকরণ নষ্ট হলেও অন্যটি সচল থাকে এবং প্রতিটি বৈদ্যুতিক উপকরণ পৃথকভাবে পরিচালনা করা সম্ভব হয়।
কিন্তু সিরিজ বর্তনীতে একই তড়িৎ প্রবাহ সকল বৈদ্যুতিক উপকরণের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ফলে কোনো একটি উপকরণ নষ্ট হলে সমস্ত বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। এতে অন্যান্য উপকরণগুলোকেও চালানো সম্ভব হয় না।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!