দীপিকা তার পাঠ্যবই হতে জানতে পারল, বিবি রাসেলের হাত ধরে একটি শাড়ি ইউরোপে প্রসার লাভ করেছে। পূর্বে এ শাড়ি দিয়েই বাঙালিরা তাদের বিয়ে-পার্বণ উদযাপন করত।

Updated: 2 months ago
উত্তরঃ

দেশের বাইরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মনিপুরি তাঁত কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা ঐতিহ্য, কৃষ্টি, পোশাক, সংস্কৃতি ও ভাষার দিক থেকে স্বতন্ত্র।
বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর, রংপুর প্রভৃতি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক বাস করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

দীপিকা তার পাঠ্যবই হতে রাজশাহী সিল্ক শাড়ি সম্পর্কে জানতে পেরেছে।
বিবি রাসেলের হাত ধরে রাজশাহী সিল্ক ইউরোপে প্রসার লাভ করেছে। মুঘল আমল থেকেই রাজশাহীতে গুটিপোকার চাষ শুরু হয়। এই গুটিপোকা থেকে রেশম সুতা তৈরি হয় যা দিয়ে রেশমি বা রাজশাহী সিল্ক কাপড় তৈরি করা হয়।
নিম্নে রাজশাহী সিল্ক শাড়ির বুনন প্রক্রিয়াটি বর্ণনা করা হলো
প্রথমে সাদা রঙের গুটিপোকা সংগ্রহ করা হয়। এরপর সেই পোকাকে একটি নির্দিষ্ট ট্রেতে রেখে তাতে তত গাছের পাতা ছড়িয়ে দেওয়া হয়। এ পাতা খেয়েই গুটিপোকা পূর্ণাঙ্গ দেহ অবয়ব পায়। পাতা খেয়ে হলুদ রং ধারণ করলে তা আলাদা ট্রেতে উঠিয়ে রেখে শক্ত আকার ধারণ করানো হয়। এরপর গরম পানিতে সিদ্ধ করে ওপরের হলুদ খোসা সরিয়ে ফেলা হয়। তখন রেশম সুতার গুটি বেরিয়ে আসে। এরপর ইলেকট্রিক চরকায় এ গুটি বসিয়ে বের করে নেওয়া হয় রেশম সুতা। এ সুতাকে প্রক্রিয়াজাত করে ডিজাইনমাফিক সুতা বসিয়ে তৈরি করা হয় শাড়িসহ নানা রঙের সিল্কের পোশাক।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত শাড়িটি হলো রাজশাহী সিল্ক।
মেশিনে বোনা সস্তা কাপড়ের ভিড়ে এখনো শক্তভাবে টিকে আছে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক। সুতার দাম বাড়ার সাথে সাথে বেড়েছে সিল্ক কাপড়ের দাম। কিন্ত তাতেও রেশম কাপড়ের প্রতি ক্রেতাদের আগ্রহ বা উৎসাহ কমেনি।
রাজশাহীর রেশম গুটির রেশমি শাড়ির মানই সবচেয়ে ভালো। শত সংকটেও টিকে আছে রাজশাহীর প্রথম সারির সিল্ক প্রতিষ্ঠানগুলো। ১৯৭৭ সালে রেশম বোর্ড প্রতিষ্ঠা পাওয়ার পর রেশম চাষ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও ঠাকুরগাঁও, সাতক্ষীরা, রাঙামাটি, বান্দরবানে শুরু হয়। পরবর্তীতে দেশের ৩৬টি জেলার ১৯০টি থানায় রেশম চাষের বিস্তার ঘটে।
রেশমের চাষ সুষ্ঠুভাবে ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। কিন্তু বিভিন্ন অব্যবস্থাপনা ও সমস্যার কারণে রেশম চাষের বিস্তার ঘটানো সম্ভব হয়নি। তবুও এ শাড়ির কদর কমেনি। বিভিন্ন বুটিক শপ যেমন আড়ং, কারুপণ্য, প্রবর্তনা প্রভৃতি প্রতিষ্ঠান গবেষণা করে গেরুয়া রঙের রাজশাহী সিল্কগুলোকে নানাভাবে অলংকৃত করছে। এভাবেই ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক এখনো টিকে আছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
37

Related Question

View All
উত্তরঃ

মনিপুরিদের পোশাক-পরিচ্ছদ অতি সাধারণ।
মনিপুরিরা বাঁশ ও কাঠ দিয়ে তৈরি তাঁতে কাপড় তৈরি করে। মনিপুরি মেয়েরা যে পোশাক পরে তাতে দুটি অংশ থাকে। একটি অংশ হলো ব্লাউজ এবং অন্যটি লুঙ্গি। মেয়েরা বুক আবৃত করে লুঙ্গি পরে। এর সাথে ব্লাউজ পরে। একে 'নাগ পোশাক' বলে। সুতরাং বলা যায়, মনিপুরিদের পোশাকে দুটি অংশ থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
54
উত্তরঃ

উদ্দীপকে 'A' চিহ্নিত বস্তুটি হলো জামদানি।
জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র। জামদানি বলতে সাধারণত শাড়িকেই বোঝানো হয়। তবে জামদানি দিয়ে নকশি ওড়না, কুর্তা, পাগড়ি, রুমাল, পর্দা প্রভৃতিও তৈরি করা হয়। উদ্দীপকে 'A' চিহ্নিত বস্ত্রটির বৈশিষ্ট্য হলো এটি মসলিনের উত্তরসূরি, যা জামদানিকেই নির্দেশ করে। কারণ প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারি হিসেবে জামদানি অতি পরিচিত। পূর্বে জামদানি বস্ত্র তৈরিতে সুতি ও রেশম সুতা ব্যবহার হতো। কিন্তু বর্তমানে রেশম সুতার বদলে নাইলন এবং সুতি সুতা ব্যবহার করা হচ্ছে। সুতার সূক্ষ্মতার ওপর নির্ভর করে জামদানি বস্ত্রের মান ও গুণাগুণ। কেউ কেউ মনে করেন মুঘল আমলে ইরান, ইরাক থেকে মুসলিম ব্যক্তিবর্গের সহায়তায় তাদের তৈরি কার্পেটের নকশাগুলো এ দেশে এসেছে। নকশাগুলো এ অঞ্চলের জামদানির কারিগর সম্প্রদায় বস্ত্র বয়নে ব্যবহার করেছে। জামদানি বয়নকারি তাঁতিরা পড়াশোনা জানতো না বলে তারা কার্পেটের নকশা কাগজে আঁকতে পারতো না। চারপাশের প্রাকৃতিক বস্তু থেকে ধারণা নিয়ে তারা নিজের মন থেকে সরাসরি কাপড়ে নকশা প্রয়োগ করতো।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
36
উত্তরঃ

ঐতিহাসিক পটভূমির দিক থেকে 'B' ও 'C' চিহ্নিত বস্ত্রের ভিন্নতা রয়েছে- উক্তিটি যথার্থ।

উদ্দীপকে 'B' চিহ্নিত বস্ত্রটির বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে এটি তন্তুর রানি এবং কোকুন পোকা থেকে তৈরি, যা রাজশাহী সিল্কের সাথে সাদৃশ্যপূর্ণ। আর 'C' চিহ্নিত বস্ত্রটির ক্ষেত্রে বলা হয়ে এটি স্বদেশি আন্দোলনের সাথে জড়িত, যা খদ্দর কাপড়কেই নির্দেশ করছে। রাজশাহী সিল্ক এবং খদ্দর বস্ত্রের মধ্যে ভিন্নতা রয়েছে। খদ্দর কাপড় সস্তা ও সহজলভ্য। পাতলা ও মোটা উভয় ধরনের খদ্দরের কাপড় পাওয়া যায়। এটি আরামদায়ক। এ কাপড় শীত, গ্রীষ্ম উভয় ঋতুতে পরিধানযোগ্য। খদ্দর কাপড়ের উপর বাটিক ও ব্লক প্রিন্ট করে নানা ধরনের পোশাক ও গৃহে ব্যবহৃত অন্যান্য বস্ত্র তৈরি হচ্ছে। খদ্দর বস্ত্র দেশে ও বিদেশে সমানভাবে সমাদৃত। তাই ফ্যাশন সৃষ্টিতে খদ্দরের ভূমিকা অনন্য।গুটি পোকা থেকে তৈরি হয় সিল্কের সুতা। প্রথমে সাদা রঙের গুটি পোকা সংগ্রহ করা হয়। এরপর সেই পোকাকে একটি নির্দিষ্ট ট্রেতে রেখে তাতে ছড়িয়ে দেওয়া হয় তুঁতগাছের পাতা। এই পাতা খেয়েই গুটি পোকা পূর্ণাঙ্গ দেহ অবয়ব পায়। পাতা খেতে খেতে এক সময় গুটি পোকা হলুদাভ রং ধারণ করে। তখন এটিকে আর পাতা খেতে দেয়া হয় না, রাখা হয় আলাদা ট্রেতে। সেখানে এটি পুরোপুরি হলুদ হয়ে শক্ত আকার ধারণ করে। তারপর এটিকে গরম পানিতে সিদ্ধ করে উপরের হলুদ খোসা সরিয়ে ফেলা হয়। বেরিয়ে আসে রেশম সুতার গুটি। এরপর ইলেকট্রিক চরকায় এ গুটি বসিয়ে বের করে নেওয়া হয় রেশম সুতা। এ সুতা আরও প্রক্রিয়াজাত করার পর চলে যায় বুনন কারখানায়। সেখানে শ্রমিকরা ডিজাইন মাফিক সুতা বসিয়ে তৈরি করেন শাড়িসহ রঙবেরঙের সিল্কের পোশাক।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
33
উত্তরঃ

কাতান শাড়ি বয়নে গর্ত তাঁত ব্যবহার করা হয়।
গর্ত তাঁতে শাড়ির নকশা তোলার কাজে জ্যাকার্ড ব্যবহার করা হয়। টানা ও বোনাতে রেশমি সুতা ও বুটির জন্য জরি ব্যবহৃত হয়। পাকানো রেশমি সুতার নাম কাতান। বেনারসি শাড়িতে পাকানো সুতা ব্যবহৃত হয় বলে এর অপর নাম কাতান শাড়ি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
39
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews