প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ কোনো কার্য সম্পাদনের ভার একাধিক ব্যক্তির উপর অর্পণ করা হলে ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে।
একটা প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যকার সম্পর্ককে একটা চিত্রে উপস্থাপন করা হলে তাকে সংগঠন চিত্র বলে।
সংগঠন চার্টে প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত কর্মীর অবস্থান, পদ, বিভাগ ও উপবিভাগ সম্পর্কে জানা যায়। এতে কে কার সরাসরি অধীন, সে বিষয়েও ধারণা পাওয়া যায়। তাছাড়া কর্তৃত্ব প্রবাহ, কর্তৃত্ব রেখা ইত্যাদি বিষয়েও জানা যায়। তাই বলা যায়, সংগঠন চার্ট পুরো প্রতিষ্ঠান সম্পর্কেই একটা ধারণা প্রদানে সক্ষম।
উদ্দীপকে মোবারকের ফার্মে প্রথম পর্যায়ে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিগণ স্ব স্ব ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশালী থাকে। এটি সবচেয়ে সহজ প্রকৃতির সংগঠন কাঠামো।
উদ্দীপকে মোবারক সাহেব গ্রামে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মটিতে ৫০ জন লোক নিয়োজিত। বিকম ডিগ্রিধারী একজন ব্যবস্থাপক হিসাবরক্ষণসহ সার্বিক বিষয় দেখাশুনা করেন। অর্থাৎ তিনি একক কর্তৃত্ব বজায় রাখতেন। তিনি ছিলেন একজন আদেশদাতা এবং সর্বময় ক্ষমতার অধিকারী। অধস্তনরা বিনা দ্বিধায় তার আদেশ মানতে বাধ্য থাকত। মোবারকের প্রতিষ্ঠানে কর্তৃত্ব রেখা সরলরেখার মতো উপর থেকে অর্থাৎ ব্যবস্থাপকের কাছ থেকে নিচের দিকে কর্মীদের দিকে প্রবাহিত হয়েছে। সুতরাং উদ্দীপকে মোবারকের ফার্মে প্রথম পর্যায়ে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।
পরিবর্তিত নতুন সংগঠন কাঠামো হলো সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো।
যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।
মোবারক সাহেব তার ডেইরি ফার্মটি পরিচালনার জন্য ব্যবস্থাপক নিয়োগ দেন। তার প্রশাসনিক দক্ষতা আছে কিন্তু পশুপালন বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকায় প্রায়শই জটিল সমস্যা দেখা দেয়। তাই তার সহযোগিতা করার জন্য মোবারক সাহেব গ্রামের একজন অবসরপ্রাপ্ত উপজেলা পশুপালন কর্মকর্তাকে বিশেষজ্ঞ হিসেবে খণ্ডকালীন নিয়োগ দেন। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা ব্যবস্থাপক ভোগ করবেন। কেননা তিনি প্রতিষ্ঠানের সরলরৈখিক নির্বাহী। আর পশুপালন কর্মকর্তা উপদেষ্টা হিসেবে তাদের প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ দেবেন।
তাই বলা যায়, মোবারক সাহেব সরলরৈখিক সংগঠন কাঠামো পরিবর্তন করে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো গঠন করেন। যা যৌক্তিক ছিল বলে আমি মনে করি।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!