দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কর্তৃক আয়োজিত সেনাবাহিনীর কতিপয় সদস্য দ্বারা একটি মহড়ার ব্যবস্থা করা হয়। ভূ-পৃষ্ঠ হঠাৎ কেঁপে উঠলে কী কী করতে হবে তা পালন করাই ছিল উক্ত মহড়ার প্রধান উদ্দেশ্য। মহড়া শেষে সকলে মিলে সার্বিক আলোচনায় এক কর্মকর্তা বলেন, এরকম দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সকলকে আগে থেকেই কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমে।

Updated: 9 months ago
উত্তরঃ

বাংলাদেশের দক্ষিণে ফানেলাকার আকৃতির কারণে এ দেশে অধিক সংখ্যক ঘূর্ণিঝড় সংঘটিত হয়।

উত্তরঃ

দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তাকে খরা বলে। খরার প্রভাবে যেসব সমস্যা হয় সেগুলো হলো-

i. আমাদের দেশে উত্তর-পূর্বাঞ্চলে খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়।
ii . খাদ্যদ্রব্যের অভাব হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয়।
iii. উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দেয়।

উত্তরঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কর্তৃক আয়োজিত সেনাবাহিনীর সদস্য দ্বারা একটি মহড়ার আয়োজন করা হয় যার উদ্দেশ্য ছিল হঠাৎ ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী। মহড়ায় সেনাবাহিনীর সদস্যরা যা করেছিল নিম্নে তা তুলে ধরা হলো-

i. বাড়িতে থাকাকালীন বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা। গ্যাসের চুলা বন্ধ করা। তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাওয়া।
ii. ট্রেনে বা গাড়ির ভিতর থাকাকালীন যদি ভূমিকম্প হয় তবে কোনো জিনিস ধরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা।
iii. লিফটের ভিতর থাকাকালীন দ্রুত নিচে নামার চেষ্টা করা। লিফটের ভিতরে আটকে পড়লে লিফট রক্ষণাবেক্ষণ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা।
vi. মার্কেট, সিনেমা হল, আন্ডারগ্রাউন্ড, শপিংমলে থাকলে এতদাঞ্চলে ভূমিকম্পে আকস্মিক ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হতে পারে। আগুন লাগাও স্বাভাবিক। তাই এক্ষেত্রে প্রথমে নিচু হয়ে বসে বা শুয়ে থাকা শ্রেয় এবং পরবর্তীতে দ্রুত স্থান ত্যাগ করা।
V. বাড়ির বাইরে থাকাকালীন বড় দালান- কোটার নিচে না দাঁড়িয়ে খোলা মাঠে বা স্থানে দাঁড়ানা।

উত্তরঃ

ভূমিকম্পের ঝুঁকি কমিয়ে আনার জন্য উদ্দীপকে কর্মকর্তা পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। নিম্নে তা তুলে ধরা হলো-

i. ভূমিকম্প সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচার প্রয়োজন।
ii. সারাদেশে ভবন নির্মাণে জাতীয় 'বিল্ডিং কোড' এবং কোডের কাঠামোগত অনুসরণ বাধ্যতামূলক করতে হবে।
iii. ঢাকা শহরে রাজউকের ভবন নির্মাণ প্ল্যান অনুমোদনের নীতিমালা যুগোপযোগী করা প্রয়োজন।
iv. সারাদেশে রাস্তা প্রশস্ত করতে হবে।
v. ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে স্বেচ্ছাসেবক দল গঠন ও প্রশিক্ষণ প্রদান করতে হবে।
vi. দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমের জন্য নৌবাহিনী ও পুলিশ বাহিনীতে 'ডগ স্কোয়ার্ড' রাখা।
vii. ক্ষতিগ্রস্ত এলাকায় ফিল্ড হাসপাতাল স্থাপন ও মহড়া অনুষ্ঠানের ব্যবস্থা করা।
ভূমিকম্প সম্পর্কে আগে থেকে কিছু জানা যায় না বলে দুর্যোগটির ঝুঁকি মোকাবিলায় উপরিউক্ত পদক্ষেপগুলো খুবই কার্যকর যা উক্ত কর্মকর্তা আলোচনা করেছেন।

237

বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতিসাধন করে। আমাদের ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ।

দুর্যোগ ও বিপর্যয় (Disaster and Hazard )

আমাদের মতো দুর্যোগপ্রবণ দেশের প্রতিটি নাগরিকের বিপর্যয়, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা, যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবিলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। দুর্যোগ কোনো স্থানের জনবসতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যার ফলে ঐ জনবসতি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। এর জন্য বাইরের সাহায্য বা হস্তক্ষেপের প্রয়োজন হয়। অন্যদিকে বিপর্যয় বলতে বোঝানো হয়েছে কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনাকে। এই ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর প্রতিকূলভাবে আঘাত করে।

Related Question

View All
উত্তরঃ

নদীভাঙন এক ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।

2.1k
উত্তরঃ

দুর্যোগ ও বিপর্যয় পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিষয় দুটি এক নয়।
তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন: দুর্যোগ হচ্ছে এমন ঘটনা যা সমাজের বাস্তবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। অপরদিকে বিপর্যয় হচ্ছে এমন একটি আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত করে দুর্যোগের সৃষ্টি করে।

6.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews