'দুগ্ধফেননিভের সঙ্গে আয়েস?' সীতানাথ বাবুর মুখখানা উচ্ছের-পায়েস খেলে যেমন হয়, তেমনি ধারা হয়ে ওঠে: 'ওহে বাপু! গুরুচণ্ডালী কাকে বলে তা কি তোমাদের মগজে ঢুকেছে? মনে করো যে, যে চাঁড়ালটা আমাদের এ স্কুলে ঝাঁট দেয়, সে যদি হেডমাস্টার মশায়ের সঙ্গে একাসনে বসে, তাহলে সেটা দেখতে কেমন লাগে? তেমনি সেটা যেমন দৃষ্টিকটু দেখাবে, কতকগুলো সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলে ঠিক সেই রকম খারাপ দেখায়, তাই না?' 

অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও: 

ক. গুরুচণ্ডালী কাকে বলে? 

খ. 'হেডমাস্টার' শব্দের 'হেড' কোন উপসর্গ? 

গ. "ওহে বাপু! গুরুচণ্ডালী কাকে বলে তা কি তোমাদের মগজে ঢুকেছে?" - বাক্যে সম্বোধন পদ কোনটি? 

ঘ. 'তেমনি সেটা যেমন দৃষ্টিকটু দেখাবে'- এখানে কী দৃষ্টিকটু দেখানোর কথা বলা হয়েছে? 

ঙ. 'সে যদি হেডমাস্টার মশায়ের সঙ্গে একাসনে বসে, তাহলে সেটা দেখতে কেমন লাগে?' গঠন অনুসারে বাক্যটি কী ধরনের?

Updated: 9 months ago
উত্তরঃ

ক. সাধু-চলিতের মিশ্রণকে গুরুচণ্ডালী বলে।

খ. 'হেডমাস্টার' শব্দের 'হেড' বিদেশি উপসর্গ।

গ. উক্ত বাক্যে সম্বোধন পদ হলো- 'ওহে বাপু'।

ঘ. 'তেমনি সেটা যেমন দৃষ্টিকটু দেখাবে' উক্তিটি দ্বারা সাধু ও অসাধু /চলিত শব্দ একত্রে ব্যবহার করলে যে তা শ্রুতিমধুর হবে না এবং ভুল হবে তা বোঝানো হয়েছে।

ঙ. গঠন অনুসারে এটি একটি জটিল বাক্য।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
110
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews