দীর্ঘ ২৫ বছর যাবৎ কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করে জীবিকা নির্বাহ করছেন জমির আলী। প্রতিদিন মানুষের বোঝা বহন করে মানুষকে স্বস্তি দিয়েছেন তিনি। আর বিনিময়ে প্রাপ্ত টাকা দিয়ে বড় ছেলেকে পড়াশোনা করিয়েছেন। আজ তার ছেলে ডাক্তার হয়েছে। আনন্দে দু'চোখ বেয়ে অশ্রু ঝরছে তার। ছেলে মানুষের সেবা করবে, আর হয়তো তার কুলি জীবনের পরিসমাপ্তি ঘটবে। এই ভাবনাই তাকে আনন্দে উদ্বেলিত করে তুলেছে।

Updated: 9 months ago
উত্তরঃ

মানুষ তার জীবনধারণের জন্য যেসব অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত থাকে, তা-ই বৃত্তি।

উত্তরঃ

সমাজকর্ম সমাজের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকে, যা অন্যান্য পেশা থেকে সমাজকর্মকে আলাদা করে তুলেছে।

অন্যান্য পেশার বৈশিষ্ট্যের মতো সমাজকর্মও একই বৈশিষ্ট্যের ধারক। তবে সমাজকর্মের মূল লক্ষ্য হলো সমাজের সার্বিক উন্নয়নের জন্য ইতিবাচক পরিবর্তন আনয়ন। অন্যান্য পেশার মাধ্যমে সমাজের উন্নয়ন হয় বটে, তবে এটি তাদের প্রধান লক্ষ্য নয়। আর এ কারণেই সমাজকর্ম অন্যান্য পেশা থেকে স্বতন্ত্র

উত্তরঃ

পেশার বৈশিষ্ট্যের আলোকে জমির আলীর ছেলের ডাক্তারি কাজটি একটি পেশা।
নির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, নৈপুণ্য, তত্ত্বনির্ভর সুশৃঙ্খল জ্ঞান, মূল্যবোধ ও নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক জীবিকা নির্বাহের পন্থাকে পেশা বলে। এদিক দিয়ে ডাক্তারি একটি পেশা।

উদ্দীপকে দেখা যায়, জমির আলীর ছেলে দীর্ঘ সময়ব্যাপী ধারাবাহিক পড়াশোনার মাধ্যমে ডাক্তার হয়েছেন। ডাক্তার হিসেবে স্বীকৃতি পেতে তাকে বিশেষ পরীক্ষায় উত্তীণ হতে হয়েছে। দক্ষতা ও নৈপুণ্যের পরিচয় দিয়ে তিনি ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ডাক্তারি পেশার মূল্যবোধ ও নৈতিকতা অনুযায়ী তিনি মানুষকে সেবা প্রদান করবেন। সর্বোপরি ডাক্তারি কাজের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করবেন। অর্থাৎ এটি তার জীবনধারণের উপায়। পেশা মূলত তাই, যা জীবনধারণের উপায় হিসেবে ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্য দ্বারা বাস্তবে প্রয়োগ করা হয়। এর রয়েছে সামাজিক স্বীকৃতি এবং এটি জনকল্যাণমুখী হয়ে থাকে। সুতরাং পেশার সার্বিক দিক বিবেচনায় আমরা বলতে পারি, জমির আলীর ছেলের কাজটি একটি পেশা।

উত্তরঃ

জমির আলীর কুলির কাজটি একটি বৃত্তি এবং বৃত্তিধারী মানুষেরাই সভ্যতা গড়েছে এবং টিকিয়ে রেখেছে- এ প্রেক্ষিতে প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে আমি একমত।

সভ্যতার শুরু থেকে আধুনিক যুগের পট বিশ্লেষণে একটি কথাই স্পষ্ট যে, সমাজ ও সভ্যতায় বৃত্তিধারী মানুষের ভূমিকা সর্বাধিক। তারাই তাদের পবিত্র শ্রমের বিনিময়ে গড়ে তুলেছে বিশ্ব সভ্যতা। আর উদ্দীপকের জমির আলী সমাজের এমন বৃত্তিধারী মানুষেরই একজন।

উদ্দীপকের জমির আলী কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করে নিজের এবং পরিবারের জীবিকা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের উপকার করছেন। তার মতো কুলিরা রয়েছেন বলেই সাহেববেশী মানুষেরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছেন। এরকম হাজারো বৃত্তিধারী রয়েছেন যারা না থাকলে সমাজের সকল কর্মকাণ্ড স্থবির হয়ে যেত। তারা তাদের নিজ নিজ অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে সমাজকে গতিশীল রেখেছেন। তাদের এ কাজের জন্য তারা নির্দিষ্ট পারিশ্রমিক পান বটে, কিন্তু তামের অবদানের বিনিময় দেওয়া সম্ভব নয়। বৃত্তিধারী মানুষের কাজের জন্য কোনো জ্ঞানার্জন, প্রশিক্ষণ কিংবা মূল্যবোধ ও নি নৈতিকতার প্রয়োজন পড়ে না। নির্দিষ্ট কাজে দক্ষ হলেই নির্বিঘ্নে এনি কাজটি চালিয়ে যাওয়া সম্ভব। বিভিন্ন ধরনের দিনমজুর, রিকশা চালক, মেথর, ঝাড়ুদার, মাঝি প্রভৃতি বৃত্তিধারী মানুষেরা সহজেই কাজগুলো করতে পারেন। তাই তারা এসব কাজের মাধ্যমে নিরবে মানুষের তথা সমাজের উপকার করে যাচ্ছেন।

উপরিউক্ত আলোচনায় এটা স্পষ্ট যে, বৃত্তির জন্য যেমন কোনো শিক্ষা, প্রশিক্ষণ বা বিশেষ কোনো যোগ্যতার দরকার হয় না, তেমনি এসব কাজের সামাজিক মূল্য সর্বাধিক। বৃত্তিধারী মানুষের শ্রমেই নির্মিত হয়েছে আজকের সভ্যতা। তাই প্রশ্নোক্ত মন্তব্যটিকে আমি সম্পূর্ণ সমর্থন করি।

96
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে।

260
উত্তরঃ

আর্থ-সামাজিক জীবনে শিল্পবিপ্লবের প্রভাব অপরিসীম এবং এ প্রভাবের ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই আছে।

শিল্পবিপ্লবের প্রভাব বিবেচনায় ইতিবাচক দিকই আর্থ-সামাজিক জীবনে আধুনিক সভ্যতার দ্বার উন্মোচন করেছে। উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও নিত্য নতুন ভোগ্যপণ্যের আবিষ্কার মানুষের জীবনমান উন্নয়নে অকল্পনীয় সুযোগ সৃষ্টি করেছে। আবার শিল্পবিপ্লব সৃষ্ট শিল্পায়ন ও নগরায়ণের ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, আর্থ-সামাজিক জটিলতাসহ অনেক সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে

490
উত্তরঃ

উক্ত সংস্থাটি অর্থাৎ উদ্দীপকে বর্ণিত 'সেভ দ্য চিলড্রেন' নামক সংস্থাটির কার্যক্রম সমাজকর্মের পরিধির আওতাভুক্ত।

সমাজকর্মের পরিধি বলতে মূলত এর ব্যবহারিক দিকের প্রয়োগক্ষেত্র বা প্রয়োগ উপযোগিতাকে বোঝানো হয়। সমাজকর্মের পরিধির মধ্যে সমাজকল্যাণ কর্মসূচি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক নীতিকে জনগণের সেবা উপযোগী করে তোলার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। যেমন- শিশুদের কল্যাণে শারীরিক প্রতিবন্ধী কর্মসূচি, স্বাস্থ্যসেবা, শিশুদের অধিকার প্রতিষ্ঠাসহ শিশুকল্যাণমূলক অনেক কর্মসূচি সমাজকর্মের পরিধির মধ্যে রয়েছে। এ সব কর্মসূচির সুষ্ঠু ও কার্যকরী বাস্তবায়নে অনেক আন্তর্জাতিক সংস্থা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। উদ্দীপকে দেখা যাচ্ছে, 'সেভ দ্য চিলড্রেন' নামক সংস্থাটি শিশুনীতি বাস্তবায়নে কাজ করে এবং শিশুর বিকাশ, অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার বিষয়ে কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'সেভ দ্য চিলড্রেন' নামক সংস্থাটির কার্যক্রম সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত।

 

206
উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের সোহান তার কার্যক্রমের মাধ্যমে সমাজকর্মের মূল্যবোধকে ফুটিয়ে তুলেছেন।

মূল্যবোধ হলো একটি আদর্শ বা মানদণ্ড যার ভিত্তিতে মানুষের আচরণের ভালো মন্দ বিচার করা হয়। যেসব নীতিমালা, বিশ্বাস, দর্শন, ধ্যান-ধারণা সংকল্প প্রভৃতি বিভিন্ন পেশাগত আচরণকে নিয়ন্ত্রণ করে সেগুলোর সমষ্টিকে পেশাগত মূল্যবোধ বলে। এ মূল্যবোধের প্রেক্ষিতেই পেশাদার কর্মীদের জ্ঞান, অভিজ্ঞতা ও আচার-আচরণকে নিয়ন্ত্রণ করা হয়। শিশুকল্যাণমূলক কাজে নিয়োজিত সমাজকর্মীরা সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া শিশুদের সেবায় নিয়োজিত থাকে। শিশুদের বিকাশ ও সুরক্ষার বিষয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।
উদ্দীপকে আমরা দেখতে পাই, 'সেভ দ্য চিলড্রেন' নামক আন্তর্জাতিক সেবামূলক, একটি সংস্থায় কাজ করেন সোহান।। আন্তর্জাতিক সেবামূলক এ সংস্থাটি শিশুকল্যাণমূলক কাজ করে। শিশুনীতি বাস্তবায়ন এবং শিশুর বিকাশ, অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষার বিষয়ে এটি কার্যক্রম পরিচালনা করে থাকে। এক্ষেত্রে সোহান আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করছেন। অর্থাৎ তিনি শিশুর চাহিদা, সম্পদ, সুযোগ-সুবিধা প্রভৃতি বিষয়কে মাথায় রেখে শিশুর সর্বাধিক কল্যাণ সাধনের চেষ্টা করছেন। এগুলো সমাজকর্মের মূল্যবোধের অন্তর্ভুক্ত। আলোচনার পরিশেষে বলা যায় যে, উল্লিখিত কার্যক্রমের সাথে জড়িত থাকার মধ্য দিয়ে সোহান সমাজকর্মের মূল্যবোধকে ফুটিয়ে তুলেছেন।

222
উত্তরঃ

ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি হচ্ছে সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যাঁর মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলা হয়।

660
উত্তরঃ

স্যার উইলিয়াম বিভারিজ ইংল্যান্ডের দারিদ্র্য সমস্যা মোকাবিলার জন্য রাষ্ট্রীয়ভাবে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর মত দেন। তাই তার প্রদত্ত রিপোর্টটিকে কল্যাণমূলক রাষ্ট্রের ভিত্তি বলা হয়।
ইংল্যান্ডের দারিদ্র্য ও ভবঘুরে সমস্যা মোকাবিলায় ১৯৪২ সালে বিভারিজ রিপোর্ট প্রদান করা হয়। এ রিপোর্টে সুপারিশকৃত সামাজিক নিরাপত্তা কর্মসূচিই ইংল্যান্ডে কল্যাণমূলক রাষ্ট্রের ভিত তৈরি করে। বিভারিজ রিপোর্টের ভিত্তিতেই ইংল্যান্ড সরকার আর্থ-সামাজিক ক্ষেত্রে কল্যাণমূলক আইন প্রণয়নের প্রয়াস পেয়েছিল, যা কল্যাণ রাষ্ট্রের ভিত্তি তৈরি করে।

624
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews