দুনিয়াজোড়া খ্যাত ইংল্যান্ডের গ্রীষ্মকালের রূপ বিশ্লেষণ করো।

Updated: 8 months ago
উত্তরঃ

স্নিগ্ধ রোদে-ভরা মধুর গ্রীষ্মকাল নিয়ে ইংল্যান্ডের মানুষ থেকে প্রকৃতির বিপুল আয়োজনে ইংল্যান্ডের গ্রীষ্মকালকে পৃথিবীজুড়ে খ্যাতি এনে দিয়েছে।

'বিলাতের প্রকৃতি' রচনায় ইংল্যান্ডের প্রকৃতির বিচিত্র রূপ তুলে ধরা হয়েছে। বসন্ত আর গ্রীষ্মকালে ইংল্যান্ডের প্রকৃতি অপরূপ শোভা ধারণ করে। শীতের প্রগাঢ় হিম আর শুষ্কতা কাটিয়ে গ্রীষ্মের স্নিগ্ধ রোদে ইংল্যান্ড সাজে মোহনীয় সাজে। সেখানের প্রকৃতি তখন ফুলে ফুলে ভরে ওঠে। সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যায়। পার্কগুলো ছেয়ে যায় লাইলাক, ডেইজি, উইলো আর টিউলিপ ফুলে। একেক মাসে একেক রকম ফুল ফোটে। একেক ফুলের একেক শোভা, একেক বৈশিষ্ট্য। পার্কগুলোতে তখন মানুষের আনাগোনা বৃদ্ধি পায়। নানাবিধ ফুলের সৌন্দর্য আর সুরভি নিতে শিশু থেকে বৃদ্ধ সবাই জড়ো হয় পার্কে। মৃদু রোদ গায়ে মেখে তারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। শহরের বাইরের গ্রাম আর মাঠগুলোকে মনে হয় গাঢ় সবুজে ঢাকা। শস্যখেতগুলো ভরে যায় হরেক রকম ও হরেক রঙের ফসলে। ইংল্যান্ডের জনজীবন ও প্রকৃতিজুড়ে তখন জীবনের আনন্দ আয়োজন যে কাউকেই মুগ্ধ করে তোলে।

ইংল্যান্ডের গ্রীষ্মকালের প্রকৃতির এমন মনোরম শোভা দেখে যে কারো মনেই আনন্দের ছোঁয়া লাগে। যার ফলে ইংল্যান্ডের গ্রীষ্মকালের খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা দুনিয়াজুড়ে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
256

Related Question

View All
উত্তরঃ

ইংল্যান্ডের পার্কগুলোতে বিচিত্র ফুলের সমারোহ আর তার সৌন্দর্য উপভোগে মানুষের আনাগোনায় ইংরেজদের ফুলের প্রতি অনুরাগ প্রকাশ পায়।

'বিলাতের প্রকৃতি' রচনায় ইংল্যান্ডের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা হয়েছে নানাবিধ ফুলের সৌন্দর্য বর্ণনার মধ্য দিয়ে। সেখানে বসন্ত ও গ্রীষ্মকালে বিচিত্রসব ফুল ফোটে। একেক মাসে একেক রকম ফুল। গোলাপ, টিউলিপ, উইলো, ডেইজি, লাইলাকসহ বিভিন্ন প্রজাতির ফুল। পার্কগুলো ছেয়ে যায় ফুলে ফুলে। মানুষ দলবেঁধে পার্কে আসে। তারা বিভিন্ন ফুলের সৌন্দর্য উপভোগ করে। ফুলের যত্ন করে।

ফুলের প্রতি ইংরেজদের ভালোবাসা ফুটে ওঠে নানাবিধ ফুলের চাষ ও লন্ডনের পার্কজুড়ে তাদের সমাবেশ দেখে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
203
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews